পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

Robiul islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Robiul islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ জুন, ২০১৯

স্টার ডেল্টা কেনো করা হয়

৫:০১ PM 0 Comments

💥আশা করি  নতুনদের উপকারে আসবে💥

"স্টার টু ডেল্টা" কানেকশন কেন করা হয়???

উঃএকটু পরে দেই।

তার আগে একটু ব্যাসিক নিয়ে আলোচনা করি।

লেখায় ভূল হলে নগদ সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ রইলো।

ব্যাসিক ১:
আমরা জানি কোন পরিবাহির মধ্যো দিয়ে ইলেকট্রোন/কারেন্ট প্রবাহিত হলে উক্ত পরিবাহির ধর্মের কারনে পরিবাহিটি গরম হবে।
তাই  যদি কোন পরিবাহির মধ্যো দিয়ে উক্ত পরিবাহির নির্ধারিত প্ররিবহন ক্ষমতার অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করা হয় তবে উক্ত পরিবাহিটি অনেক বেশি হিট উৎপাদন করার সক্ষমতার কারনে পরিবাহির ইন্সুলেশন পুরে যায়।

ব্যাসিক ২:আমরা জানি কোন স্থির বস্তুকে স্থানচুত্ত করার জন্য অনেক বেশি শক্তি বা বলের প্রয়োজন হয়।

ব্যাসিক ৩:

আমরা জানি স্টার সংযোগ অপেক্ষা ডেল্টা সংযোগে রুট থ্রিগুন কারেন্ট বেশি প্রবাহিত হয়।

উপরের লেখা যদি সঠিক হয় তবে ৩টি প্রশ্নের উত্তর দিন

💥১:মটরের কয়েল পুরে যাওয়ার কারন কি???

উঃ মটরের কয়েলের মধ্যো অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে।

💥২:মটরের স্টার্টিং কারেন্ট কম নাকি বেশি???

উঃ বেশি।

💥৩মটরের স্টার্টিং কারেন্ট কি পরিমাণ বেশি?

উঃ নরমাল কারেন্টের থেকে প্রায় ৫ থেকে ৭ গুন বেশি কারেন্ট নিয়ে মটর স্টাট হয়।

💥এবার মূল প্রশ্নের উ:-

মটরের স্টাটিং কারেন্ট কমানোর জন্য স্টার টু ডেল্টা কানেকশন করা হয়।

স্টার্টিং কারেন্ট কমাতে হবে কেন???

স্টার্টিং কারেন্ট কমাতে পারলেই মটর পুরে যার হাত থেকে রক্ষা পাবে  এজন্যই মূলত উপরের সমস্ত লেখাটা আপনি পড়েছেন

ধন্যবাদ।

ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন এবং একটি ফ্রি ক্লাস করুন

Ourse Facebook-https://www.facebook.com/UniqueAutomationTechnology/
Ourse Youtube-https://www.youtube.com/channel/UC7Zo71mase1fR3fsh9uKQWw
Thanking You,

আমাদের ঠিকানা:
ইউনিক অটোমেশন টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি সংলগ্ন ,খাগান বাজার, সাভার
01714345655

রবিবার, ১২ মে, ২০১৯

ইজ্ঞিনায়ারিং ড্রইং কাকে বলে?

৬:৪৭ PM 0 Comments

ইঞ্জিনিয়ারিং ড্রইং কাকে বলে ?

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইহা এমন একটি ভাষা যা কতগুলি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় এই ভাষা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা বুঝতে পারেন বলে এই ভাষাকে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের ভাষা বলা হয়

আমাদের এই গ্রুপে সদ্য পাশ করা অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বুঝে কাজ করতে পারেন না আমি এই ঐ সমস্ত ইঞ্জিনিয়ার ভাইদের অনুরোধ করবো

আপনাদের মাঝে যাদের  ড্রয়িং বুঝে কাজ করতে অসুবিধা হয় আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসুন সময় ইনভেস্ট করুন ইনশাআল্লাহ অজানাকে জানতে পারবেন

কেন আমরা ইঞ্জিনিয়ারিং ড্রইং কে বেশি গুরুত্ব দিচ্ছি?

এর মূল কারণ হচ্ছে একটি ইন্ডাস্ট্রি তাদের মেশিন  মেনটেনেন্স বা সমস্যা হলে সমাধান করার জন্য আমাদের জন্য ড্রইং ব্যতীত অন্য কোন মাধ্যম রাখে নাই যে সেই মাধ্যম দেখে কাজ করতে সক্ষম হবো

সে জন্যই মূলত আমরা ড্রয়িং কে গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি

যে ব্যক্তি ড্রয়িং বুঝে তার কাছে ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং সহ মেশিনের সমস্যা সমাধান করা খুব সহজ হয়ে যায়

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

পাখি ইলেকট্রিক তারে বসলে মরে না কেন?

১২:৪৫ AM 0 Comments

#পাখি_ইলেকট্রিক_তারে_বসলে_মরে_না_কেন?
আমরা সবাই ছোটবেলা থেকে জেনে আসছি যে,
ডিম পাড়া প্রাণী কারেন্ট শক খায়না, তাই পাখি কারেন্টের তারে বসলে মরে না।
কিন্তু আপনি জানেন কি? তথ্যটা একেবারে ভুল।
সত্য কথা হলো পাখিরাও কারেন্ট শক খায়।
#আসুন_জানা_যাক_ব্যাপার_টা_কি?
#কারেন্টের_ধর্মঃ
কারেন্ট হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। এটি ধাতব তারের মাধ্যমে পরিবাহিত হয়। যে তার কারেন্টের উৎসের সাথে যুক্ত থাকে তাকে ধনাত্মক লাইন আর যে তার দিয়ে উৎসে ফিরে যায় তাকে
ঋনাত্নক লাইন বা আর্থিং বলে।
#কারেন্ট_শক_কি?
প্রাণিদেহে যে সকল পেশীকলা আছে তাদের ধর্ম হলো কারেন্ট শক পেলে সংকুচিত হওয়া। এই ধর্ম কাজে লাগিয়ে দেহ পেশীকলা থেকে কাজ আদায় করে নেয় ফলে দেহ সচল থাকে। কিন্তু দেহ যে পরিমাণ কারেন্ট উৎপন্ন করে তার বেশি কারেন্ট দেহে প্রবেশ করলেই দেহ অতিরিক্ত সংবেদনশীল হয়ে পরে ফলে পেশীর অতিসংবেদনশীলতার  দরূন প্রাণী কারেন্টের তার থেকে ছিটকে যায় বা দেহে ঝাকুনি হয় এই ঘটনাকে বলে কারেন্ট শক।
#কারেন্ট_শকে_প্রাণী_মরে_কেন?
প্রাণীদের হৃদপিন্ডে যে পেশীকলা থাকে তা সর্বদা কাজ করে কখনো বিশ্রাম করে না। এর কারণ হলো কারেন্ট শক। হৃদপিন্ডের পেসমেকার কারেন্ট তৈরি করে এবং পারকিন্জে তন্তুুর সাহায্য সারা হৃদপিন্ডে প্রবাহিত করে ফলে হৃদপিন্ড একসাথে কাজ করে। পেসমেকার শুধু কারেন্ট উৎপন্নই করে না সুইচ হিসেবে কাজ করে কারেন্টের প্রবাহ অন-অফ করে ফলে হৃদপিন্ড ছন্দময় ভাবে কাজ করতে পারে। যদি বাইরে থেকে বিদ্যুৎ দেহে প্রবেশের পর বর্তনী পূর্ণ করে তবে হৃদপিন্ডে কারেন্টের অনবরত প্রবাহ চলে এবং হৃদপিন্ডের অন-অফ ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে হৃদপিন্ডের কাজ শুরু হয় কিন্তু শেষ হয়না। একারণে প্রণীর মৃত্যু ঘটে।
#পাখি_কারেন্ট_শক_খায়না_কেন?
কারেন্ট শক খাওয়ার পূর্বশর্ত হলো ধনাত্মক ও ঋনাত্নক লাইন একসাথে স্পর্শ করা বা বর্তনী পূর্ণ করা। কিন্তু পাখি কখনো একসাথে দুই তারে বসে না। এরা হয় শুধু ধনাত্মক নয় শুধু ঋনাত্নক তারে বসে ফলে বর্তনী পূর্ণ হয়না ফলে পাখি মরে না।
পাখির গায়ে পালক থাকে এবং পায়ের চামরার উপরে যে আবরণ খাকে তা বিদ্যুৎ অপরিবাহী এই কারনেও পাখিরা কারেন্ট শক খায়না। তবে পাখির পালক তুলে ফেললে পাখিরা কারেন্ট শক খাবে। এটা একদম সত্য। আবার পাখিরা যদি দুই তারে বসে তবে অবস্যই কারেন্ট শক খাবে।
#কিছু_বিশেষ_তথ্যঃ
#ক)
মানব দেহের ভেতর দিয়ে ১০ মিলি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে মৃত্যু অবধারিত।
#খ)
মানব দেহে প্রাকৃতিক ভাবে ২ মেগা ওহম রেজিট্যান্স আছে ফলে ১০ মিলিএম্পিয়ার এর নিচে কারেন্ট প্রবেশ করলে কারেন্ট শক করে না।
#গ)
একজন ৭০কেজি ভরের মানুষের দেহে ৭৫ মিলিএ্যাম্পিয়ার ডিসি কারেন্ট এবং এসির ক্ষেত্রে ১৫ মিলিএ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বৈদ্যুতিক শক অনুভুত হয়।
#ঘ)
বৈদ্যুতিক শক অনুভুতির
মাত্রা নির্ভর করে ভোল্টেজের পরিমাণ,
স্থায়ীত্ব, কারেন্ট প্রবাহের পথ ইত্যাদির উপর।
#ঙ)
উচ্চ ভোল্টেজে (৫০০-১০০০ ভোল্টে) মানুষের দেহের কোষ পুড়ে যাবার সম্ভাবনা থাকে।বৈদ্যুতিক শক মানুষের স্নায়ুর উপর প্রভাব ফেলতে
পারে।
#যেমনঃ
স্নায়ু বিকলাংগ হয়ে যেতে পারে।কম ভোল্টেজে (১১০-২২০ ভোল্ট , ৬০হার্জ এসি)মাত্র ৬০ ডিসি কারেন্টকারেন্ট প্রবাহিত হলে মানুষের হৃৎপিন্ডের ক্রিয়া (Ventricular fibrillation)বন্ধ হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই।
ডিসি কারেন্টের ক্ষেত্রে এর মান ৩০০-৫০0 মিলিএ্যাম্পিয়ার।
কপি:ইঞ্জিনিয়ার রাউফুল ভাই।

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিকস সাংকেতিক বর্নের পূর্নরূপঃ

৭:৫২ AM 0 Comments

দেখুন তো সব ঠিকঠাক আছে কিনা
A= অ্যাম্পিয়ার।
C= ক্যাপাসিট্যান্স।
f= ফ্রিকোয়েন্সি।
G= কন্ডাক্ট্যান্স।
L= সেল্ফ ইন্ডাক্ট্যান্স।
M= মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স।
R= রেজিস্ট্যান্স।
S= রিল্যাক্ট্যান্স।
s= স্লিপ।
T= টর্ক, টাইম পিরিয়ড, টেম্পারেচার।
t= টাইম।
X= রিয়াক্ট্যান্স।
Y= এডমিট্যান্স।
Z= ইম্পিড্যান্স।
XL= ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স।
XC= ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স।
AC= অল্টারনেটিং কারেন্ট।
Ah= অ্যাম্পিয়ার আওয়ার
DC= ডাইরেক্ট কারেন্ট।
e.m.f= ইলেক্ট্রোমোটিভ ফোর্স।
H= হেনরী।
Hz= হার্জ।
KHz= কিলো হার্জ।
MHz= মেগা হার্জ।
h.p= হর্স পাওয়ার।
kw= কিলোওয়াট আওয়ার।
KVA= কিলোভোল্ট অ্যাম্পিয়ার।
Lm= লুমেন।
μF=মাইক্রো ফ্যারাড।
μA= মাইক্রো অ্যাম্পিয়ার।
W= ওয়াট।
kw= কিলোওয়াট।
MW= মেগা ওয়াট।
mvar= মেগা ভার।
KΩ= কিলো ওহমস।
MΩ= মেগা ওহমস।
m.m.f= ম্যাগনেটোমোটিভ ফোর্স।
p.d= পটেনশিয়াল ডিফারেন্স বা
পটেনশিয়াল ড্রপ।
p.f= পাওয়ার ফ্যাক্টর।
R.P.M= রিভিউলেশন পার মিনিট।
V= ভোল্ট।
VA= ভোল্ট অ্যাম্পিয়ার।
VAR=রিয়াক্টিভ ভোল্ট।
Wb= ওয়েবার।
wh= ওয়াট আওয়ার।
ckt.= সার্কিট।
S.P= সিংগেল পোল।
S.P.D.T= সিংগেল পোল ডাবল থ্রো।
F.D.B= ফিউজ ডিস্ট্রিবিউশন বোর্ড।
D.P= ডাবল পোল।
TR= ট্রানজিস্টার।
IC= ইন্ট্রিগ্রেটিং সার্কিট।
S.B= সুইচ বোর্ড।
KCL= কারশফ কারেন্ট ল।
KVL= কারশফ ভোল্টেজ ল।
mA= মিলি অ্যাম্পিয়ার।
mV= মিলি ভোল্ট।
kvar= কিলোভার।
md robiul islam