পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

cable লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
cable লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

তারের মিনিং

৪:৪২ PM 0 Comments

Code No Meaning:

NYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।

NYIFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত সিঙ্গেল এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।

NYMT বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল যার মধ্যে স্টীল তারের সাপটিং থাকে।

NYY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত ক্যাবল ।

BYA বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং নন শীথেডযুক্ত সিঙ্গেল কোর ক্যাবল।

BYFY বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।

IYAL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত নন শীথেড সিঙ্গেল কোর ক্যাবল।

IYYL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি সিঙ্গেল কোর ক্যাবল।

IYFL বলতে বুঝায় পিভিসি ইন্সুলেশনযুক্ত এবং পিভিসি শীথেডযুক্ত চেপ্টা ক্যাবল।

বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯

তারের মান ও সার্কিট ব্রেকার কত মানের ব্যবহার করা উচিত লোডের ক্ষেত্রে

৪:১৯ PM 0 Comments

সার্কিট ব্রেকার কত মানের ব্যবহার করা উচিত তা নির্ভর বিভিন্ন লোডের ক্ষেত্রে।

যেমনঃ

• রেজিস্টিভ লোডের ক্ষেত্রে:
হিটার, আয়রন, ফিলামেন্ট লাইট ইত্যাদি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে মোট গৃহীত এম্পিয়ারের তিন গুন ব্যবহার করা ভালো।

• ইন্ডাক্টিভ লোডের ক্ষেত্রে:
ইন্ডাক্টিভ লোড হচ্ছে সেই ধরনের লোড যেগুলোতে কয়েল থাকে। যেমনঃ সিলিং ফ্যান, ইলেক্ট্রিক মোটর, টেবিল ফ্যান, এয়ার কন্ডিশন, ট্রান্সফরমার চালিত যন্ত্রপাতি ইত্যাদি ইন্ডাক্টিভ লোডের ক্ষেত্রে লোডের মোট গৃহীত এম্পিয়ারের ৬ গুণ ব্যবহার করা উচিত ।কারন ইন্ডাক্টিভ লোড গুলো সুইচ অন করার সময় ৩ থেকে ৬ গুণ পরিমান কারেন্ট টানে এবং আস্তে আস্তে তার কারেন্ট টানার পরিমাণ সাধারনত স্বাভাবিক হয়ে আসে।

• ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে:
আমরা জানি ক্যাপাসিটিভ লোডগুলো শুরুর দিকে বা প্রাথমিক অবস্থায় অনেক বেশি পরিমান কারেন্ট টানে এবং তা খুব অল্প সময়ের জন্য যা ইন্ডাক্টিভ লোডের মত দীর্ঘ নয়। একে ইনরাশ কারেন্ট বলে। এই ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে লোডের মোট কারেন্টের ছয় গুণ পরিমান ব্যবহার করাই শ্রেয়। ফলে ইনরাশ কারেন্ট এ সার্কিট ব্রেকার ট্রিপ করার সম্ভাবনা কম থাকে।

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

ক্যাবল সাইজ বা কোডিং এর আলোচনা

৪:৫১ PM 0 Comments

আজকে ক্যাবল সাইজ & কোডিং নিয়ে একটু আলোচনা করব। তারের সাইজ জানা না থাকলে সেই তার বা ক্যাবল দিয়ে কাজ করাটা বিপদজ্জনক। কেননা আপনি যে তারটি দিয়ে কাজটি করছেন ঐ তারটি সেই কাজের জন্য উপযুক্ত নয়।
আমরা জানি, ক্যাবল সাইজ SWG (Standard Wire guage) এর মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা সাধারণত SWG নাম্বার ৩/২২'', ৩/২০", ৭/১৮", ৭/২২" এ নির্ধারণ করা থাকে।
এখন প্রশ্ন এই পরিমাপ গুলো দিয়ে কি বুঝব?
উপরের থেকে যেকোন একটি পরিমাপ নিলাম। ধরলাম, ৩/২২"। এখন এই তথ্য দিয়ে আমি কি বুঝব?
প্রথম সংখ্যা হল Number of Conductors এবং ২য় সংখ্যা হল Number of wire gauge. মানে ২২ গজের ৩টি conductors আছে :)
অনেক সময় ক্যাবল এর গায়ে বা ম্যানুয়াল এ ৫*৩*০.২৬ লিখা থাকে। এ কথাটার মানে কি?
এই কথাটার অর্থ হল পাঁচটি কোর এবং তিন খেই বিশিষ্ট ক্যাবল & প্রতি খেই এর ডায়ামিটার ০.২৬। এখন এই খেই কিংবা কোর কিভাবে চিনব?? নিচে চিত্র দেয়া আছে। বুঝতে সুবিধা হবে আশা করি।
ক্যাবলের গায়ে RM, SM, SE, RE এসব লিখা দেখেছেন হয়ত। এগুলো দিয়ে কি বুঝব?
RM = Multi Wire Round Conductor
অর্থাৎ, অনেক খেই বিশিষ্ট তার & আকৃতি গোলাকার
SM = Multi Wire Sectorial Conductor
অর্থাৎ, অনেক খেইবিশিষ্ট তার এবং সেক্টর আকৃতির।
সেক্টর আকৃতি হল আমরা পরিসংখ্যানে যে পাইচিত্র করেছি সেই পাইচিত্রের একটি অংশের মত।
SE= Solid Sector Conductors
অর্থাৎ, সিঙ্গেল নিরেট তার যার প্রস্থচ্ছেদ sector shaped
RE = Solid Round Conductors
অর্থাৎ, সিঙ্গেল নিরেট তার যার প্রস্থছেদ গোলাকার।
সবগুলোর চিত্র নিচে দেয়া হল।

শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

ক্যাবলের সাইজ নির্ধারন করার নিয়ম

১০:০৬ AM 0 Comments

আপনি একজন Electrical Engineer তাই আপনাকে জানতেই হবে,

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে ক্যাবলের সাইজ নির্ধারণ করবেনঃ

ক্যাবল সাইজ নির্ধারণ করা নিয়ে নানা মত আছে। কারো কারো মতে কোনও ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ক্যাটালগ দেখলেই চলে আবার কারো কারো সিলেকশন পদ্ধতি এতটাই জটিল যে সেটাও অনেক ক্ষেত্রে বাহুল্য হয়ে যায়।
আজ আমি আপনাদের ক্যাবল সিলেকশনের যেই পদ্ধতিটা দেখাব সেটা কারো হুবহু অনুকরণ নয় বরং বেশ কয়েকটা উৎস থেকে পাওয়া তথ্য থেকে আমার বাছাইকৃত পদ্ধতি। আর হ্যাঁ, এটা শুধুমাত্র লো ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশনের পদ্ধতি।

ক্যাবল সিলেকশন এ আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। তো, শুরু করা যাক প্রথম ধাপ।

ক্যাবল
লোড কারেন্ট নির্ণয়ঃ এই ধাপটা সহজ। এই ধাপে আমাদের লোড কারেন্ট বের করতে হবে আর তার জন্য আমাদের সবগুলো লোডের সম্মিলিত পাওয়ার বের করতে হবে। ধরি, এটা একটা বিল্ডিং এর ওয়ারিং। সকল বাসার সকল যন্ত্রপাতির পাওয়ার যোগ করে আমরা পেলাম ৫৩০০ ওয়াট । এখন এটা তো আমরা সবাই অনুমান করতে পারি যে, বাসাবাড়িতে প্রতিনিয়ত লোডের পরিমান বাড়ছে কারন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি ব্যাবহারের প্রবণতা বাড়ছে এবং কোনও কিছু আমরা একবার ব্যাবহার করে অভ্যস্ত হয়ে গেলে ঐ যন্ত্রটি ছাড়া পরে আমাদের আর চলে না যার কারনে যন্ত্রপাতির পরিমান আর কমে না বরং দিন দিন বাড়ে। তাই বাসাবাড়ির ওয়ারিং এ ভবিষ্যৎ লোডের কথা মাথায় রেখে আমাদের ক্যাবল সিলেকশন করতে হবে।আমাদের এই ক্ষেত্রে বিল্ডিং এর মালিকই সবচেয়ে ভাল বলতে পারবেন যে ভবিষ্যতে তিনি কি করতে পারেন। হতে পারে তিনি তার ৪ তলা ভবনটিকে ১০ তলা করবেন অথবা কিছুই করবেন না। এই লোড বৃদ্ধির পরিমানের বিষয়ে নিশ্চিত হতে হবে আর যদি তা না হওয়া যায় তবে ২০% অতিরিক্ত লোড ধরে নিতে হবে এবং এই ২০% অতিরিক্ত লোড ধরে নিয়ে ক্যাবল সিলেকশন করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

তো , এক্ষেত্রে আমাদের আমাদের উদাহরন অনুযায়ী সর্বমোট লোড হচ্ছে = {৫৩০০+(৫৩০০*২০/১০০)} = ৬৩৬০ ওয়াট; অতএব, মোট কারেন্ট = { ৬৩৬০/(২২০*০.৯)} = ৩২.১২ এম্পিয়ার( পাওয়ার ফ্যাক্টরকে ০.৯ ধরে); এবার পরের ধাপ।

ওয়ারিং পদ্ধতি ও ক্যাবল নির্ণয়ঃ যেহেতু আমরা এখানে সিঙ্গেল ফেজ লাইন নিচ্ছি তাই আমাদের তার টানতে হবে দুইটি। এখন এই তার কিভাবে টানা হবে তার একটা প্রভাব আছে ক্যাবলের রেটেড এম্পিয়ারের উপর।আমরা জানি যে ক্যাবল এর ভেতর দিয়ে কারেন্ট গেলে ক্যাবল গরম হয় আর এই উত্তাপ ক্যাবল থেকে যতটা ছড়িয়ে পড়বে তত ভাল কারন এতে ক্যাবল ঠাণ্ডা থাকবে। কিন্তু যেই তারটা আমরা ছিদ্রযুক্ত ট্রের উপর দিয়ে টেনে নিচ্ছি সেই তারটা ঠাণ্ডা হবার জন্য যেই পরিমান বাতাস পাচ্ছে, দেয়ালের ভেতর দিয়ে টানা তারটি সেই হিসেবে কোনও বাতাস পাচ্ছে না কিন্তু দেয়ালের বাইরে দিয়ে কোনও পাইপের মধ্য দিয়ে টানা তার কিছুটা বাতাস পাচ্ছে কিন্তু তা ট্রের উপর দিয়ে টানা তার থেকে কম। এটাই হচ্ছে ওয়ারিং এর প্রভাব।

ধরি, আমাদের উদাহরনের তার টানা হবে কোনও দেয়ালের ভেতর দিয়ে। এক্ষেত্রে আমার দেয়া লিঙ্ক এর বই( লিঙ্ক ঃ http://www.aeicables.co.uk/literature/CurrentRatings.pdf) অনুযায়ী আমাদের ক্যাবল লাগবে ৬ স্কয়ার মিঃমিঃ এর বা ৬ আর এম এর যার এম্পিয়ার রেটিং হচ্ছে ৩৪ এম্পিয়ার। এবার আসি তৃতীয় ধাপ এ।(লিঙ্ক এ দেয়া বই এর ০৬ নং পেজ ফলো করবেন)।

পারিপার্শ্বিক তাপমাত্রাঃ বিদ্যুৎ পরিবাহি ক্যাবলের আশেপাশে যা থাকবে তার মধ্য দিয়েই ক্যাবল তাপ নির্গত করতে চাইবে তাই পদার্থ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আমরা বুঝতে পারি যে ক্যাবলের আশেপাশের তাপমাত্রার উপর নির্ভর করবে ক্যাবল কত দ্রুত ঠাণ্ডা হবে। আমাদের উদাহরনে ক্যাবল টানা হচ্ছে দেয়ালের ভেতর দিয়ে যার তাপ পরিবহন ক্ষমতা খুবি নিম্ন মানের। ফলে, দেয়ালের ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার কারনে উদ্ভুত তাপ দেয়ালের ভেতরেই থেকে যাবে যার ফলে বলা যায় যে ক্যাবলের পারিপার্শ্বিক তাপমাত্রা বেড়ে যাবে। ধরি , এক্ষেত্রে এই তাপমাত্রা হচ্ছে ৪০’ সেন্টিগ্রেড। এখন , বিভিন্ন তাপমাত্রার জন্য ক্যাবলের একটা নির্দিষ্ট গুনিতক আছে যেটা চার্টের নিচের দিকে দেয়া আছে। এই ধাপে আমাদের কাজ হচ্ছে এই গুনিতক দিয়ে ক্যাবলের এম্পিয়ার কে গুন দেয়া। তো, আমরা আমাদের উদাহরনের এম্পিয়ার কে গুন দিয়ে পাই = (৩৪*০.৮৭)=২৯.৫৮ এম্পিয়ার। এখানে ০.৮৭ হচ্ছে ৪০’ সেন্টিগ্রেডে কোনও ক্যাবলের গুনিতক।

এক্ষেত্রে, দেখা যাচ্ছে, ক্যাবলটি আমাদের মোট কারেন্ট নিতে সক্ষম নয়। যার ফলে, আমাদের এক সাইজ উপরের ক্যাবল নির্ধারণ করতে হবে এক্ষেত্রে যেটা হচ্ছে ১০ আর এম এর ক্যাবল যার কারেন্ট বহন ক্ষমতা হছে ৪৬ এম্পিয়ার। তো, আমরা আমাদের তাপমাত্রার গুনিতক দিয়ে একে গুন করলে পাই =(৪৬*০.৮৭)=৪০.০২ অর্থাৎ ৪০ এম্পিয়ার। অর্থাৎ আমরা এই ক্যাবলটি ব্যাবহার করতে পারি।

ভোল্টেজ ড্রপ নির্ণয়ঃ এটাই আমাদের শেষ ধাপ। এই ধাপে আমাদের বের করতে হবে আমাদের ফুল লোড কারেন্ট যাওয়া অবস্থায় ক্যাবলের ভেতর ভোল্টেজ ড্রপ কত হয়। এর জন্য আমাদের জানা প্রয়োজন যে এক এম্পিয়ার কারেন্ট যদি এক মিটার দীর্ঘ কোনও নির্দিষ্ট ক্যাবল দিয়ে যায় তবে ঐ ক্যাবলে কত ভোল্টেজ ড্রপ হবে। আমাদের এর জন্য কঠিন কিছু করতে হবে না। গবেষকরা বিভিন্ন আরএমের ক্যাবলের জন্য এটা পরিমাপ করে দেখেছেন এবং তার চার্ট তৈরি করেছেন । চার্টটি আমার দেয়া লিঙ্ক এর বই এ পাবেন। আর এই মানকে প্রকাশ করা হয় mV/A/M, এই এককে।

এখন আমাদের মোট কারেন্ট হচ্ছে ৩৪.১২ এম্পিয়ার আর আমরা ব্যাবহার করছি ১০ আর এম এর ক্যাবল যার ভোল্টেজ ড্রপ হচ্ছে 4.44 mV/A/M. ধরি, আমাদের ক্যাবলের মোট দৈর্ঘ্য ৩০ মিটার।অতএব, ৩৪.১২ এম্পিয়ার কারেন্ট প্রবাহে এই ক্যাবলে ভোল্টেজ ড্রপ হবে =(০.০০৪*৩৪.১২*৩০)=৪.৫৪ ভোল্ট।

এখন, IEEE এর নিয়ম অনুযায়ী বিদ্যুতের সরবরাহকারী পয়েন্ট থেকে কোনও স্থাপনা পর্যন্ত ভোল্টেজ ড্রপ সাপ্লাই ভোল্টেজ এর ২.৫% এর চেয়ে যেন বেশী না হয়। এখন আমাদের উদাহরন এ আমাদের সাপ্লাই ভোল্টেজ ২২০ ভোল্ট যার ২.৫% হয় ৫.৫ ভোল্ট যা ৪.৫৪ ভোল্ট থেকে বেশী । তার মানে আমাদের ওয়ারিং এর জন্য এই ক্যাবলটি ঠিক আছে।
যদি এই ভোল্টেজ ড্রপের মান অনুমদিত মানের থেকে বেশী হয়ে যায় তবে আমাদের আরও এক সাইজ বড় ক্যাবল নির্বাচন করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই মান সাপ্লাই এর ২.৫% এর ভেতর না আসবে ততক্ষন পর্যন্ত ক্যাবলের মান বাড়াতে হবে।

আমরা শিকতে চাই শিখাতে চাই
কোন ভুল থাকলে সংশোধন করা হবে

Engr Rafikul Islam
Admin
EEE power bridge.

বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

cable calculated

২:৫০ AM 0 Comments

ক্যাবল নিয়ে যাদের এখনও সমস্যা তাদের জন্য বিস্তারিত আলোচনা । আশা করি এর পর থেকে ক্যাবল নিয়ে আপনাদের আর কোন সমস্যা থাকবে না ।
এর জন্য তিনটি দিক দেখতে হবে।
01. Total Load
02. Temperature
03. Voltage Drop

**সাধারনত আমরা প্রথম দিকটা বেশি দেখি। কারন তাপমাত্রা , Voltage Drop ক্ষেত্র বিশেষ প্রয়োগ করে থাকি ।
যাই হোক আমি সব গুলো নিয়ে আলোচনা করব।**
প্রথমে সম্পূর্ণ লোড হিসেব করতে হবে এবং ২০% এক্সট্রা অ্যাড করতে হবে ।
যেমনঃ ধরুন লোড আছে , ৫০০০+২০%=৬০০০w
we know, P=VICOS@
IL = p/VIcos@=6000/220x0.85 = 32.085A
{এখানে ০.৮৫ হল পাওয়ার ফ্যাক্টর , ২০০ ভোল্ট , ৬০০০W}

এখন কেব্‌ল রেটিং দেখে অ্যাম্পিয়ার অনুযায়ী কেব্‌ল নির্বাচন করুন ।
মনে করুন , 4mm^ = 26A কারেন্ট নিবে
6mm^ = 36A “
10mm^ = 46A “
আমাদের লোড অ্যাম্পিয়ার ছিল ৩২.০৮৫ A . তাহলে এর জন্য 6mm^ কেব্‌ল লাগবে । এটা হল লোড হিসেব করে ।

****Temperature Calculation****

আপনি যে স্থানে কেব্‌ল সেট করবেন সেখানের তাপমাত্রা কত আছে তা প্রথমে যাচাই করুন ।

তারপর কেব্‌ল চার্ট থেকে Temperature factor দেখুন ।
25°C--30°C--35°C—40°C—45°C—50°C—55°C
1.04 —1.00— 0.91—0.82—0.71—0.58—0.41
ফ্যাক্টর এর সাথে লোড অ্যাম্পিয়ার গুন করতে হবে । ধরুন যেখানে কেব্‌ল সেট করবেন সেখানের তাপমাত্রা 45°C । 6mm^ এর অ্যাম্পিয়ার ছিল 36A । এর সাথে ফ্যাক্টর গুন করতে হবে ।
Example : 36X0.71=25.56A
আমরা যদি 45°C তাপমাত্রায় কোন কেব্‌ল সেট করি তাহলে 6mm^ এর কারেন্ট বহন ক্ষমতা হবে ২৫.৫৬ A .
যেখানে সাভাবিক ছিল ৩৬ অ্যাম্পিয়ার ।
এখন ৩২.০৮৫ A এর জন্য 10mm^ দরকার ।
অ্যাম্পিয়ার অনুযায়ী কেব্‌ল সেট করুন ।

****Voltage Drop*****

স্ট্যান্ডার্ড Voltage Drop 2.5%
যে কেব্ল এর Voltage Drop নির্ণয় করবেন সেটির চার্ট দেখুন।
10mm^ Voltage Drop 4.4
Formula: 4.4mv/A/m
=4.4X10-3 x 32.085 x30 = 4.235v
{ A হল লোড অ্যাম্পিয়ার, m= দৈর্ঘ্য }
এখন ২২০ এর Voltage Drop ২.৫% হবে ৫.৫V
তাহলে ১০mm^ এর Voltage Drop 4.235v
যেখানে আমরা ৫.৫V accept করতে পারি । এখন দেখা গেল ৩০ মিটার Length এর জন্য ১০mm^ Perfect