পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

NO NC লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
NO NC লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯

রিলে

৫:৪২ PM 0 Comments

টপিকঃ রিলে
রিলে এমন একটি স্বয়ংক্রিয় ডিভাইস, যা বৈদ্যুতিক বর্তনীতে পূর্বনির্ধারিত কোন বৈদ্যুতিক শর্তের পরিবর্তনে সাড়া দেয় এবং প্রতিরক্ষার জন্য বর্তনীতে সংযুক্ত অন্যান্য রক্ষাপদ ডিভাইসগুলোকে কাজ করতে সাহায্য করে। যেমনঃ সার্কিট ব্রেকার সার্কিটকে বিযুক্ত করে রক্ষা করে। বৈদ্যুতিক শর্তের পরিবর্তনে বলতে সার্কিটের নির্ধারিত ভোল্টেজ, কারেন্ট, ফেজ, ফ্রিকুয়েন্সি, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহের দিক ইত্যাদির পরিবর্তনকে বুঝায়। রিলেকে সংক্ষেপে ইলেকট্রো-ম্যাগনেটও বলা হয়।
প্রকৃতপক্ষে, সার্কিট ব্রেকার ও কারেন্ট ট্রান্সফর্মার-এর মধ্যস্থলে রিলে অবস্থান করে। সিস্টেমের প্রতিটি ত্রুটির দিকে সর্বদা রিলেকে সাজাগ থাকতে হয় বিধায় ইহাকে ‘অতন্দ্রপ্রহরী’ বা ’নীরব প্রহরী’ বলা হয়ে ‍থাকে।
রিলে ব্যবহারের প্রয়োজনীয়তাঃ
পর্যপ্ত পরিমাণে প্রটেকশনের অভাবে ছোটখাটো ত্রুটির বৃহদাকার ত্রুটির রূপ নিতে পারে। যেমন- মটরের থার্মাল ওভারলোড প্রটেকশনের ব্যবস্থা থাকলে ওভার লোডিং হতে রক্ষা পেতে পারে, তাছাড়া ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট ইত্যাদির হাত থেকেও মটর ও অন্যান্য সরঞ্জামাদিকে রক্ষা করা যায়। যদি মটর ও অন্যান্য যন্ত্রাপাতি নষ্ট হয়ে যায় তবে এর মেরামতে বা পরিবর্তনে খরচ ও সময় বেশি লাগে।
কাজেই বিভিন্ন ধরনের রিলে ব্যবহার করে যন্ত্রপাতি ও মটর এর ত্রুটির কারনে ক্ষতি কম হবে এবং ত্রুটি দূর করতে খরচ ও সময় কম ব্যয় হবে, ফলে উৎপাদন বেশি হবে। কাজেই প্রটেকটিভ রিলে ব্যবহার করা অত্যন্ত জরুরী।
রিলে ব্যবহারের সুবিধাঃ
• বৈদ্যুতিক সিস্টেমের যেকোন অংশের ত্রুটি দেখা দিলে রিলে অপারেশনের কারনে অতি দ্রুত ঐ ত্রুটিযুক্ত অংশকে সাপ্লাই হতে বিচ্ছিন্ন করা যায়।
• বৈদ্যুতিক সিস্টেমের কোন অংশে ত্রুটি দেখা দিয়েছে তা জানা যায়।
• কোন ধরনের ত্রুটি হয়েছে তা রিলে অপারেশনের মাধ্যমে জানা যায়।
গঠন অনুসারে রিলের নাম নিন্মে দেওয়া হলঃ
• সলিনয়েড অ্যাড প্লাঞ্জার টাইপ
• পোলারাইজ টাইপ
• ব্যালেন্সড বীম টাইপ
• রেকটিফায়ার টাইপ
• শেডেড পোল টাইপ
• ওয়াট আওয়ার মিটার টাইপ
• বাই মেটালিক স্ট্রীপ টাইপ
• থার্মোকাপল টাইপ
• ইলেকট্রনিক্স টাইপ
• গ্যাস প্রেসার টাইপ
• রোটেটিং টাইপ
• স্থির টাইপ
পরিচালনার মূলনীতি অনুসারে রিলের নাম নিন্মে দেওয়া হলঃ
• অ্যাট্রাকটেড আর্মেচার টাইপ রিলে, এটি ( ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশনে কাজ করে ),
• মুভিং কয়েল টাইপ রিলে,
• ইন্ডাকশন টাইপ রিলে। এটি ( ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কাজ করে ),
• থার্মাল রিলে
• ডিফারেনশিয়াল রিলে
• ডিরেকশনাল পাওয়ার রিভার্স বা পাওয়ার রিলে
• ডিরেকশনাল ওভার- কারেন্ট রিলে
• আন্ডারভোল্টেজ, আন্ডারকারেন্ট অ্যান্ড আন্ডারপাওয়ার রিলে
• ওভারভোল্টেজ, ওভারকারেন্ট অ্যান্ড ওভারপাওয়ার রিলে
• বুখলজ রিলে
• রেকটিফায়ার রিলে
• স্ট্যাটিক রিলে
সময়ের ভিত্তিতে রিলের নামঃ
• ইনস্ট্যানটেনিয়াস টাইপ রিলে
• টাইম ডিলে রিলে
• গ্রেডেড টাইম প্রটেকশন টাইপ রিলে
• ইনভার্স টাইম ল্যাগ রিলে
• ডেফিনেট টাইম ল্যাগ রিলে
• ইনভার্স ডেফিনেট মিনিমাম টাইপ ল্যাগ রিলে
ব্যবহার অনুযায়ী রিলেন নামঃ
• ওভারভোল্টেজ, ওভারকারেন্ট, ওভারপাওয়ার রিলে
• আন্ডারভোল্টেজ, আন্ডারকারেন্ট, আন্ডারপাওয়ার রিলে
• ওভারফ্রিকুয়েন্সি, আন্ডারফ্রিকুয়েন্সি রিলে
• ওভারলোড রিলে
• রিভার্স পাওয়ার রিলে
• সেনসিটিভ রিলে
• ডিসট্যান্স রিলে
• ইনস্ট্যানটেনিয়াস রিলে
• আর্থিং রিলে

সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯

টাইমার

৫:২৬ PM 0 Comments

Timer,,,,,,,

টাইমার এমন এক প্রকার সুইচিং ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে ইচ্ছা মত টাইম সেট করে ছোট বড় অনেক সার্কিটকে চালু বা বন্ধ করা যায়। টাইমার বিভিন্ন পিনের হয়ে থাকে যেমন ৫ পিন, ৮ পিন, ১১ পিন এবং ১৪ পিন ইত্যাদি এটা বিভিন্ন ভোল্টেজেরও হয়ে থাকে যেমন AC/DC12V, AC/DC24V, AC/DC48V, AC/DC110V এবং AC220V ইত্যাদি। যত পিনেই থাকুক এর ২টি পিন থাকবে কয়েল ভোল্টেজের জন্যে অন্য পিন গুলি থাকবে NO এবং NC হিসাবে। এখানে NO= Normally Open, NC= Normally Closed বুঝানো হয়েছে। কাজ করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে তা হচ্ছে কোন টাইমারটি কোন কাজে ব্যবহার করব।

কিছু টাইমার এমন থাকে পাওয়ার দেওয়ার সাথে সাথে টাইমারের অর্ধেক অংশ বা কিছু পিন রীলের মত কাজ করে যেমন NO থাকলে তা NC তে আর NC থাকলে তা NO তে পরিবর্তন হয়ে যায় অন্য অংশ টুকু বা অন্য পিন গুলি সেটিং টাইম অনুযায়ী কাজ করে। টাইম ৩ ভাবে সেটিং করা যায় ১) সেকেন্ডে(০-৬০) ২) মিনিটে(০-৬০) ৩) ঘন্টায়(০-২৪)। এবার বহুল ব্যবহার হয় এমন কিছু টাইমারের বর্ণনা দিব বা জানব।

১) On Delay Timer
(দেরি বা বিলম্ব করে চালু হওয়া): এই প্রকার টাইমারে পাওয়ার দেওয়ার সাথে সাথে টাইম গননা শুরু করে দেয় এবং তা শেষ হয় সেটিং টাইমের সমান হলে। তার মানে সেটিং টাইমের সমান হওয়া মাত্র টাইমারটি চালু হয়ে যাবে এবং পাওয়ার অফ করার সাথে সাথে এটি বন্ধ হয়ে যায়। টাইমার চালু হওয়ার আগে NO এবং NC যে অবস্থায় থাকে চালু হলে তা পরিবর্তন হয়ে NO থেকে NC এবং NC থেকে NO তে যায় আবার পাওয়ার বন্ধ করার সাথে সাথে পূর্বের অবস্থায় চলে যায়। এই ধরনের টাইমার বেশির ভাগ সময় স্টার-ডেল্টা ও ATS (Automatic Transfer Switch) অথবা একের অধিক পাওয়ার কন্ট্রোলিং সার্কিটে ব্যবহার করা হয়।

২) Off Delay Timer
(দেরি বা বিলম্ব করে বন্ধ হওয়া): এই টাইমারের আচরন On Delay Timer এর উল্টা যেমন টাইমারে পাওয়ার দেওয়ার সাথে সাথে এটি চালু হয়ে যাবে কিন্তু পাওয়ার বন্ধ করার সাথে সাথে টাইমার বন্ধ হবেনা সেটিং টাইম অনুযায়ী কিছু সময় পর বন্ধ হবে। টাইমারে পাওয়ার দিলে NO হয়ে যাবে NC আর NC হয়ে যাবে NO এবং টাইমার বন্ধ হলে পূর্বের অবস্থায় পিরে যাবে। এই ধরনের টাইমার বেশির ভাগ সময় ATS (Automatic Transfer Switch) অথবা একের অধিক পাওয়ার কন্ট্রোলিং সার্কিটে ব্যবহার করা হয়।

৩) Twin Timer
(যমজ বা অন/অফ টাইমার): এই টাইমারের আচরন প্রায় আগের দুইটির সমন্নয়ে গঠিত। এক সাথে দুইটি কাজ করতে পারে টাইমারটি, যেমন টাইমারে পাওয়ার দেওয়ার সাথে সাথে সেটিং টাইম অনুযায়ী কিছু সময় পর চালু হবে আবার সেটিং টাইম অনুযায়ী কিছু সময় পর বন্ধ হয়ে যাবে। এই অন অফের খেলার সাথে সাথে টাইমারও তার রুপ চেইঞ্জ করে। টাইমারের NO এবং NC চালু হবার পর NC এবং NO হয়ে যাবে এবং বন্ধ হবার সাথে সাথে আগের অবস্থায় পিরে যাবে। এই ধরনের টাইমার বেশির ভাগ সময় ট্রাফিক সিগন্যালে ব্যবহার করা হয়।

মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯

টাইমার কি ভাবে কাজ করে?

৫:৩৩ PM 0 Comments

টাইমার (Timer) কি। টাইমার কিভাবে কাজ করে____

টাইমার এক প্রকার রিলে। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এতে ইচ্ছেমতো সময় নির্ধারণ করে দেওয়া যায়।<
অন্যান্য রিলের মত এতেও রয়েছে নরমালি ওপেন (NO) এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্ট। তবে সাধারণ রিলের সাথে এর পার্থক্য হলো- সাধারণ রিলের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথেই রিলের অবস্থার পরিবর্তন ঘটে, অপরদিকে টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার পর নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর অবস্থার পরিবর্তন ঘটে।

অর্থাৎ টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথে টাইমার সময় গণনা করতে শুরু করে, নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর নরমালি ওপেন (NO) কন্টাক্টগুলো ক্লোজ হয় এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্টগুলো ওপেন হয়ে যায়। এভাবে এটি নির্ধারিত সময় পরে কোন লোডকে চালু অথবা বন্ধ করে দেয়।
টাইমার সেকেন্ড, মিনিট, ঘন্টা সহ বিভিন্ন এককে পাওয়া যায়।

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

NO/ NC বিস্তারিত আলোচনা

৫:০১ PM 0 Comments

এন ও = নরমাললি ওপেন
এন সি = নরমাললি ক্লোজ

নরমাললি ওপেন অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন

নরমাললি ক্লোজ অর্থাৎ সংযোগ সংযুক্ত

উদাহরণ, একটা 2co রিলে,এর কয়েকটা পোর্ট আছে যেমন A1, A2, 11,12,14, এখন আপনি এটার কয়েল কানেকশন দেন,A1 Phase and A2 Neutral, সাথে 11 তে। উল্লেখ্য যে 11 নং পোর্ট হলো কমন, 14 হলো NO and 12 হলো
NC, এবার এটাতে পাওয়ার দিলে রিলে অন হবে আর 12 নং পোর্ট টা ওপেন হয়ে যাবে,এবং 14 নং পোর্ট টা ক্লোজ হবে কারন রিলে অফ মুডে যেটা ওপেন থাকে অন মুডে সেটা ক্লোজ হবে,আশা করি বুজতে পারছেন