পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

Engr.Rafikul Islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Engr.Rafikul Islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

একটি মাত্র সুইচ দিয়ে স্টার ডেল্টা

৪:৪০ AM 0 Comments
#Star_Delta (19/02/2024) পৃথিবীর সবচেয়ে সহজ Motor Star Delta Run without Timer & one push switch.
একটি ইন্ডাকশন মোটর কে একটি মাত্র পুশ সুইচের মাধ্যমে মোটর Star Delta চালানোর সহজ পদ্ধতি নিম্নে দেখানো হলো।
On push switch press Motor star এ Run 6/7 second & push release motor Delta continue run without Timer. #Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Bsc_in_EEE (UITS) Dhaka.
#Admin
#EEE_Power_Bridge

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

Overload relay কি?

১২:২২ AM 0 Comments
2৮/০২/২০২৪ইং
#OVERLOAD_relay_Logic
#ছোট_বিষয়কে_গুরুত্ব দিন !
তা না হলে কোনদিনও বড় লজিকে যেতে পারবেন না। আমি বেশ কিছুদিন আগে Overland নিয়ে গ্রুপে একটি পোস্ট করেছিলাম এবং কিছু প্রশ্ন করেছিলাম। কিন্তু কারো কাছ থেকে সঠিক উত্তর পাইনি তাই নিজেই চেষ্টা করলাম,,,,,,, ON switch Push (ON) করার সাথে সাথে মোটর Run হয়ে যাবে এবং Green indicator আলো দিয়ে সিগন্যাল দিবে। আবার যখন মোটর কোন কারনে Overload হবে তখন একটি Alarm 🚨 burzz alarm দিতে থাকবে set কৃত টাইম অনুযায়ী। টাইম শেষ হওয়ার পর একটি হলুদ ইন্ডিকেটর কন্টিনিউ ON OFF হতে থাকবে Reset করার আগ পর্যন্ত। #OVERLAND


Overload relay কি ?

Overload relay হলো motor protection device বা সিকিউরিটি গার্ড বা রক্ষক যন্ত্র। এটি মটরে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে মটর কয়েলকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। Magnetic contractor এর নিচে।

#Motor_কেন_Overload_হয় ?

বিভিন্ন কারণে motor Overload হতে পারে । Capacity র বেশী load এ মোটর চালারে।
মটর বিয়ারিং ও শ্যাফট জ্যাম হলে।
মোটরের লুব্রিক্যান্ট শুকিয়ে গেলে।
মোটর গিয়ার পুলি কোন কারনে ক্ষয়প্রাপ্ত বা ভেঙ্গে গেলে।
মোটর ভেইল হালকা ছিড়ে গেলে বা অধিক জ্যাম থাকলে।
নির্দিষ্ট মানের wire ব্যবহার না করে মোটর নতুন নতুন বাধলেও ওভারলোড হতে পারে।
মটর বডি তে ঠিকমতো নাট-বল্ট ওয়াসার না লাগালেও মোটর হামিং করে ওভারলোড হতে পারে।
#Overload_select #Suppose, Motor 24A current নেয় full load এ, তাহলে 25% extra sefty factor ধরে Overload select করতে হবে।

#Overload relay কিভাবে কাজ করে ?

মোটরের ক্যাপাসিটির বাহিরে যখন ওভারলোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে বা প্রবাহিত হওয়ার চেষ্টা করে তখন Overload relay মধ্যে থাকা Thermal path contract গুলো বাঁকা হয়ে Normally close (NC) condition Open (NO) হয়ে যায় এবং Normally open contract close হয়ে যায়। ফলে Motor নিরাপদে Off position এ চলে যায়। Overload relay এর চারটি controlling terminal থাকে ।
দুটি NO এবং দুটি NC কখনো কখনো NO terminal গুলো 95-96/97-98 এবং NC terminal গুলো 97-98/95-96 numbering করা থাকে ।
তখন এমসিতে লাগানোর সময় ভালো করে চেক করে নিবেন এবং সংকেত দেখে নিবেন। মুখস্ত বিদ্যার সব সময় ভালো নয় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক সময় বিপদ ডেকে আনে।
#এখন_আসল_আলোচনায়_আসা_যাক
Overload relay এর মধ্যে বেশ কিছু সিলেক্টেড বা পুশ বাটন থাকে এগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ ।
বিশেষ করে মটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে। এখানে জেনে রাখা ভালো একটি নতুন মোটর যে রেটিং কারেন্ট গ্রহণ করে তা লেখা থাকে বা কি ক্যাপাসিটি কারেন্ট গ্রহণ করবে তা যা লেখা থাকে তার চেয়ে অনেক কম current গ্রহণ করে বাস্তব ক্ষেত্রে ।
সেটা আমাদের প্রথমেই নতুন মোটর লাগিয়ে লোড দিয়ে কারেন্ট মেজার করে সিলেক্টর নখ ঘুরিয়ে সেট করে দিতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
উপরের ছবিতে লক্ষ্য করবেন প্রথমেই সিলেক্টর নব ঘুরিয়ে আপনি আপনার কাঙ্খিত বা মোটরের রেটিং কারেন্ট কতটুকু গ্রহণ করে তা সিলেক্ট করে দিবেন। তারপর যে গুরুত্বপূর্ণ দুটি পুশ বাটন দেখতে পাচ্ছেন সেটি সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ওভারলোড রিলে ব্যবহার করলে,,,, প্রথমে ছবিতে লক্ষ্য করুন লাল কালারের যে পুশ বাটনটি আছে এটির মাধ্যমে মোটর ওভারলোড স্টপ পুশ বাটন । এখান থেকে স্টপ করা যায়। আর সবুজ কালার যে পোস্ট বাটনটি দেখতে পাচ্ছেন সেটি দুটি গুরুত্বপূর্ণ সেটিং দ্বারা গঠিত
1. A
2. H
এখন যদি নব ঘুরিয়ে A select করে রাখা হয় তাহলে মোটর ওভারলোড হয়ে বন্ধ হওয়ার পর Automatic Reset হয়ে থাকবে। ইচ্ছে করলে সব কিছু check করে আবার মোটর Run রান করতে পারবেন।
আর যদি H select করে রাখেন তাহলে Motor Overload হওয়ার পর আর মোটর Run করতে পারবেন না ।
যতক্ষণ না পর্যন্ত রিসেট বাটন চাপ না দিবেন। কারণ এখানে NC terminal স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে open অবস্থায় থাকবে। আর NO terminal.
দয় ফিক্সড ক্লোজ হয়ে থাকবে। এখন যদি এই NO terminal close হওয়ার পর এখানে একটি Timer লাগানো হয় এবং Timer এর NC তে 10 seconds একটি buzzer এবং timer NO তে একটি Yellow indicator লাগানো হয় তাহলে রিসেট করার আগ পর্যন্ত হলুদ বাতি জ্বলতে থাকবে এবং আপনাকে সংকেত দিবে মোটর বন্ধ আছে। এই সিস্টেমটা বেশিরভাগ ব্যবহার করা হয় মটর যদি অনেক দূরে হয় তাহলে।
ধন্যবাদ সবাইকে। #Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Bsc_in_EEE (UITS)
#Admin
#EEE_Power_Bridge
#Dhaka.

রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

ATS কি

১০:১০ PM 0 Comments

ATS (Automatic Transfer Switch)

,
আমাদের দেশে যেহেতু লোডশেডিং হয়! কাজেই আমাদের দৈনন্দিন কাজগুলো সময়মাফিক করতে সবসময়-ঈ বিদ্যুতের প্রয়োজন। আমরা আবাসিক কিংবা বাণিজ্যিক বিভিন্ন ভবনে বা ফ্যাক্টরিতে সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত লাইনের পাশাপাশি জেনারেটর ব্যবহার করি যাতে সার্বক্ষণিক বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু, কখন লোডশেডিং হবে আর কখন আমি জেনারেটর স্টার্ট করবো, সেটা ত প্রায় ঝামেলাই!
কাজেই, আমাকে এমন এক সিস্টেমের সাহায্য নিতে হবে, যাতে কারেন্ট চলে গেলে জেনারেটর অটোম্যাটিক চালু হবে এবং কারেন্ট চলে আসলে আবার অটোম্যাটিকই জেনারেটর বন্ধ হবে!
, উপরোক্ত কাজটি করার জন্যই ATS ব্যবহার করা হয়!!!
এই সার্কিটটি যেভাবে কাজ করে সেটা নিয়েই আমার এই ক্ষুদ্র প্রয়াস,,,!
,

কার্যপ্রণালী :

পুরু কন্ট্রোলিং সার্কিটকে আমি সহজে বুজার জন্য চারটি ভাগে ভাগ করেছি। যাদেরকে Unit 1, 2, 3 & 4 দ্বারা চিহ্নিত করেছি!!
এখানে, ইউনিট-১ হচ্ছে ন্যাশনাল গ্রিড যাকে আমরা পিডিবি হিসেবেই জানি। অর্থাৎ, যখন কারেন্ট থাকবে তখন ইউনিট-১ এর মাধ্যমেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর (MC-1) হয়ে পিডিবির লাইন আমাদের লোডে পৌছাবে!
, ইউনিট-২ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট চলে যাবে তখন জেনারেটরকে সেল্ফ স্টার্ট করানোর জন্য এটি কাজ করবে! ইউনিট-২ পুরোটাই ডিসি ইউনিট। ,
ইউনিট -৩ হচ্ছে, যখন জেনারেটর ফুল্লি স্টার্ট হয়ে যাবে, তখন MC-2 এর মাধ্যমে লোডে জেনারেটরের লাইন সরবরাহ করবে,,!
, ইউনিট-৪ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট আবার চলে আসবে, তখন অটোম্যাটিক জেনারেটরকে স্টপ করার জন্য এই ইউনিট কাজ করবে,,,!
!!!

সার্কিটের গঠনরূপ :

Unit-1 এ ১টি রিলে, ১টি টাইমার, ১টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়েছে। রিলের ম্যাগনেটিক কয়েলে এবং এর NO তে একই লাইন দিয়ে NO হতে লাইন আউট করে টাইমারের ২+১+৮ এ সংযোগ দেই!
টাইমারের NO (6) থেইকা লাইন আউট করে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NC ঘুরিয়ে( ইন্টারলক করার জন্যে) লাইনটিকে MC-1 অর্থাৎ, পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 প্রান্তে সংযোগ দেই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি A2 প্রান্তে নিউট্রাল সাপ্লাই দিই! ,
Unit-3 এ Relay-1 এবং MC-1 এর NC ঘুড়িয়ে জেনারেটরের একটি লাইন একটি টাইমারের ৭+৮ এ সংযোগ দিই। টাইমারের NO(6) হতে লাইনটিকে আউট করে পিডিবির MC-1 এর NC ঘুরিয়ে জেনারেটরের MC-2 এর A1 এ সংযোগ দিই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি প্রান্ত A2 তে জেনারেটর থেকে আগত নিউট্রাল সংযোগ দেই। এখানের টাইমারে ২-৩ সেকেন্ড সময় দেয়া হয় যাতে জেনারেটর চালু হবার সাথে সাথেই লোডে লাইন না পায়! ,
> সেল্ফ স্টার্ট: ইউনিট-২ এর সকল মালামালগুলাই ডিসি ১২ ভোল্টের, যার দ্বারা কারেন্টের অনুপস্থিতিতে জেনারেটরকে অটো চালু করতে হবে!!
ব্যাটারির পজিটিভ প্রান্ত পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিলে-১ এর NC ঘুরিয়ে আরেকটি টাইমারের ৭+৮ এ সংযোগ দেই। লাইনটিকে আবার NC (5) এর মধ্যদিয়ে আউট করে আরেকটি নতুন রিলের হোল্ডিং কয়েলে এবং কমন প্রান্তে সংযোগ দিই! কমন প্রান্তের সাথে থাকা NC এর মাধ্যমে সেল্ফ স্টার্ট করানোর জন্য মোটরের পজিটিভ প্রান্তে সংযোগ দিই। রিলে + টাইমার+মোটরের বাকি প্রান্ত গুলাতে ব্যাটারির নেগেটিভ সংযোগ দিই। এই টাইমার টিতে মাত্র ৫ সেকেন্ডের মতো সময় সেট করে দিতে হবে, যাতে এই সময়ের মধ্যেই জেনারেটর স্টার্ট নেয়! ,
> Unit-4: এই পর্যায়ে যখন কারেন্ট চলে আসবে তখন আমাকে জেনারেটর স্টপ করতে হবে!! এখন যেহেতু কারেন্ট চলেই আসছে, তাই আমাকে আর জেনারেটর বন্ধ করার জন্যে ব্যাটারির সাহায্য নিতে হবেনা!! পিডিবির সাপ্লাই দিয়াই ইঞ্জিনকে অফ করবো!
ইঞ্জিনকে সাধারণত তার ফুয়েল সাপ্লাই বা গ্যাসের সাপ্লাই অফ করে দিয়ে ইঞ্জিনকে স্টপ করি! তাই, আমরা দুটি ইলেক্ট্রিক্যাল এসি ছোট মোটর দিয়াই ইঞ্জিনকে স্টপ করবো! একটি মোটর ইঞ্জিনের স্টপ সুইচকে টেনে ধরবে এবং অন্যটি ফুয়েল স্টপ ভাল্ভকে টেনে ধরবে,,,!
এক্ষেত্রে, ইউনিট-১ এর টাইমারের ৩+৪ থেকে একটি লাইন নিয়ে আরেকটি নতুন টাইমারের ২+১+৮ নাম্বারে সংযোগ দিই! এরপর লাইনটিকে ৪+৫ থেইকা নিয়ে মোটর দুটিতে কানেকশন করি!! মোটরের বাকি দুই টার্মিনাল এ নিউট্রাল সংযোগ দিই!
ইঞ্জিন স্টপের এই প্রক্রিয়াটি টাইমারের সাহায্যে প্রায় ২৫-৩০ সেকেন্ড ধরে হয়!! ,,, [__ ভুলভ্রান্তি থাকতেই পারে,,, কারেকশন করে দিলে খুশি হবো]

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ইন্ডাস্ট্রিতে ইজ্ঞিনিয়ার কেনো নিয়োগ দেওয়া হয়

৭:০৫ AM 0 Comments

ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারগণ নিয়োগ দেওয়া হয় কেন বা ইঞ্জিনিয়ারদের কাজটা কি?

উত্তর
"কোন ইন্ডাস্ট্রি এর প্রোডাক্ট সঠিক সময় যেন উৎপাদন হয়  এবং গ্রাহক পেতে পারে তার জন্যই মূলত ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয়"

💢আসুন একটু বিস্তারিত আলোচনা করি

মনে করুন এক টাকার একটি প্রোডাক্ট
(মিস্টার ম্যাংগো) উৎপাদন করি এবং কার কি কাজ একটু জেনে নেই

💥 উক্ত মেশিন একটিভ রাখার জন্য সর্বদা প্রয়োজন ইলেকট্রিসিটি যা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গণ পরিচালনা করে থাকেন

💥 প্রোডাক্ট উৎপাদন করতে একাধিক মেশিন প্রয়োজন যার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের

💥 প্রডাক্ট উৎপাদন করার জন্য প্রয়োজন টেম্পারেচার  যার জন্য বয়লার কম্প্রেসার এবং জেনারেটর এর ইঞ্জিন একটিভ রাখতে হয় যা পাওয়ার ইঞ্জিনিয়ার গণ দেখাশুনা করে থাকেন

💥 প্রোডাক্ট উৎপাদন করার কাজে প্রয়োজন  কুলিং সিস্টেম এর জন্য প্রয়োজন  ব্যাপক চিলার এবং সেন্ট্রাল এসি যা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ার গণ পরিচালনা করে থাকেন

💥 প্রোডাক্ট উৎপাদন করার জন্য যে মেশিন গুলো ব্যবহার করা হয় তাতে অনেক ইলেকট্রনিক্সে সার্কিট রয়েছে যা একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার রক্ষণাবেক্ষণ করে থাকেন

💥 অটোমেশন করার জন্য বিশেষ করে নিউম্যাটিক এবং হাইড্রোলিক সিস্টেম ও পিএলসি  মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার গণ দেখাশোনা করে থাকেন

সবাই ভাল থাকবেন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি

ধন্যবাদান্তে
মোঃ রবিউল ইসলাম
পরিচালক
ইউনিক অটোমেশন টেকনোলজি

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

ম্যাগনেটিক কন্টাক্ট এর কাজ

৩:২৫ AM 0 Comments

আমি সবসময় একটু ব্যতিক্রম পোস্ট করার চেষ্টা করি,
তাই আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস,,,

কিছু কিছু জায়গায় শুধু মেগনেটিক কন্টাক দিয়ে ল্যাচিং করলেই সার্কিট ঠিকমতো কাজ করতে পারে না ঐ সমস্ত সার্কিটে রিলে দিয়ে ল্যাচিং করা একান্ত প্রয়োজন।

Md. Yaskoruni Rafi একটি Relay Latching circuit diagram চেয়ে ছিলেন কিন্তু কেউ দেয়নি। আসলে এই সার্কিটটি মোটামুটি একটি ঝামেলা। ম্যাক্সিমাম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এ বিষয়ে অবগত নয়। তা না হলে গ্রুপে 18 হাজার মেম্বার কেউ না কেউ উত্তর দিতো। যারা না পারেন তারা একটু টেনশন দিনএই ফিগারের প্রতি, আমারও তো ভুল হতে পারে, তাই না ?

Sajal Kumar একটি পোস্ট দিয়েছিলেন NO NC নিয়ে,
অনেকেরই সঠিক উত্তর হয়নি তাই আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর বেশি কিছু নয়।

আমেরিকা ও জাপানে রিলের উপর গবেষণা করে পিএইচডি করা হয়।

আমরা অকারণে পুড়িয়ে ফেলি।  আমরাতো ঠিকমতো ব্যবহার করতে পারি না। এখনো NO NC নিয়ে আমরা কনফিউশনে আছি।

আজ আপনাদের মাঝে আমি controlling এর heart RELAY নিয়ে আলোচনা করবো।

এখানে 8 পিনের একটি রিলেকে ডেমো হিসেবে ধরা হলো।

  আমি ম্যাক্সিমাম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে বলতে শুনেছি বা তারা বলে থাকে রিলে হোল্ডিং কয়েলের পাওয়ার পাওয়ার সাথে সাথেই NO NC এবং NC NO হয়ে যায়।

এই কথাটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কারণ যারা এ কথা বলে থাকে তারা কন্ট্রোলিং এর ক ও বোঝেনা বলে আমার বিশ্বাস।

কারণ হোল্ডিং পাওয়ার এর সাথে NO NC এর কোন কানেকশন নেই। যতক্ষণ না পর্যন্ত তার সাথে বাহির থেকে কোন শর্ত বা power দেওয়া না হয়। Auto হওয়ার কোন চান্স নেই

এখন মূল আলোচনায় আসা যাক,,,,,,,,,,,,,,,,,,,,,

যেহেতু 8 পিন রিলে তাহলে construction টা দেখা যাক,,,,,,,,

7 & 2 holding coil ( 220v,110v,12vdc,24vdc etc.)
যাদের মধ্যে পাওয়ার দিলে রিলে কাজ করা শুরু করে।

8 &1 common

কোন পূর্ব মুহূর্তের শর্তে সাড়া দিয়ে 6 & 3 NC
এবং 5 & 4 NO হবে।

এখন একটি 8 পিন রিলের বেস নেওয়া হলো। নেওয়ার পর আপনি যদি ঐ বেসকে মাল্টিমিটার দিয়ে বিভিন্ন টার্মিনাল মেজারমেন্ট করেন কোন ভ্যালু বা NO NC খুঁজে পাবেন না।

কিন্তু আপনি যদি ওই বেসে একটি রিলে লাগিয়ে দেন তাহলে একটি পথ বা সার্কিট কমপ্লিট হবে বা NO NC খুঁজে পাবেন। একটা বিষয় মনে রাখবেন এখনো কিন্তু হোল্ডিং কয়েল এ কোন পাওয়ার দেওয়া হয়নি।

তাহলে কিভাবে NO NC হলো ?

আপনি Multimeter দিয়ে continuity check করে দেখেন 8 এর সাথে 5 NC এবং 8 এর সাথে 6 NO

ঠিক তেমনি 1 এর সাথে 4 NC এবং 1 এর সাথে 3 No
হয়ে আছে। Without power.

তাহলে কি করে হলো।  কারণ রিলের ইন্টার কানেকশন এভাবেই করা। অর্থাৎ একটি পথ বা সার্কিট কমপ্লিট করা।

এই thime টি কাজে লাগিয়ে IPS এ পাওয়ার দেওয়া হয়।

এখনো পর্যন্ত  কিন্তু বিদ্যুতের সাথে Holding coil এর কোন প্রেম ভালোবাসার খেলা হয়নি। কারণ হোল্ডিং কয়েল এখনো সাপ্লাই শূন্য।

এখন যদি আমরা relay holding coil এ power supply দেই, তাহলে আমরা কি পাবো।

যদি আমি Holding coil এ 220v/24 VDC supply Apply করি তাহলে কি হবে ?

এখানে আসল কন্ট্রোলিং বা মজাটা। এটা আমাদের সবার মনে রাখতে হবে। যখন আমি হোল্ডিং কয়েলের পাওয়ার সাপ্লাই দিলাম তখন সাথে সাথে Relay Base Terminal 6,5,4,3 গুলি সম্পূর্ণ power শূন্য।

তাহলে কিভাবে রিল এতে পাওয়ার দেওয়ার সাথে সাথে NO NC & NC NO হলো আমায় বলেন ?

এই Logic টাই অনেকে বোঝে না।

যেহেতু পূর্বেই বলেছি একবার কোন পাওয়ার ছাড়াই কিছু কিছু টার্মিনাল NC (5 & 4) হয়েছে।

তাহলে এখন আমাদের NC করাটা দরকার !

এখন যদি আমি Relay Base Terminal 8 কে 7 এর সাথে সর্ট করে দেই তাহলে 6 কে আমি NC হিসেবে পাবো ঠিক 3 ও তাই।

এটাই আসল ব্যাপার। এখানে Directly কোন NC NO বা  NO NC হয় না। পূর্ব শর্ত ছাড়া।

আমি আমার মত পোস্ট করলাম যদি আরো কেউ এর চেয়ে ভালো জানেন তাহলে শেয়ার করবেন।

জানতে চাই জানাতে চাই।

Engr Rafikul Islam
Admin
EEE power bridge.
Dhaka.

শুক্রবার, ৭ জুন, ২০১৯

PFI

৯:১৩ PM 0 Comments

আজ PFI কিছু ময়নাতদন্ত নিয়ে শুধু নবীনদের জন্য হাজির হলাম।

আজ আপনাদের মাঝে হাজির হয়েছি PFI এর আরেকটি ঈদ স্পেশাল topic নিয়ে ।

PFI plant মূল কাজ হলো voltage and current মাঝে যে চোর-পুলিশ খেলা হয়, তাদেরকে কাছাকাছি আনা অর্থাৎ voltage & current যে phase angle যতটুকু সম্ভব কমিয়ে আনা।

অর্থাৎ পুলিশ চোরকে ধরতে পারলেই সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ।

#কিন্তু এখানে কে চোর কে পুলিশ তা আপনাদের বলতে হবে voltage না current ?

For example
আমরা জানি Cos@ এর মান 0.8 অর্থাৎ এই মান কে উন্নতি করে 0.8 থেকে 0.97 বা 1 করা এটাই pfi plant মুখ্য কাজ।

PFI এর অনেকগুলো পোস্ট আছে আমার ।
আমি আমার মতো করে দিয়েছি । আমার নাম দিয়ে সার্চ দিন পোস্টগুলি পেয়ে যাবেন। তবে অনেকেরই কিছু কিছু ভালো পোস্ট আছে কিন্তু সম্পূর্ণ নয়। আমার পোস্ট গুলোর দিকে লক্ষ্য রাখবেন সম্পূর্ণ ব্যতিক্রম রেসিপি দেওয়ার চেষ্টা করি।

আমার এই ক্ষুদ্র জীবনে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার দের সাথে আলোচনা করেছি কিন্তু অনেকের কাছেই এই বস্তুটি অর্থাৎ Substation এর একটি আজব জিনিস হলো PFI। কারণ PFI কে বুঝতে না পারার কারণে অনেক ইন্জিনিয়ারের চাকরি চলে যায়।

যার বাস্তব প্রমাণ 95 শতাংশ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে C/K value বসাতে হয় সেটাই জানেনা।
আমিও অল্প অল্প বুঝি । ভালো বুঝেন Anamul Anam ভাই।

আজ আমি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় PFI module Mikro wiring নিয়ে আলোচনা করব।

তার আগে বলিনি পৃথিবীতে যত PFI plants আছে তা তিনটি step এ সাজানো হয়।
For example,,,,,,,

1.  200 KVAR এর নিচে হলে 6 step/stez
2. 200 KVAR এর উপরে কিন্তু 1600 KVAR এর
     নিচে  হলে 12 step &
3. 1600 KVAR উপরে হলে 24 step এ PFI plants সাজাতে হয় এই ছেলেটা সবার মনে রাখা দরকার। তা না হলে PFI এর কাঙ্ক্ষিত ফল পাবেন না।

এখানে একটি বিষয় উল্লেখ্য যে যখন আপনি কোন pfi plant step যখন সাজাবেন তখন যত ছোট থেকে সাজাবেন ততই আপনার রেজাল্ট ভাল পাবেন।

এখানে আমি 200 KVA Substation এর PFI plant
120 KVAR দেখালাম।

তাহলে PFI main circuit breaker কিভাবে নির্বাচন করতে হয় তার একটি অংক হয়ে যাক,,,,

120 KVAR
Main circuit breaker,,,. 

                         P = ✓3VISin@

                         I = P/ ✓3VI Sin@

                         I = 120*1000/1.732*400*1

                           = 166.94 A

                           = 400 Amperes.

তবে এখানে একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে

PFI plant main circuit breaker load এর সব সময় দ্বিগুণ হয়।

#কেন দ্বিগুণ হয় এটা আপনাদের কাছে প্রশ্ন রইল ?

তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের 120 KVAR Six step/stez  হবে।

নিম্নে তা দেওয়া হইল,,,,,,,

1st stez 2.5 KVAR
2nd stez 5 KVAR
Direct 5 KVAR  Mccb & MC no need.
3rd  stez  7.5 KVAR
4th. stez 10+15 KVAR
5th  stez  15+15 KVAR
6th. stez.  25+25 KVAR.

Fixed capacitor loss for X-former.

চিত্রে যে CT দেখানো হয়েছে তা module এ ইন্ডিকেট করা টার্মিনালে লাগিয়ে দিবেন। এবং অবশ্যই CT X-former LT sate এর R phase এরমধ্যে লাগাবেন।

PFI এর MC সব সময় লোডের দ্বিগুণ হয়। কারণ এই MC এতবার ON Off হয় যে সাধারণ মানের/ Load এর সমান MC দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে তাই লোডের দ্বিগুণ দেওয়া হয়।

1 no stez এ module থেকে যে connection wire গিয়েছে তা অবশ্যই magnetic contactor সংযোগ হবে কারণ লোড এর চাহিদা অনুসারে . module প্রতিটা stez signal দেবে এবং সে অনুসারে 1st stez load count করবে ও ১ নং indicator light জ্বলে উঠবে।

এভাবে সবগুলি স্টেজ সাজিয়ে নিবেন।

এভাবে আপনার ইন্ডাস্ট্রির লোড অনুসারে বা তার চাহিদা অনুযায়ী প্রতিটি স্টেজ স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করবে  Microcontroller based PFC module signal অনুযায়ী।

সব সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন যখন আপনি একটি ইন্ডাস্ট্রিতে জব করবেন যদি আপনার হাতে দায়িত্ব থাকে তাহলে তো কথাই নেই আর যদি দায়িত্ব না থাকে তাহলে আপনার বসকে বলবেন pfi plant এ কখনোই যেন HRC fuse ব্যবহার না করে কারণ Mccb এর তুলনায় HRC fuse এ আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি।

HRC fuse একবার চলে গেলে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না কিন্তু Mccb একবার টিপ করলে আবার রিসেট করে বার বার চালানো যায়। আগুন লাগার সম্ভাবনা খুব কম।

PFI এর cable, mccb, magnetic contactor etc কিভাবে সিলেক্ট করতে হয় আরেকদিন আর একটি পোস্টে আলোচনা করব।
আমি আমার মত পোস্ট করলাম হয়তো অনেক ভালো জানেন। তাদের কাছ থেকে শিখার অপেক্ষায় রইলাম।

দয়া করে অনুমতি ব্যতীত কেউ কপি করবেন না।

Engr Rafikul Islam
Admin
EEE power bridge.

শনিবার, ২৫ মে, ২০১৯

রিভার্স পাওয়ার রীলে কোথায় ব্যবহার হয়

৮:৪০ AM 0 Comments

রিভার্স পাওয়ার রীলে কোথায় ব্যাবহার হয় ?

প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারণে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এরকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।

শনিবার, ১১ মে, ২০১৯

ইউটিলিটি ও পাওয়ার প্লান্ট

১:০১ AM 2 Comments

বিভাগঃ (ইউটিলিটি & পাওয়ার প্লান্ট)
বিষয়ঃ বয়লার

(১) বয়লারঃ যে আবদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগ করে স্টীম/ বাষ্প তৈরি করা হয়। তাকে বয়লার বলে।

(২) প্রকারভেদঃ সাধারনত দুই প্রকার।

(ক) ফায়ার টিউব বয়লারঃ
যে সকল বয়লারে ফুগ্যাস টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয়।এবং পানি টিউবের বাইর থাকে। তাকে ফায়ার টিউব বয়লার বলে।অর্থাৎ ফুগ্যাস টিউবের ভিতরে থাকে এবং পানি টিউবের বাইরে থাকে।এই ধরনের বয়লার সর্বোচ্চ ২৫ কেজি/সেমি^২ চাপে স্টীম তৈরী করতে পারে।

(খ)ওয়াটার টিউব বয়লারঃ
সকল বয়লারে ফুগ্যাস টিউবের বাইরে দিয়ে প্রবাহিত হয়।এবং পানি টিউবের ভিতরে থাকে। তাকে ওয়াটার টিউব বয়লার বলে।অর্থাৎ ফুগ্যাস টিউবের বাহিরে থাকে এবং পানি টিউবের ভিতরে থাকে।এই ধরনের বয়লার সর্বোচ্চ ১২৫ কেজি/সেমি^২  বা তার বেশি চাপে স্টীম তৈরী করতে পারে।

বয়লার অ্যাকসেসরিসঃ
বয়লারে সঠিকভাবে কাজ করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয়।তাদেরকে বয়লার অ্যাকসেসরিস বলে।
যেমনঃ
(ক) সেফটি ভালভঃ  বয়লারের উৎপাদিত স্টিমের চাপ নির্দিষ্টি স্টিমের চাপ (অপারেটিং চাপ)  অতিক্রম করলে সেফটি ভালভ স্বয়ংক্রিয়ভাবে খুলে কিছু স্টিম বের করে দিয়ে বয়লারকে নিরাপদ রাখে।প্রতিটি বয়লারে একের অধিক সেফটি ভালভ ব্যবহার করা হয়।

(খ) স্টিম স্টপ ভালভঃ যে ভালভের সাহায্যে বয়লার থেকে স্টিম পাইপে স্টিম প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজন বোধে স্টিম প্রবাহ বন্ধ করে দেয়।তাকে স্টিম স্টপ ভালভ বা জাংশন ভালভও বলে।
যখন এটি দুই পাইপের মাঝে সংযোগ করে স্টিম প্রবাহ নিয়ন্ত্রণ করে। তখন এটি কে স্টপ ভালভ বলে। এবং

যখন বয়লারের স্টিম প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য বয়লারের ওপরে স্থাপন করা হয়। তখনে থাকে জাংশন বলে।

(গ) ফিড চেক ভালভঃ এটি একটি নন- রিটার্ন ভালভ হিসেবে কাজ করে।
যে ভালভের সাহায্যে ফিড পাম্প বয়লারের পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাকে ফিড চেক ভালভ বলে।এই ভালভের মাধ্যমে ফিড পাম্প থেকে বয়লারের ভিতরে পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং প্রবেশ করানো হয়।

(ঘ) প্রেসার গেজঃ বয়লারের স্টিমের চাপের পরিমান জানার জন্য বয়লােরের  শেলের উপরের অংশে প্রেজার গ্রেজ ব্যবহার করা হয়।

(ঙ) ব্লো-ডাউন ককঃ ব্লো-ডাউন কক এর সাহায্যে বয়লারের তলদেশে জমাকৃত কাদা, স্কেল বের দেওয়া এবং প্রয়োজনে বয়লার পরিষ্কার বা রিপিয়ারিং করার জন্য বয়লারকে খালি  হয়।

(চ) ওয়াটার লেভেল ইন্ডিকেটরঃ বয়লারের ভিতরের পানির পরিমান জানার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। পরবর্তী পোষ্টে নিম্নের প্রশ্নোত্তর গুলো ধারাবাহিক ভাবে দেওয়ার জন্য চেষ্টা করবে।

   প্রথম অধ্যায়ঃ
১, বয়লার কাকে বলে এবং শ্রেনি বিন্যাস ?
২. বয়লারের কাজ এবং প্রয়োগ ক্ষেত্র।
৩.বিভিন্ন ধরনের বয়লারের চিত্র সহ  বর্ননা।

  দ্বিতীয় অধ্যায়ঃ
১.বয়লার ড্রাফট কাকে বলে এবং শেনি বিন্যাস ?
২.বয়লার  ড্রাফটের কাজ।
৩.বিভিন্ন ধরনের বয়লার ড্রাফটের চিত্র সহ বর্ননা।

তৃতীয় অধ্যায়ঃ
১.বয়লার মাউন্টিং এবং বয়লার অ্যাকসেসরিস কাকে বলে?
২.বিভিন্ন ধরনের বয়লার  মাউন্টিং এর চিত্র সহ বর্ননা।
৩.বিভিন্ন ধরনের বয়লার   অ্যাকসেসরিসের চিত্র সহ বর্ননা।
৪.ইকোনমাইজারের কাজ এবং চিত্র সহ বর্ননা।
৫.সুপার হিটারের  কাজ এবং চিত্র সহ বর্ননা।
৬.এয়ার প্রি-হিটারের  কাজ এবং চিত্র সহ বর্ননা।

   চতুর্থ অধ্যায়ঃ
১.বয়লার পারফরমেন্স  কাকে বলে?
২.বাষ্পীভবনের তুল্যাংকের সমীকরণ সহ ব্যাখ্যা।
৩.বয়লারের হর্স পাওয়ারের সমীকরণ সহ ব্যাখ্যা।
৪. বয়লারের ক্যাপাসিটি কাকে বলে?
৫.হিট ব্যালেন্স শিটের টেবিলের হিসাব - নিকাশ।
পঞ্চম অধ্যায়ঃ
১.বয়লারে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম এবং  টুলস  সমুহের চিত্র এবং ব্যবহারের ক্ষেত্র।

   ষষ্ঠ  অধ্যায়ঃ
১.বয়লারে ব্যবহারিত ওয়াটারের ট্রিটমেন্ট এবং ওয়াটার টি.ডি.এস এর ছক সহ বর্ননা।
২. বয়লারের ব্যবহারিত রাসায়নিক পদ্ধতিের বর্ননা।

সপ্তম  অধ্যায়ঃ
১.বয়লারে ব্যবহারিত জ্বালানি পদ্ধতিের বর্ননা।
২. ইগনিশন সিস্টেমের বর্ননা।
৩.গ্যাস ফায়ারিং কন্ট্রোলের ব্যাখ্যা।

 
অষ্টম অধ্যায়ঃ
১. বয়লারের ব্যবহারিত মোটর কন্ট্রোলিং  ডায়াগ্রাম এবং ডায়াগামের চিত্র সহ ব্যাখ্যা।
২.অটোমেশন

দশম অধ্যায়ঃ
১. বয়লার চালু করার পূর্বে করনীয় বিষয় সমুহ ।
২.বয়লার চালু করার নিয়ম সমুহ।
৩. বয়লার চালু করার পরে করনীয় বিষয় সমুহ।
৪.বিভিন্ন চাকুরীর লিখিত এবং মৌখিক পরিক্ষার সাজেশন মুলক কিছু প্রশ্ন সহ উত্তর।
৫. শিফট বা প্লান্ট পরিচালনা করার জন্য কিছু করনীয় বিষয় সমুহ।

           লোকমান হোসেন 
ইঞ্জিনিয়ার (ইউটিলিটি & পাওয়ার প্লান্ট )।
      নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস।

শুক্রবার, ১০ মে, ২০১৯

আর্থিং কেন ব্যবাহার করি?

৭:২৬ AM 0 Comments

যদি Power Station  এবং maintenance এ job করতে চান তাহলে একটু টেনশন দিন,,,,

আসসালামু আলাইকুম
আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ ট্রপিক আর্থিং নিয়ে।

একটি ইন্ডাস্ট্রিতে কোন কোন ক্ষেত্রে আর্থিং ব্যবহার করতে হয় তার প্রয়োজনীয়তা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ।

আমরা আর্থিং কেন ব্যবহার করি ?

আর্থিং ব্যবহার করার মেইন উদ্দেশ্য হলো আমাদের ইন্ডাস্ট্রি ট্রান্সফর্মার, জেনারেটর, বিভিন্ন মেশিন, মোটর, এল টি, এইচ টি প্যানেল ইত্যাদির মধ্যে যে অযাচিত চার্জিং কারেন্ট প্রবাহিত হয় তা ওই ডিভাইসকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ।

আমরা যাতে কোন ডিভাইস অপারেট করার সময় শর্ক অনুভব না করি তার জন্য ওই চার্জিং কারেন্ট কে মাটিতে প্রেরণ করা হয় যে মাধ্যমে তার নামই আর্থিং ।

অনেক সময় আর্থিং গ্রাউন্ড ও নিউট্রাল একসাথে সংযোগ করা ঠিক নয়।

সক্রিয় ডিভাইসের লিকেজ কারেন্ট নিউট্রাল এর মাধ্যমে প্রবাহিত হয়। অপরদিকে ডিভাইসের বডি সাথে আর্থ গ্রাউন্ড কানেকশন দেওয়া থাকে।

তাই নিউট্রাল লাইনকে আর্থ ও গ্রাউন্ড এর সাথে যুক্ত করলে লিকেজ কারেন্ট সরাসরি ডিভাইস এর বডিতে প্রবাহিত হতে থাকবে । ফলে লোড এর মাত্রা বৃদ্ধির সাথে সাথে লিকেজ কারেন্ট ও বৃদ্ধি পেতে থাকবে। ফলে  লোডের বডিতে হাত লাগার সাথে সাথে শর্ক অনুভূতি হবে এবং জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।

তাই ঝুঁকি এড়াতে নিউট্রাল  অবশ্যই আর্থ/ গ্রাউন্ড এর সাথে সম্পূর্ণ আলাদা দেওয়াই উত্তম।

এবার আসা যাক আসল আলোচনায়

কোন সাব স্টেশন বা ইন্ডাস্ট্রিতে আর্থিং ইনস্টলেশন করতে গেলে দুটি বিষয় সব সময় লক্ষ্য রাখতে হবে,,,,,,

1. কত লোডের জন্য কত RE wire
2. এবং ঐ আর্থিং এর রেজিস্ট্যান্স কত হবে ?

প্রথমেই আমাদের ইন্ডাস্ট্রি তে কত লোড আছে তার হিসাব করে আমাকে আর্থিং ক্যাবল সিলেকশন করতে হবে।

নিম্নে একটি BNBC এর Standard value chart  দেওয়া হইলো,,,,,,

Phase cable size.            Earthing cable size

Below 4 RM                      4 RM

4 RM - 16 RM                    Same size of phase

25 RM - 35 RM                   16 RM

Above 35 RM                      Haft of the phase.

এখন আমার যে লোড আছে ঠিক সেই অনুসারে, যে আর্থিং সিলেক্ট করে বোরিং করব তার আবার  আর্থ টেস্টার এর মাধ্যমে রেজিস্ট্যান্স মাপতে হবে আর্থিং ঠিক আছে কিনা।

তারেক international standard value নিচে দেওয়া হইল,,,,,,,,,,

Equipment to be Earth            maximum value  

Large power station.                  0.5 ohm

Major substation.                       1.0

Small Substations                       2.0

Factory Substation.                    1.0

Lattics steel tower.                      2.0

Hill area.                                        5 ohm

Serviceconnection.                      5.0

LT lightning arrester                    4.0

LT pole.                                          5.0

HT pole.                                         10 ohm

Tower.                                          20-30 ohm

এখন আসা যাক ইন্ডাস্ট্রি তে কয়টি আর্থিং বোরিং করবেন,,,,

1. 11kv line & drop out fuse
এখানে একটি লাইটিং এরেস্টার লাগানো হয় এবং তার সাথে REB/ DPDC ইঞ্জিনিয়ারগণ একটি আর্থিং লাগিয়ে দেব পুলের সাথে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিং।

2. HT cable (XLPE)
বজ্রপাত জনিত বিদ্যুৎ  এবং search voltage effect কমানোর জন্য এই আর্থিং লাগাতে হয়।এটি একটি ক্যাবলের ইন্সুলেশন এর সাথে যে আর্থিং আছে তার সাথে লাগিয়ে গ্রাউন্ড করতে হয়।

3. X-farmer and Gen set

ট্রান্সফর্মার বডিতে এবং জেনারেটর বাড়িতে অবশ্যই আর্থিং লাগাতে হয় এবং অনেক সময় তাদের মধ্যে আলাদা আলাদা আর্থিং লাগাতে হয় বিভিন্ন কন্ডিশন।
কারণ 4 pole ATS এর কারণে যখন জেনারেটর রানিং থাকে তখন ট্রান্সফর্মার এর আর্থিং আলাদা হয়ে যায়।

4. LT switch gears
LT switch gear থেকে বিভিন্ন আর্থিক লুক লুক হয়ে বিভিন্ন সকেটে চলে যায় তার জন্য আলাদা আর্থিং এর ব্যবস্থা করতে হয়। এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক সেফটি।

5. Machineries
Machineries এর জন্য আলাদা আর্থিং করলে সবচেয়ে বেশি উত্তম কারণ পাওয়ারের আর্থিং অনেক সময় মেশিনে ডিসি মোটর থাকলে সমস্যা করে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই একবার আমি এই আর্থিং মেশিনে লাগিয়েছিলাম পরে মেশিন আগুন ধরে গিয়েছিল।

6. Building/ steel building
Steel building এর উপরে অবশ্যই লাইটিং এরেস্টার লাগাতে হয় কারণ প্রতিনিয়ত বজ্রবিদ্যুৎ ইন্ডাস্ট্রিতে আসে পরে। এটি ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিং যা বলে বুঝানো যাবে না।

7. Total industry earthing
ইন্ডাস্ট্রির উপর দিয়ে বিভিন্ন electrical tray, ladder, busbar tranking এর power, service wire যায় তা যে কোন মুহূর্তে লিকেজ হয়ে বডিতে কারেন্ট হয়ে যেতে পারে। তাই টুটাল ভরিতে একটি আর্থিং লাগানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটি আমার বিভিন্ন কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম হয়তো আপনার মতের সাথে মিলতে নাও পারে। যদি আরো ভালো কিছু থাকে তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। জানতে চাই জানাতে চাই।

Engr Rafikul Islam
Admin
EEE Power bridge.