পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯

নরসিংদীর বিজ্ঞানী নাসায়

৪:৩৭ PM 0 Comments

আমি জানতাম ই না উনি যে নরসিংদীর😍😎
নাসার বাংলাদেশী বিজ্ঞানী
[আতিক উজ জামান; ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার; বুয়েটে হতে পাস করেছেন ১৯৮২-তে; বর্তমানে কর্মরত নাসায় বিজ্ঞানী হিসেবে।]

সাক্ষাৎকার নিয়েছেনঃ জায়েন আসনাম।

জায়েন আসনাম : বাংলাদেশের ছেলে নাসার সঙ্গে কীভাবে সম্পর্ক হলো, গোড়া থেকে শুনতে চাই?

আতিক উজ জামান : আমি পড়াশোনা করেছি বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। পাস করেছি ১৯৮২-তে, তারপর আমি বুয়েটের লেকচারার ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এ সময় কমনওয়েলথ স্কলারশিপে পড়াশোনা করতে যাই (মাস্টার্স আর পিএইচডি) ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে, ইংল্যান্ডে। ওখান থেকে মাস্টার্স, পিএইচডি করে দেশে ফিরে এসে আবার বুয়েটে যোগ দেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে।

ছয় মাস বুয়েটে পড়াই, তারপর শিক্ষকতার চাকরি নিয়ে চলে যাই সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটিতে, ওখান থেকে ইমিগ্রেশন নিয়ে চলে যাই অস্ট্রেলিয়ায়, ওখানে গিয়ে চাকরি পেয়ে গেলাম মনাশ ইউনিভার্সিটিতে, মেলবোর্নে। ওটাকে বলা যায়, ‘টপ এইট’ বিশ্ববিদ্যালয়ের একটি। ওখানে পড়াতে পড়াতেই আমি কিছু কিছু কাজ শুরু করি কমিউনিকেশন নেটওয়ার্কিং নিয়ে। মুশকিল হয়, অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে খুব বেশি রিসার্চ করার সুযোগ নেই, বেশিরভাগ বড় রিসার্চগুলো হয় মূলত ইউরোপ আর আমেরিকায়।

তখনই আসলে ঠিক করি, রিয়েল কাজ করতে হলে যা সোসাইটির কাজে লাগবে, আমাকে আমেরিকা-ইউরোপের দিকে যেতে হবে, ন্যাচারালি, এসব কারণেই আমি আমেরিকাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমে চাকরি নিলাম ইউনিভার্সিটি অব ডেটন, ওহাইয়োতে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে। ওখানে থেকেই আমার সঙ্গে নাসার যোগাযোগ তৈরি হয়। ক্লিভল্যান্ডের নাসার একটা সেন্টার আছে, যার নাম গ্লেন রিসার্চ সেন্টার , ওই সেন্টারে নাসা কমিউনিকেশনের কাজটা করে, অর্থাৎ আমি যে ধরনের নেটওয়ার্কিংয়ের কাজ করি, এরকম আরও অনেক সেন্টার আছে নাসার, যেখানে নাসার স্পেস কার নিয়ে গবেষণা হয়, অমার বিশ্ববিদ্যালয় থেকে গ্লেন সেন্টারের দূরত্ব ছিল তিন-চার ঘণ্টা, আমার পক্ষে বড় সুবিধা ছিল আমি চাইলেই গাড়ি ড্রাইভ করে হাজির হয়ে যেতে পারতাম ওদের ওখানে, এবং সরাসরি কথা বলতে পারতাম ওদের সঙ্গে। খোঁজখবর করতাম ‘কী ধরনের কাজকর্ম তোমরা করছো, আমি কীভাবে তোমাদের হেল্প করতে পারি এসব আরকি’ দ্যাটস হাউ আই স্টারটেড।

আসনাম : পুরো ব্যাপারটার শুরু আপনার নিজের উদ্যোগে?

আতিক : হ্যাঁ, নিজের উদ্যোগেই। গ্র্যান্ড রিসার্চ সবই নিজের উদ্যোগে করতে হয়। ওরা তো শুধু ফান্ডিং করবে, যখন দেখবে আপনি ওদের একটা প্রবলেম সলভ করতে পারছেন এবং আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা আছে। তখন আরও ফান্ডিং দেবে।

আসনাম : এর সঙ্গে আপনার ইউনিভার্সিটির কোনো সম্পর্ক ছিল না?

আতিক : ইউনিভার্সিটি তো ইনভলভ হবেই, কিন্তু শুরুর উদ্যোগটা আপনাকেই নিতে হবে। এসব উদ্যোগ সব সময় নিজেকেই নিতে হয়, হ্যাঁ ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে সব ব্যাপারে, কিন্তু বুদ্ধিটা আপনার নিজেকেই বের করতে হবে। আপনি আইডিয়া দিলে তাহলে ওরা দেখবে, ‘হ্যাঁ ওর নতুন একটা আইডিয়া আছে এবং ওর ব্যাকগ্রাউন্ড আছে করার মতো,’ তখন বিশ্ববিদ্যালয় আপনাকে হয়তো বলবে ঠিক আছে একটা প্রপোজাল লেখ, আপনি একটা প্রপোজাল লিখলেন, তারপর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওটা চলে যাবে ফান্ডিং যারা করবে তাদের কাছে। কাজগুলো এ ভাবেই হয়, ধরুন আপনি একটা অ্যাড জোগার করবেন পত্রিকার জন্য, আপনি নিজে আগে কথা বলে পরে অফিসকে ইনভলভ করবেন। তো এভাবেই আমরা কাজ শুরু করি। তারপরে একটা প্রজেক্ট করার পরে ওরা যখন দেখে যে রেজাল্ট ভালো আসছে, তখন আরও কনফিডেন্স গ্রো করে ‘এ পারবে করতে’ তখন আপনাকে আরও প্রজেক্ট দেয়।

আসনাম : শুরুতে নাসার কোন প্রজেক্টের সঙ্গে ছিলেন?

আতিক : ইন্টারনেটে মহাশূণ্য যানের সঙ্গে কিভাবে কমুনিকেট করা যায়, খুব ইম্পরটেন্ট কাজ। সহজভাবে বলি, আপনি যখন স্কাইপে কথা বলেন, তখন কথা স্পষ্ট হতে হবে অর্থাৎ কথা বলার সময় ডিলেটা কম হতে হবে, ডিলেটে বেশি হলে তো হবে না, আপনি একটা বললেন অনেকক্ষণ লাগল অন্যপ্রান্তে যেতে। আপনি হ্যাঁ হুঁ করছেন, কথা ভেঙে যাচ্ছে, কাজেই এই ডিলেটা খুব ইম্পরটেন্ট, এর সঙ্গে আরেকটা ব্যাপার হলো যে ব্যান্ড উইথ, ব্যান্ডউইথ হলো ডিলে না কিন্তু কথা ভেঙে যাচ্ছে। আরেকটা হলো যে, আপনার ডাটাটা লস হয়ে যায় কিনা, ওই লস হয়ে গেলে কথা থেকে যায়, এই তিনটি জিনিস ইম্পরটেন্ট, এই তিনটিকে বলে কোয়ালিটি অব সার্ভিস আপনি যদি কারও সঙ্গে কথা বলেন, ডিলে কম হতে হবে, আর এনাফ ব্যান্ডউইথ থাকতে হবেÑ মানে ক্যাপাসিটি থাকতে হবেÑ আর আপনার কথাবার্তা যেন ড্রপ হয়ে না যায়, লস না হয়। সব মিলেই কোয়ালিটি অব সার্ভিস। তো আমাদের প্রথম কাজ শুরু হয়, ইন্টারনেটে যদি কানেক্ট করতে হয় স্পেসে, তাহলে এই কোয়ালিটি অব সার্ভিসটা কেমন করে নিশ্চিত করা যেতে পারে, প্রথমে এই ব্যাপারটা নিয়েই কাজ শুরু করি। তো ওই প্রজেক্ট শেষ হওয়ার পর এর সঙ্গে সংশ্লিষ্ট আরেকটা প্রজেক্ট এসে যায়।

আসনাম : তাহলে ইন্টারনেটে স্পেসে যোগাযোগ সম্ভব হলে কোয়ালিটি অব সার্ভিসটা নিশ্চিত করার কাজে আপনারা সফল হলেন?

আতিক : হ্যাঁ আমাদের পার্টটায় আমরা সাকসেসফুল, তবে এটা আসলে একটা অনেক বড় প্রজেক্ট। স্পেসে ইন্টারনেট কিভাবে কাজ করবে এটা বিভিন্ন পর্যায়ে ভাগ করে করে নাসা কাজ করছে। আমরা কোয়ালিটি অব সার্ভিসের মতো ছোট একটা পার্ট করেছি।

আলীম : মানে আপনি আপনার পার্টে সফল ছিলেন।

আতিক : হ্যাঁ, সফল ছিলাম। পরে ওরা টেস্টিং করে, ইমপ্লিমেন্টিশন করার চেষ্টা করে, ওটা আদৌ ইমপ্লিমেন্ট করবে কিনা দেখে; এসব অনেক কিছু আছে, বিজনেস সাইডও আছে, আদৌ করা দরকার কিনা এটা। ওই প্রজেক্টটা হলো, তার পরের প্রজেক্টে আমরা শুরু করলাম যেÑ

আসনাম : দ্বিতীয় প্রজেক্টও ওই ইন্টারনেট কমুনিকেশন?

আতিক : হ্যাঁ। প্রথম প্রজেক্টে আমরা ছিলাম চারজন। সবাই আমেরিকান। সেকেন্ড পার্টে আমরা যেটা করি একজেক্টলি এর কন্টিনিশন না, এক এর রিলেটেড বলা যায়। এটা ছিল উড়োজাহাজের কমিনিউকেশন, ককপিটের সঙ্গে যে এন্টেনা থাকে, সেটা কমিউনিকেট করে বাইরে থেকে আসা ডাটা ডাউনলোডের মাধ্যমে, এটা কমিনিউকেট করে স্যাটেলাইটের সঙ্গে । এই কমিনিউকেশন হয় কোয়ার্সেল ফাইবার দিয়ে। কোয়ার্সেল ফাইবার আপনারা চেনেন, টিভির ডিস সংযোগ দেওয়া হয় যে তার দিয়ে। ওটাই কোয়ার্সেল কেবল। এখন আপনি যদি অনেকগুলো এন্টেনা বসান টিভিতে, আরও নতুন নতুন এন্টেনা বা সেন্সর বসানÑআজকাল তো খুব সেন্সর বসাচ্ছে চারিদিকেÑতাহলে কিন্তু অনেক তার টানতে হবে। এই কোয়ার্সেল ফাইবারগুলো খুব মোটা মোটা হয়। প্লেনে কী হয়? বেশি তার হলে প্লেনের ওজন বেড়ে যায়। প্লেনের জন্য এটা একটা প্রবলেম, আরেকটা বিষয় আছে কেবলগুলো যদি সব একসঙ্গে করে দেন তাহলে আবার একটার সঙ্গে আরেকটার সিগনাল ইন্টারফেয়ার করবে, সিগনাল ইন্টারফেয়ার করলে সিগনাল লস হয়ে যাবে, ইনফরমেশন নষ্ট হবে। আর প্লেনের ভেতরে সিগনাল লস হওয়া মানে ডেনজারাস সমস্যা, বিশাল বিপদ হয়ে যাবে, জেনারেলি ইনফরমেশন লস হলে খুব একটা সমস্যা নেই কিন্তু প্লেনে তো বিপদ ঘটতে পারে। কিন্তু যোগাযগের শক্তি বাড়াতে হলে কোয়ার্সেল ফাইবার একটা বাধা। তাই নাসা চিন্তা করেছে যে ওই কোয়ার্সেল কেবল ফেলে দিয়ে একে কীভাবে অপটিক্যাল ফাইবার করা যায়।

আসনাম : প্লেনের ঠিক কোথায় এই কেবলগুলো থাকে?

আতিক : বিভিন্ন জায়গায় যেমন ডানার ওপর থাকে, ছাদের ওপর থাকে, বিভিন্ন জায়গায় থাকে। বেশি ইনফরমেশন কোয়ারসেল কেবল দিয়ে গেলে ওই বেশি কেবল বসাতে হবে বিমানের ভেতর। তাতে ওজন বেড়ে যাবে বিমানের , এজন্য চিন্তা করলাম কোয়ারসেল কেবল ফেলে দিয়ে অপটিকাল ফাইবার বসালে কেমন হয়।

কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহারেও অনেক প্রবলেম আছে। যেমন ধরেন অপটিক্যাল ফাইবারের যন্ত্রপাতিগুলো খুব এক্সপেনসিভ, তারপর অপটিকাল ফাইবারের দুটি সিগনাল যদি একসঙ্গে জোড়া লাগাতে চান তাহলে খুব কঠিন, কারণ তাতে লাইট আসবে সো অপটিকাল ফাইবারের জোড়া লাগানো কঠিন, লাইটকে সøাইস করতে হয়, অনেকরকম যন্ত্রপাতি লাগে। তো এটাই আমাদের রিসার্চ ছিল, কোয়ারসেল কেবল বাদ দিয়ে ফাইবার কেবল ব্যবহার করা যায় কিনা, আর যদি বসানো যায় তাহলে কীভাবে বসানো যায়? আর্কিটেকচারটা কী হবে? প্ল্যানিংটা কী হবে সেটা নিয়ে আমরা রিসার্চ করি পরের প্রজেক্টে, মানে সেকেন্ড প্রজেক্টে, তো ওইটাতে আমরা অনেকদূর এগিয়ে ছিলাম। একটা ব্যাপার, রিসার্চের সঙ্গে ওরা কিন্তু আরেকটা ব্যাপার দেখে যে রিসার্চ করার পর ইমপ্লিমেন্ট করবে কিনা, অনেক সময় রিসার্চের পর পরই সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট হয় না। এর সঙ্গে অর্থনৈতিক ব্যাপারও যুক্ত থাকে। রিসার্চের পর তারা এটাও খতিয়ে দেখে যে ওটা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা।

আসনাম : প্লেনে অপটিক্যাল ফাইবার ব্যবহারের গবেষণায়ও সফল হয়েছেন?

আতিক : হ্যাঁ, সাকসেসফুল, ইমপ্লিমেন্টেশন এখনও শুরু হয়নি। শুরু হবে কিনা তা নাসা ম্যানেজমেন্টের ডিসিশন, এখন ওই প্রজেক্টট ওরা বন্ধ করে দিয়েছে। মূল প্রজেক্টটা ছিল এয়ারক্রাফটের সেফটি কীভাবে বাড়ানো যায়, তার একটা পার্ট ছিল এটা, এখন ওই প্রজেক্টে মার্কিন গভমেন্ট আর ফান্ড করছে না।

আসনাম : এসব রিসার্চের পেটেন্ট কাদের কাছে থাকে?

আতিক : আমাদের ইউনিভার্সিটিতে আমরা যেসব রিসার্চ করি তা ওপেন হতে হবে। এটা পেটেন্ট করা যায় কিন্তু আমরা করি না। কারণ আমরা চাই সবাই এই উদ্ভাবনের কথা জানুক, ব্যবহার করুক। আমরা এডুকেশনের সঙ্গে যুক্ত, আমরা চাই শেখাতে। আমরা লুকাতে চাই না। আর আমাদের ইউনিভার্সিটিও নন প্রফিট।

আসনাম : তারমানে আপনি চাইলেও পেটেন্ট করতে পারতেন না?

আতিক : না। শুধু আমরা না। নাসাও চায় সবাই জানুক, কারণ নাসা চলে ট্যাক্সের পয়সায়। এখন আমরা যদি না জানাই তাহলে ট্যাক্সপেয়ারা কেন টাকা দেবে। ওদের জানাতে হবে ওদের টাকায় কী কী রিসার্চ হচ্ছে। হ্যাঁ, যখন ওরা ইমপ্লিমেন্ট করবে তখন জানাবে না কাউকে। সেটা হলো সিকিউরিটির জন্য।

আসনাম : থার্ড প্রজেক্ট?

আতিক : থার্ড প্রজেক্ট ছিল ইন্টারনেট যদি স্পেশশীপের সঙ্গে কানেক্ট করি, তাহলে সেটা কীভাবে কানেক্ট করব? মহকাশে স্যাটেলাইটগুলোতে সব সময় মুভ করছে। এই মুভমেন্টে থাকলে স্যাটেলাইট কানেক্টিভিটি কীভাবে অটুট রাখা যাবে। এটা বিরাট একটা চ্যালেঞ্জ। কারণ স্যাটেলাইট কমিনিউকেট করে নিচের গ্রাউন্ড স্টেশনের সঙ্গে। যখন মুভ করে তখন কন্টাক্ট থাকে না। তখন যা হয় নিচে ডাটাগুলো স্টোর হতে শুরু করে। তারপর ঘুরতে ঘুরতে যখন আবার সংযোগ স্থাপন হয় আবার ডাটা স্টোর হতে শুরু করে। এই স্টোরিংয়ের কাজে প্রচুর টাইম লেগে যায়। এখন এমন যদি হয়, ডাটা যদি হয় রিয়েল টাইম, মানে সঙ্গে সঙ্গে জানাল। তাহলে বিরাট ব্যাপার হয়। এটা করার জন্য কী করতে হবে সব গ্রাউন্ড স্টেশন কাছাকাছি রাখতে হবে। কিন্তু এটা তো প্রায় অসম্ভব। এবং খুব এক্সপেনসিভও। তো ডাটা সরবরাহ কিভাবে কন্টিনিউ রাখা যায় সেটা নিয়েই আমরা অনেক বছর কাজ করছি। প্রায় ছয়-সাত বছর। আমরা এ সময়ে কিছু কিছু টেকনিক বের করেছি, কন্টিনিউয়াসলি যাতে কানেক্টিভিটি রাখা যায়। সেসবের কিছু কিছু আর্কিটেকচার করে আমরা নাসাকে দেখিয়েছি। আরও প্রপোজ করেছি। ওদের যখন প্রোপজ করা হয়, ওরা তখন বলে টেস্ট করে দেখাও, সম্ভব কিনা, একে বলে প্রোটোটাইপিং। এগুলো আমরা অনেক করেছি।

আমরা সাকসেস। কিন্তু এটা এখনকার টেকনোলজিতে পারা যাবে না। কারণ এখনকার স্যাটেলাইটগুলো একদিকে মুখ করে থাকে। মুভ করে না।

আসনাম : মানে অবস্থান সরলেও ...

আতিক : হ্যাঁ, এখনকার স্যাটেলাইট যেহেতু মুভ করে না। আমরা যেভাবে বলেছি, তা করতে হলে স্যাটেলাইট চেঞ্জ করতে হবে। এটা আমরা ল্যাবে টেস্ট করে দেখিয়েছি। অপারেশন স্যাটেলাইট যেগুলো আছে আকাশে, তার উপরেও টেস্ট করেছি।

আসনাম : এই টিমে ক’জন ছিলেন আপনারা?

আতিক : এই টিম বিরাট ছিল, একেক সময় একেকজন, অলমোস্ট ১৫ জনের মতো।

আসনাম : এই প্রজেক্ট শেষ?

আতিক : অফিসিয়ালি শেষ হয়ে গেছে। কিন্তু আমরা বাকি কাজটা করে যাচ্ছি। নেক্সট প্রজেক্টটা পাওয়ার জন্য।

তবে ওটা নিয়ে আমি এখনও শিওর না, ওরা কোন দিকে ফান্ড করার চেষ্টা করবে এটা ডিপেন্ড করে ওদের ইন্টাররেস্টের ওপর। এটা ডিপেন্ড করে ফেডারেল গভর্মেন্টের পলিসির উপরে।

আসনাম : সব দেশ তো অস্ত্র গবেষণায় বেশি আগ্রহী।

আতিক : ঠিক বলেছেন, যেমন ওদের টাকার শর্ট পড়ল তো তখন ওরা এসে বলবে স্পেস এক্সপ্লোর ইমার্জেন্সি না, আগে দেশ ঠিক করতে হবে।

আসনাম : বুশের সময় যেমন স্টার ওয়ার...

আতিক : এক্সাক্টলি টাকার টান পড়লে কোন সবার আগে বাদ দেয় রিসার্চ। কারণ রিসার্চ তো ২০/২৫ বছর পরে লাগে, তো ওইটা আপাতত স্থগিত রাখা হোক এ রকম আর কী। নাসার অনেক প্রোগ্রাম যেমন এখন অনেক স্থগিত হয়ে গেছে, আমেরিকার ফাইনান্সিয়াল ক্রাইসিসের কারণে।

আসনাম : গবেষণা থেকে সবে আসি। আপনার পড়ানোর বিষয় তো কম্পিউটার সাইন্স ?

আতিক : হ্যাঁ। ২০০১ থেকে, ১৩ বছর বছর ধরে পড়াচ্ছি ।

আসনাম : রিসার্চের টাইমটা কীভাবে বের করেন ?

আতিক : আমাদের যে ওয়ার্কিং টাইম তার ৪৫ ভাগ টাইম ইউজ করি টিচিং আর ৫০ ভাগ টাইম উইজ করি রিসার্চের জন্য। এটা ইউনিভার্সিটির কাছে অ্যাপ্রুভ করা আছে আমাদের।

আসনাম : রিসার্চ কি বাধ্যতামূলক?

আতিক : রিসার্চ করা বাধ্যতামূলক।

আসনাম : সপ্তাহে ক’দিন ক্লাস নিতে হয়?

আতিক : সপ্তাহে ২/৩ দিন ক্লাস নেই।

আসনাম : রিসার্চের বাইরে পড়ানো কতটা এনজয় করেন?

আতিক : পড়ানোটা আমার প্যাশন, ইনফ্যাক্ট বুয়েট থেকে পাস করার পর সব সময়ই আমি টিচিংয়ে ছিলাম। তবে আমি বেশি এনজয় করি যখন দেখি আমার রিসার্চ আপ্লাই হয়েছে। অর্থাৎ থিওরিটিক্যাল রিসার্চটা এপ্লাইড দেখতে চাই আর কী।

আসনাম : আপনি দেশে এবং বিদেশে, দু’জায়গাতেই পড়িয়েছেন, এই দুই জায়গায় আপনার অভিজ্ঞতা কেমন?

আতিক : বুয়েটের স্টুডেন্টরা খুবই ব্রাইট। কারণ সারা দেশ থেকে সিলেক্ট করে নেয়া হয় ওদের। ওরা সব সাকসেসফুল স্টুডেন্ট। বাইরের ইউনিভার্সিটিতে অত স্ট্রিক্ট না। এজন্য দেখা যায়, একইসঙ্গে খুব ভালো ব্রাইট ছেলে আছে আবার কম, মিডিয়াম, এভারেজ ছেলেও আছে, কারণ ওখানে শুরু মেরিট দেখে সিলেক্ট করা হয় না, ডাইভারসিটিও থাকতে হয় নির্বাচনে।

আসনাম : আপনার ইউনিভার্সিটির ছাত্র আর আমাদের বুয়েটের, কে ভালো?

আতিক : বুয়েটের। বুয়েটের সব ছাত্র, একদম ফিল্টারড। একটা দেশের একদম বেস্টকে আমরা নিচ্ছি ।

আসনাম : দেশ নিয়ে ভাবেন বা বলেন?

আতিক : আমি তো বাংলাদেশে বড় হয়েছি তো এটা তো আমার প্রাণের টান, ওখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশী স্টুডেন্টদের ওখানে আমি অ্যাডভাইজার। আমরা কালচারাল বিভিন্ন অনুষ্ঠান করি, বিভিন্ন বাংলাদেশী স্পিকারদের ইনভাইট করি যেমন বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী আতাউল করিম, ওনাকে ইনভাইট করেছিলাম। ইনফ্যান্ট আমরা ক্লোজ ফ্রেন্ডও। আমি যখন ডেটন ওহাইয়োতে উনিও তখন ওখানে চাকরি করতেন।

আলীম : আপনার দেশের বাড়ি কোথায়?

আতিক : নরসিংদী। আমি প্রতি বছর দেশে আসি এ বছর তিনবার এসেছি।

আলীম : আপনার ফ্যামিলির কথা বলেন?

আতিক : আমার ওয়াইফ আছে, আমার মেয়ে চাকরি করে আমেরিকাতে, ছেলে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে, আমার মেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেছে জর্জিয়াটেক থেকে, আটলান্টাতে এখন কাজ করে একটা কোম্পানিতে, ডেক্সটন বলে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফও পাস করেছে বুয়েট থেকে। আমার ছেলেও কম্পিউটার সাইন্সে পড়াশোনা করছে আমাদের ইউনিভার্সিটিতে। আমরা চারজনই ইঞ্জিনিয়ার।

আসনাম : আপনার মেয়ের জন্ম হয়েছে সৌদি আরবে, ছেলের জন্ম হয়েছে অস্ট্রেলিয়াতে, ওরা বাংলাদেশের সঙ্গে কতটা পরিচিত?

আতিক : আমরা বাসায় সব সময় বাংলা বলি। বাসায় সব সময় বাঙালি খাবার-দাবার খাই। ওরা বাংলা লিখতে পারে না, পড়তে পারে একটু একটু বড় হেড লাইন...। কিন্তু বাংলায় কথা বলে ওরা সবাই। মানে আমরা পুরোই বাঙালি বলতে পারেন।

বাংলাদেশ ওদের খুব পছন্দ। ওরা খুব ইন্টারেস্টিং মনে করে, এনজয় করে দুয়েকটা জিনিস ছাড়া: ট্রাফিক আর মশার কামড়Ñ এগুলো ওরা সহ্য করতে পারে না লাল হয়ে যায়। এছাড়া খাবার-দাবার তারপর এখানে কাজের লোক আছে লাইফ কমফোরটেবল, দাদা-দাদি আছে খুব আদর করে। এসব খুব পছন্দ করে, ওখানে তো এসব পায় না।

আসনাম : ভবিষ্যতের কি প্ল্যান?

আতিক : যেহেতু আমার ছেলেমেয়েরা ও দেশে বড় হচ্ছে ওখানেই চাকরি করবে, ওখানেই থাকবে আমার হয়তো এখানে আসাটা আরও কঠিন হয়ে পড়বে। যেখানে ছেলেমেয়ে থাকে ন্যাচারালি আমিও সেখানেই থাকব। এখনও এ রকমই প্ল্যান।

আসনাম : বাংলাদেশের জন্য কিছু করতে চান?

আতিক : বাংলাদেশের জন্য কিছু করতে পারলে তো খুব ভালো। সে রকম কোন প্রজেক্টে থাকতে পারলে...।

সেরকম হয়তো অনেক সুযোগও আছে। কিন্তু আমি সেভাবে ইনভলভ না। তবে আমার রেগুলার বুয়েটের সঙ্গে যোগাযোগ আছে। বুয়েট থেকে অনেক ছেলেমেয়ে যায় পিএইচডি করতে। তখন ওদের হেল্প করি। বুয়েটে গেলে সেমিনার দেই। রিক্রুটমেন্ট দেই বুয়েট থেকে। বাংলাদেশ থেকে দুটি কনফারেন্স হয় বড় বড়, একটা আতাউল করিম সাহেব করেন ওঈঈওঞ। ওটাতে আমি কি-স্পিকার থাকি সব সময়, কয়েক বছর ধরে। এ বছরও দিলাম খুলনা ইউনিভার্সিটিতে। কনফারেন্স ক্যানসেল হয়ে গেল হরতালের জন্য। তারপর আরেকটা কনফারেন্স হয় ঊওঈঞ বলে, ওটাও ক্যানসেল হয়ে গেছে।

আসনাম : বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কী মতামত?

আতিক : আমার মনে হয় বাংলাদেশের যে গ্রোথ তা কমে যাচ্ছে। বাংলাদেশ ইজ গ্রোইং ভেরি ফাস্ট। যেমন আমি দেশের বাইরে আছি অলমোস্ট ৩০ বছর থেকে। যদি কম্পেয়ার করি। ব্যাংকিং সেক্টর অনেক ভালো হয়েছে। সার্ভিস ভালো হয়েছে। এডুকেশন সেক্টর ভালো হয়েছে। আগে তো প্রাইভেট ভার্সিটি ছিল না। টেলিকম, আগে তো শুধু ল্যান্ডলাইন ছিল, গভর্মেন্টের। এখন তো কত ক্যারিয়ার। ইন্টারনেটে কত সুবিধা হয়েছে। একমাত্র খারাপ যেটা হয়েছে ট্রাফিক জ্যাম। দেশের যে প্রগ্রেসটা চলছিল গার্মেন্ট সেক্টরে সবই পিছিয়ে যাবে এসব চলতে থাকলে। এটা একটা বড় সমস্যা।

এ সমস্যা না থাকলে বাংলাদেশের খুবই ব্রাইট ফিউচার। ইনফ্যাক্ট অনেক ছেলেমেয়ে আমেরিকায় পড়াশোনা করে দেশে চলে আসছে কারণ দেশের ফিউচার অনেক ভালো। ২৫ বছর আগেও এটাও ছিল না। আমি এদের এনকারেজ করি, তুমি যদি দেশে গিয়ে কমফোরটেবল ফিল কর তোমার অপারচুনিটি অনেক বেশি। বাংলাদেশে যেভাবে গ্রো করছে তাতে ইড হ্যাব নাইস ফিউচার।

আসনাম : আপনার শৈশব সম্পর্কে বলুন।

আতিক : আমি তো পড়াশোনা করেছি সেন্ট যোশেফ হাইস্কুলে মোহাম্মদপুর। আমরা থাকতাম তখন শেরেবালা নগরে। আমার আব্বা জাজ। আমরা যখন ঢাকা ছিলাম আমার আব্বা ন্যাশনাল অ্যাসেম্বিলিতে অ্যাসিটেন্ট সেক্রেটারি ছিলেন। তারপর সেন্ট যোশেফে ক্লাস এইট পর্যন্ত পড়ার পর ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাইস্কুলে, ছয় মাস নাইনে, তারপর আব্বা বদলি হয়ে যান ময়মনসিংহ। তারপর মেট্রিক পাস করি ময়মনসিংহ জেলা স্কুল থেকে। তারপর বাবা বদলি হয়ে যান সিলেটে। তারপর আমি ইন্টারমিডিয়েট পাস করি সিলেট গভর্নমেন্ট কলেজ থেকে। সিলেট বোর্ডে চতুর্থ ছিলাম। মেট্রিকেও চতুর্থ ছিলাম, কুমিল্লা বোর্ডে। তারপর আব্বা বরিশালে বদলি হয়ে যান। আমি তখন বুয়েটে ভর্তি হই। বুয়েটে পাস করে বুয়েটে জয়েন করি।

ছেলেবেলায় খুব টেবিল টেনিস খেলতাম। তারপর ক্রিকেট-ফুটবল খেলতাম।

আসনাম : বাংলাদেশের ক্রিকেট ফলো করেন?

আতিক : অবশ্যই, রাতে জেগে খেলা দেখি। ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে সারা রাত জেগে, প্রজেক্টর লাগিয়ে বড় স্ক্রিনে খেলা দেখি আমার বাসায়।

আসনাম : শিক্ষকতার কোনো একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা দিয়ে সাক্ষাৎকারটা শেষ করি।

আতিক : টিচিংয়ের ক্ষেত্রে একবার হয়েছে কি এটা অস্ট্রেলিয়াতে থাকতে, ক্লাস নিতে গিয়ে খেয়াল করলাম, এক ছেলে পেপার পড়ছে এর মানে সে বোঝাতে চাইছে যে আমার ক্লাসে সে ইন্টারেস্টেড না, কিন্তু এটা আমি যদি এলাও করি তাহলে পুরো ক্লাস এফেক্টেড হবে। আবার ওকে ক্লাস থেকে বেরিয়ে যেতেও বলতে পারছি না কারণ সে তো কাউকে ডিস্টার্ব করছে না, ইউনিভার্সিটি রুলসেও পড়ে না। ছেলেটা পেপার পড়ছে আর একা একা হাসছে, তো আমি ওকে বললাম তুমি তো ক্লাসের চেয়েও ইন্টারেস্টিং কিছু পড়ছ বলে মনে হচ্ছে, আমাদেরও শোনাও না কী পড়ছ। আমাদের সঙ্গেও শেয়ার করো, তখন ও সমানে না না করছে, তো আমি আবার ওকে ইনসিস্ট করলাম তো পড়ে শোনালো ও। আমি আবার লেকচার দেয়া শুরু করলাম। তখন ও পেপার পড়া বন্ধ করে দিল। হি গট দি মেসেজ একচুয়ালি।

Collected - Buet EEE Department group

তারের মান ও সার্কিট ব্রেকার কত মানের ব্যবহার করা উচিত লোডের ক্ষেত্রে

৪:১৯ PM 0 Comments

সার্কিট ব্রেকার কত মানের ব্যবহার করা উচিত তা নির্ভর বিভিন্ন লোডের ক্ষেত্রে।

যেমনঃ

• রেজিস্টিভ লোডের ক্ষেত্রে:
হিটার, আয়রন, ফিলামেন্ট লাইট ইত্যাদি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে মোট গৃহীত এম্পিয়ারের তিন গুন ব্যবহার করা ভালো।

• ইন্ডাক্টিভ লোডের ক্ষেত্রে:
ইন্ডাক্টিভ লোড হচ্ছে সেই ধরনের লোড যেগুলোতে কয়েল থাকে। যেমনঃ সিলিং ফ্যান, ইলেক্ট্রিক মোটর, টেবিল ফ্যান, এয়ার কন্ডিশন, ট্রান্সফরমার চালিত যন্ত্রপাতি ইত্যাদি ইন্ডাক্টিভ লোডের ক্ষেত্রে লোডের মোট গৃহীত এম্পিয়ারের ৬ গুণ ব্যবহার করা উচিত ।কারন ইন্ডাক্টিভ লোড গুলো সুইচ অন করার সময় ৩ থেকে ৬ গুণ পরিমান কারেন্ট টানে এবং আস্তে আস্তে তার কারেন্ট টানার পরিমাণ সাধারনত স্বাভাবিক হয়ে আসে।

• ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে:
আমরা জানি ক্যাপাসিটিভ লোডগুলো শুরুর দিকে বা প্রাথমিক অবস্থায় অনেক বেশি পরিমান কারেন্ট টানে এবং তা খুব অল্প সময়ের জন্য যা ইন্ডাক্টিভ লোডের মত দীর্ঘ নয়। একে ইনরাশ কারেন্ট বলে। এই ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে লোডের মোট কারেন্টের ছয় গুণ পরিমান ব্যবহার করাই শ্রেয়। ফলে ইনরাশ কারেন্ট এ সার্কিট ব্রেকার ট্রিপ করার সম্ভাবনা কম থাকে।

মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯

টাইমার কি ভাবে কাজ করে?

৫:৩৩ PM 0 Comments

টাইমার (Timer) কি। টাইমার কিভাবে কাজ করে____

টাইমার এক প্রকার রিলে। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এতে ইচ্ছেমতো সময় নির্ধারণ করে দেওয়া যায়।<
অন্যান্য রিলের মত এতেও রয়েছে নরমালি ওপেন (NO) এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্ট। তবে সাধারণ রিলের সাথে এর পার্থক্য হলো- সাধারণ রিলের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথেই রিলের অবস্থার পরিবর্তন ঘটে, অপরদিকে টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার পর নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর অবস্থার পরিবর্তন ঘটে।

অর্থাৎ টাইমারের কয়েলে সাপ্লাই দেয়ার সাথে সাথে টাইমার সময় গণনা করতে শুরু করে, নির্ধারণ করে দেয়া সময় শেষ হলে এর নরমালি ওপেন (NO) কন্টাক্টগুলো ক্লোজ হয় এবং নরমালি ক্লোজ (NC) কন্টাক্টগুলো ওপেন হয়ে যায়। এভাবে এটি নির্ধারিত সময় পরে কোন লোডকে চালু অথবা বন্ধ করে দেয়।
টাইমার সেকেন্ড, মিনিট, ঘন্টা সহ বিভিন্ন এককে পাওয়া যায়।

সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯

ট্রান্সফরমার বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর

৭:৩৬ AM 0 Comments

প্রশ্ন–১. ট্রান্সফরমারের ভোল্টেজ
রেগুলেশন কি?
উত্তরঃ ট্রান্সফরমারের নো-লোড হতে ফুল
লোড ভোল্টেজের পার্থক্যকে ফুল লোড
ভোল্টেজ দ্বারা ভাগ করে একে শতকরা
হিসাবে প্রকাশ করাকেই ভোল্টেজ
রেগুলেশন বলে।
ভোল্টেজ রেগুলেশন, %VR = V – V /V x
100
ভোল্টেজ রেগুলেশন এর মান যত কম হয় ততই
ভালো। ভোল্টেজ রেগুলেশন লোডের ধরনের
উপর নির্ভরশীল, যেমন- রেজিস্টিভ লোড
(হিটার, ইলেক্ট্রিক আয়রন, ল্যাম্প – ইউনিটি
পাওয়ার ফ্যাক্টর)
ইন্ডাকটিভ লোড ( ইন্ডাকশন মোটর, চোক
কয়েল, ট্রান্সফরমার – ল্যাগিং পাওয়ার
ফ্যাক্টর)
ক্যাপাসিটিভ লোড ( ক্যাপাসিটর,
সিনক্রোনাস কন্ডেনসার – লিডিং পাওয়ার
ফ্যাক্টর)

প্রশ্ন–২. ট্রান্সফরমারে কোন ধরনের
লোডে ভোল্টেজ রেগুলেশনের মান
নেগেটিভ হয় এবং কেন?
উত্তরঃ ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে
ভোল্টেজ রেগুলেশনের মান নেগেটিভ হয়।
কারন এক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের ৯০
আগে থাকে।

প্রশ্ন–৩. ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের
প্রাইমারিতে ডেল্টা ও সেকেন্ডারিতে
স্টার সংযোগ থাকে কেন?
উত্তরঃ প্রাইমারি হাই সাইড থেকে
সেকেন্ডারি লো সাইডে গ্রাহকদের সরবরাহ
দেয়া হয়। এক্ষেত্রে ডেল্টা/স্টার সংযোগ
উপযোগী কারন, তিন ফেজ চার তার ব্যবস্থা
একমাত্র স্টার সংযোগে পাওয়া যায়। তাহলে
গ্রাহকদের প্রয়োজনে তিন ফেজ ও সিঙ্গেল
ফেজ উভয় সরবরাহ দেয়া যাবে।

প্রশ্ন–৪. ট্রান্সফরমারের দক্ষতা কাকে
বলে? সর্বোচ্চ দক্ষতার শর্ত কি?
উত্তরঃ ট্রান্সফরমারের আউটপুট ও ইনপুট
পাওয়ারের অনুপাতকেই দক্ষতা বলে। কোন
ঘূর্ণন অংশ না থাকায় অন্যান্য সকল
ইলেকট্রিক্যাল মেশিনের চেয়ে
ট্রান্সফরমারের দক্ষতা অনেক বেশি প্রায়
৯৫% থেকে ৯৯% পর্যন্ত।
কোর লস = কপার লস হলে সরবচ্চ দক্ষতা হয়।

প্রশ্ন–৫. ট্রান্সফরমারে অয়েল (তৈল) এর
কাজ কি? অয়েল এর ফ্লাশ পয়েন্ট ও
ফায়ার পয়েন্ট বলতে কি বুঝায়?
উত্তরঃ ট্রান্সফরমারকে ঠাণ্ডা রাখা ও
ইন্সুলেশন হিসাবে কাজ করে ট্রান্সফরমার
অয়েল।
যে তাপমাত্রায় তৈলের বাস্পে আগুন ধরে
যায় তাকে ফ্লাশ পয়েন্ট (এই তাপমাত্রা
১৬০ C এর নিচে হওয়া ঠিক নয়) আর যে
তাপমাত্রায় ট্রান্সফরমারের তৈলে আগুন
ধরে যায় তাকে ফায়ার পয়েন্ট (এই
তাপমাত্রা ২০০ C এর নিচে হওয়া ঠিক নয়)
বলে।

প্রশ্ন–৬. ট্রান্সফরমারের স্লাজিং কি?
উত্তরঃ ট্রান্সফরমারের তৈল বাতাসের
সংস্পর্শে এসে এলে অক্সিজেনের সাথে
বিক্রিয়া করে তেলের অনু ভেঙ্গে গাঁদ বা
তলানি সৃষ্টি হয়, একে ট্রান্সফরমারের
স্লাজিং বলে।

সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯

ভাইবা প্রশ্ন (সকল ডিপার্টমেন্ট)

৬:৫৪ AM 0 Comments

যদি আপনাকে  ভাইবাতে প্রশ্ন করা হয়,
যে
♥আপনি আগের চাকরি কেনো ছেড়েদিবেন, কোন সমস্যা!
♥এখাকে চাকরি কেন করবেন।
♥ আমরা আপনাকে কেন নিব।
♥ আপনার কাছ হতে আমরা কি আসা করতে পারি।

১। কোন সমস্যা নেই তবে অভিজ্ঞতা কে আরো বৃদ্ধি করতে চাই।
২। নিজের অভিজ্ঞতা বাস্তবে কাজে লাগার জন্য।
৩। শূন্য পদ পূরন করার জন্য।
৪। যত অভিজ্ঞতা আছে তা কোম্পানির  সংশ্লিট কাজে শতভাগ দেওয়ার প্রাণপন চেস্টা করবো।
অন্য ভাবে ও বলা যায়।

আমি আমার সর্বোচ্চ দিয়ে সেখানে কাজ করেছি এবং অনেক বিষয় জানতেও পেরেছি।আমি মনে করি এখানে আসলে আরও বেশি কিছু শিখতে পারবো এবং জানতে পারবো যা আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহয্য করবে।

৩.আমি একজন ইন্জিনিয়ার, আমি আমার সব টুকু দিয়ে কাজ করার চেষ্টা করবো আর আপনাদের এখানে একজন ইন্জিনিয়ার প্রয়োজন। আমি মনে করি আমার শিক্ষা জীবন থেকে শুরু করে এখন পর্যন্তু যা কিছু শিখতে পেরেছি তার সব টুকু দিয়ে এই প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে পারবো

1. Ager cakritay challenges nei ek e rokom kaj,subject related noy.

2.apnader ekhane amr subject er related job tai ami onk agroho niye ei jobti korte cai.

3.apnader factorite je sokol machin royeche ami sei sobgualr machanical O electrical kaj 2ta e val kore bijhi tai amk sujog diye dekhte paren.

4. Daettor proti gurotto asa korben insallah, ami sob kaj gurutto O somoymoto korbo

শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯

MCCB এবং VCB তে আছে

২:৩৪ AM 0 Comments

ICU=Ultimate breaking capacity.

ICS=Servicing breaking capacity.

ICM=Short Circuit marking capacity.

ICW= Short circuit with stand current.

IEC=International Electro-technical Commission.

Ue=Rated Operation Voltage.

Ui=Interger Unit

US=Rated Control Supply Voltage

শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯

ক্যাপাসিটর বনাম ড্রাই সেল

৪:৫৬ PM 0 Comments

ক্যাপাসিটর এর কাজ কি প্রশ্নটি করা হলে সবাই বলবে চার্জ সঞ্চয় করে রাখা। এখন আমার প্রশ্ন যদি ইহা চার্জ সঞ্চয় করে তাহলে আমি কি ইহাকে ব্যাটারীর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারব? যদি না পারি তাইলে কেন পারা যাবে না?

আমরা সবাই জানি ব্যাটারি (ড্রাই সেল) হল ইলেক্ট্রোকেমিক্যাল সেল। এখানে মূলত ক্যামিকাল রিয়েকশন এর দরুণ পটেলশিয়াল এনার্জি বা বিভব শক্তি উৎপন্ন হয়। তাই ইহার ডিসচার্জিং টাইম অনেক বেশি। তাই লোডকে বেশি সময় ধরে পাওয়ার সঞ্চালন করতে পারে।

কিন্তু ক্যাপাসিটর এ পটেলশিয়াল এনার্জি বা ভোল্টেজ তৈরি হয় ডাইইলেক্ট্রিক ফিল্ড তৈরি হওয়ার মাধ্যমে। আর ডিসচার্জিং টাইম (RC) ও অনেক কম। তাই এর মাধ্যমে লোড পরিচালনা সম্ভবপর নয়।