পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

ভাইবা প্রশ্ন ২

৯:৩৮ PM 0 Comments

ভাইবা পর্ব-২

১। AC যদি কারেন্ট না হয় DC কি?
- Deputy  Commissionere
২। ডিজিটাল A মিটারে  ইনপুট লাইন কোথায় থেকে দেওয়া হয়?
-CTথেকে(P1-P2)
৩।কিছু সিংগেল ফেজ মোটরের সেফটি হিসাবে ব্যবহার করা হয় কি?
-Thermo State fuse
৪।Sub-station / Panel Board এর উপরে  এক ধরনের সেন্সর ব্যবহার করা হয় তার নাম কি?
-Smoke Didective.
৫।একটি বাক্সে দুই জন ড্রাইভারের নাম কি?
-১। Star Schrew Driver২।Flat Schrew Driver
৬। একটি ফিউজের কি গুন থাকতে হবে?
- কম রেজিসট্যানস
৭। সার্কিট ব্রেকারের রেটিং কিসের উপর নির্ধারন করা হয়?
- Folt Current পরিমাপের উপর
৮। বাহিরে প্রচনড বজ্রপাত হলে ঘরের ভিতরে কি হয়?
- টিভি,ফ্রিজ,ফ্যান এবং লাইট নষ্ট হয়।
৯। নির্দিষট সময়ে কারেন্ট যায় এবং আসে তাকে কি লোড সেডিং বলে?
-কারেনট নয়বিদুৎ যায় আসে তাকে লোড সেডিং বলে।
১০। Power Factor মিটারে কি থাকে?
-১।  একটি কারেন্ট কয়েল ২। একটি প্রেশার কয়েল
১১। একটি সাইকেল আছে কত ডিগ্রী কোন অতিক্রম করলে বিদুৎ কে ধরতে পারবে?
- ৯০°
১২। একটি ১০০ ওয়াটের বাতি জ্বালানো হলে এক সেকেন্ডে কতবার জ্বলবে নিববে?
-২৫+২৫ বার।
১৩। কারেন্ট কি দেখা যায়, কিভাবে দেখা যায়?
- দেখা যায়। Aমিটার ব্যহার করে।
১৪। সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যাবহার করা হয় কেন?
-১।প্রারমভিক টর্ক বৃদ্ধির জন্য।
২। PF এর মান বৃদ্ধির জন্য।

১৫। কিসের মাধ্যমে জেনারেটরের উৎপাদিত কারেন্ট কে বৃদ্ধি করা হয়?
-কয়েলের প্যাচ সংখ্যা বৃদ্ধি করে।

১৬। বিশুদ্ধ পানি কি সুপরিবাহী
- না।কুপরিবাহী

১৭। বাদুড় বিদুৎতে বসলে বিদুৎতায়ন হয় কেন?
- বাদুড় স্তন্যপায়ী  প্রানী তাই।

১৮। আমরা বিদুৎ বিল কেন দেই?
- এনার্জি খরচের জন্য।
যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
@Engr Ak azad

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

Ac power তিন ধরনের।

৬:৪০ PM 0 Comments

"AC Power তিন ধরনেরঃ

1. Real Power
এর একক ওয়াট,একে P দ্বারা প্রকাশ করা হয়।

2. Apparent  Power
এর একক VA,একে S দ্বারা প্রকাশ করা হয়।

3. Reactive Power
এর একক VAR,একে Q দ্বারা প্রকাশ করা হয়।

Apparent Power=  Real Power + Reactive Power
VA= W+ VAR
or,KVA=KW+KVAR
KW÷ KVA= Pwer Factor.
Picture

ভাইবা প্রশ্ন

৬:২১ PM 0 Comments

একজন উপ সহকারি প্রকোশলী পদের জন্য ইন্টারভিউ ঃ
১। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে অনুমতি নিবে
May I coming Sir.
২। প্রবেশ করার পর ছালাম দিয়ে সোজা দাড়িয়ে থাকবে।স্যার যদি বলেন বসো,বসার পূর্বে Thanks all বলে ভদ্রতার সহিত বসবে।
৩। প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে হবে
মুল ইন্টারভিউ ; প্রশ্ন

১। কারেন্ট কেন লোড সেডিং হয়?
-সরি স্যার,বিদুৎ লোড সেডিং হয়।
২। সুইচ  বোর্ডে বিদুৎ আছে কিনা বুঝব কিভাবে?
-ইনডিকেটর দেখে।
৩। কোনটা আগে চলে, বিদুৎ না কারেন্ট?
- ভোল্টেজ।
৪। মানুষের দিক দিয়ে সিনিয়র /জুনিয়র কিভাবে মূল্যায়ন করবে?
-মানুষের দিক দিয়ে নয়,বয়সের দিক দিয়ে মূল্যায়ন।
৫। গাড়িতে একজন ড্রাইভার ছাড়া একটি ড্রাইভার আছে  নাম কি?
- Scrow Driver
৬। দশ জনের কাজ তুমি একাকী  কিভাবে করবে?
-প্রযুকতি ব্যবহার করে।
৭।  মেয়ে বললো বাবা বিদুৎ চলে গেছে, তারপরেও পাখা,বাতি,সব চলতেছে কেন?
-বিদুৎ ছেলের নাম
৮। আকাশে প্রচুর বিদুৎ চমকাচ্ছে, তুমি কি করবে?
- ঘরের মেইন সুইচ বন্ধ করে দিবো
৯। সিংগেল এবং থ্রী ফেজ লাইন কানেকশন চেনার উপায়?
- সিংগেল L-N & Three Phase -RST/UVW
১০। কোন ট্রানসফরমারে একটি মাত্র কয়েল থাকে?
- অটো ট্রানসফরমার।
১১।  LCD কি?
-Liquid Cristal Display
12। VDR কি?
-Voltage  Dependent Resistor
১৩। নাইক্রোম ওয়্যার উপাদান গুলো কিকি?
- নিকেল-৬১%,ক্রোমিয়াম-১৫%,আয়রন-২৪%
১৪। একজন মানুষের  রেজিসট্যানস কত?
-০.১ মেগাওহম হতে .০৫ মেগাওহম।
১৫। তার বা ক্যাবল দেখে নিউট্রাল,ফেজ চেনার উপায় কি?
- নিউট্রাল তার বা ক্যাবলের মাথায় কালো ট্যাপিং এবং ফেজ তারের মাথায় রেড,হলুদ,নীল রংয়ের টেপিং থাকবে।

ভুল হতে পারে।একান্ত নিজের মত করা পোস্ট।
ভুল হলে সংশোধনের আবেদন রইলো।
Engr sk azad

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

ইলেকট্রিক্যাল সাধারণ প্রশ্ন ও উত্তর

৭:৪৭ PM 0 Comments

আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকি। (ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর (খ) ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।

অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে। এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটর লস হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয় ।

ভোল্টামিটার এবং অ্যামমিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় ?

তড়িৎ বর্তনীর যে দুটি বিন্দুর বিভব প্রভেদ মাপতে হবে সেই দুটি বিন্দুর সঙ্গে ভোল্টামিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় । আবার কোনো তড়িৎ বর্তনীর প্রবাহমাত্রা পরিমাপ করতে অ্যামমিটারকে তড়িৎবর্তনীতে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয় ।

আমিটারকে বর্তনীর সাথে সিরিজে এবং ভোল্টমিটারকে প্যারালালে সংযুক্ত করতে হয়।

ট্রাঞ্জডিউসার ও সেন্সরের মধ্যে পার্থক্য কি?

Transducer – ইহার Output সাধারনত Analog হয়। ইহা দ্বারা সাধারনত কোন কিছুর চাপ বা Pressure নির্নয় করা হয়। ইহার Output সাধারনত – 0 – 10V, 0 – 20mah হয়।
গঠন : ইহার ভিতরে Coil যুক্ত ডায়াফ্রাম থাকে একটি গোলাকার Iron বা Magnet দন্ডের চারপাশে মিলে, অর্থাৎ গোলাকার দন্ডের মধ্যে।
চাপ বা Pressure এর মাধ্যমে উক্ত ডায়াফ্রাম Core এর মধ্যে Up – Down করে Coil এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের তারতম্য ঘটায়। ঐ বিদ্যুৎ প্রবাহের তারতম্য Calculation করে Output নির্ধারণ করা হয়।

আর সাধারন Sensor দ্বারা Digital Output পাওয়া যায়।
আশা করি বুঝতে পেরেছেন।

যে সকল ডিভাইস এক প্রকার শক্তিকে আরেক প্রকার শক্তিতে রুপান্তর করে তাহাই ট্রান্সডিউসার।

আর ট্রাসডিউসারকে যখন বিশেষ উদ্দেশ্যে তৈরি কোন যন্ত্রের সহায়ক হিসেবে ব্যবহার করা হয় তখ তাকে ঐ যন্ত্রের সেন্সর বলা হয়।

এ্যামপিয়ার টার্ন কি?

ম্যাগনেটিক সার্কিটের তারের পেঁচ ও প্রবাহিত কারেন্টের গুণফলকে এ্যামপিয়ার টার্ন বলে। এটি ম্যাগনেটো মোটিভ ফোর্স বা এম.এম.এফ. এর একক।

এ্যামপিয়ার টার্ন AT, কারেন্ট I এবং তারের পেঁচ সংখ্যা N হলে,

AT = IN

রিল্যাকট্যান্স কি?

ম্যাগনেটিক ফ্লাক্স পথের বাধাকে রিল্যাকট্যান্স বলে।

এটি ইলেকট্রিক সার্কিটের রেজিস্ট্যান্সের মত। এর প্রতীক R এবং একক এ্যামপিয়ার টার্ন/ওয়েবার।

দৈর্ঘ্য L, এ্যাবসলিউট পারমিয়্যাবিলিটি µ, ভ্যাকুয়ামে এ্যাবসলিউট পারমিয়্যাবিলিটি µ০ ক্ষেত্রফল A হলে,

R = L/µ0µA

ইলেকট্রো স্ট্যাটিক ফিল্ড কি?

যে স্থানে একটি একক চার্জ যে বল অনুভব করে তাকে ইলেকট্রো স্ট্যাটিক ফিল্ড বলে।

বৈদ্যুতিক বল রেখার বৈশিষ্ট্য কি?

১. বৈদ্যুতিক বল রেখা পজেটিভ চার্জ হতে বের হয়ে নেগেটিভ চার্জে শেষ হয়।
২. বল রেখাগুলো খোলা ও বক্র।
৩. বল রেখাগুলো পরস্পরকে কখনও ছেদ করে না।
৪. বল রেখাগুলো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়।
৫. বল রেখাগুলো পরস্পরের উপর পার্শ্ব চাপ দেয়।

**ওহমের সূত্র:- স্থির তাপমাত্রায় কোন সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ঐ সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ V∞I  বা  V=IR ।

**কারেন্ট:- পরিবাহির মধ্যদিয়ে ইলেক্ট্রনের প্রবাহকে বলা হয় কারেন্ট ।কারেন্টের একক অ্যাম্পিয়ার সংক্ষেপে Amp বা A দ্বারা প্রকাশ করা হয়।

**ভোল্টেজ:- ইলেক্ট্রন গুলোকে স্থানচুত্য করার জন্য প্রয়োজনীয় চাপকে ভোল্টেজ বলা হয় । ভোল্টেজের একক ভোল্ট Volt বা V।

**রেজিস্টেন্স:- কোন পরিবাহির মধ্য দিয়ে কারেন্ট বা ভোল্টেজ চলাচলে যে বাধা প্রাপ্ত হয় তাই রেজিস্টেন্স, সার্কিটের মধ্যে রেজিস্টর ব্যবহার করা হয় প্রয়োজনীয় বাধা দানের জন্য। রেজিস্টেন্সের একক ওহম(Ω)  দ্বারা প্রকাশ করা হয় ।

**এসি(AC): অলটারনেটিং করেন্ট।

**ডিসি(DC):ডাইরেক্ট কারেন্ট।

**ফ্রিকুয়েন্সি:- কোন পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ট যতগুলি সাইকেল সম্পন্ন করে তাকে ফ্রিকুয়েন্সি বলে ।

**পাওয়ার ফ্যাক্টর:- অল্টারনেটিং কারেন্ট এবং ভোল্টেজ এর মধ্যবর্তী ফেইজ অ্যাংঙ্গেল এর Cosine মানকে পাওয়ার ফ্যাক্টর বলে অথবা এসি সার্কিটের Active Power ও Apparent Power এর অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে ।

**করোনা কি:- যখন দুইটি কন্ডাক্টরের স্পেসিং  ব্যাসের তুলনায় বেশী অবস্থায় রেখে তাদের আড়াআড়ি এসি ভোল্টেজ প্রয়োগ করে ধীরে ধীরে বৃদ্ধি করা হয় তখন এক বিশেষ পর্যায়ে কন্ডাক্টরের চার পার্শের বাতাস আয়নিত হয় এবং বাতাসের ইনসুলেশন স্ট্রেস ভেঙ্গে যায় । এই অবস্থায় কন্ডাক্টর  এর চারিদিকে হালকা অনুজ্জ্বল বেগুনী রশ্মী দেখা দেয়, হিস হিস শব্দ হয় এবং ওজন গ্যাসের সৃষ্টি হয় এই ঘটনাকেই করোনা বলা হয় ।

**স্কিন ইফেক্ট কি:- এসি বিদ্যুৎ প্রবাহ কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় পরিবাহীর ভিতরে প্রবেশ না করে যে ধর্মের জন্য পরিবাহীর উপরিতল দিয়ে প্রবাহিত হয় বা হওয়ার চেস্টা করে তাকে স্কিন ইফেক্ট বলে।

স্কিন ইফেক্ট তিনটি বিষয়ের উপর নির্ভরশীল :

*কন্ডাক্টর পদার্থের গুনাবলীর উপর ।

*কন্ডাক্টরের ব্যাসের উপর।

*ফ্রিকুয়েন্সির উপর।

**Puncture voltage:- যে ভোল্টেজে এ ইনসুলেটরের এর ইনসুলেসন সম্পূর্ণ ভেঙ্গে ফেলতে পারে তাকে Puncture voltage বলে ।

**Flash over voltage:- যদি পরিবাহিতে ভোল্টেজ বাড়ানো হয় এবং তা বাতাসে নস্ট হয়ে যায় এবং প্রচন্ড বিদ্যুৎ জলকের সৃষ্টি হয় তখন এই ভোল্টেজকে Flash over voltage বলা হয় ।

**সেগ বলতে কি বুঝায়:- দুইটি টাওয়ার বা পোলের যেই বিন্দুতে তার টানা বা সংযোগ করা হয় সেই বিন্দু দুইটির সংযোজনকারী আনুভূমিক কাল্পনিক রেখা হতে তারের সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু পর্যন্ত দুরত্বকে সেগ বলা হয় ।

**সেফটি ফেক্টর:- আলটিমেট বা Breaking stress বা Working stress এর অনুপাতকে সেফটি ফেক্টর বলে বলা হয় ।

**ত্রি ফেইজ মোটর উল্টা ঘূর্নণ পদ্ধতি কিভাবে করা হয়:- ত্রি ফেইজ মোটরের তিনটি ফেইজের যে কোন দুইটি ফেইজ পাল্টিয়ে দিলে মোটর উল্টা ঘুরবে ।

**ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস:- ট্রান্সফরমার  একটি ইলেক্ট্রোমেগনেটিক ডিভাইস।

**ট্রান্সফরমার  ওয়েলের বাণিজ্যিক নাম কি:- পাইরাণল(pyranol)।

**স্টেপ আপ ট্রান্সফরমারের কোন পাশে তারের প্যাচঁ সংখ্যা বেশি থাকে:- সেকেন্ডারিতে।

**ট্রান্সফরমারের ব্রীদারের কাজ কি:- শুস্ক বাতাস ট্যাংকে প্রবেশ করানো ট্রান্সফরমারের ব্রীদারের কাজ ।

**ব্রীদারে শুস্ক বাতাস পরিবহনের জন্য তথা আদ্রতা মুক্ত

collected from study.bd site

ABC license

৭:৪৩ PM 0 Comments

আপনারা ABC লাইসেন্সের জন্য এই বিষয়গুলো ভালো করে অনুশীলন করবেন,

Electric Pole, Dropout Fuse, Gang Insulator Switch, Metering Panel, HT Panel-(VCB Breaker), Transformer, LT Panel -(ACB Breaker), PFI Panel, C.T & P.T, All Insulators.

Single Phase Motor, Three Phase Motor, Armature, Manual Star-Delta, Auto Star-Delta Power connection, Auto Star-Delta Control Connection, Reverse-Forward Power Connection and Reverse-Forward Control Connection, Dol Starter Connection, Etc.

Ceiling Fan Connection, Tube light Connection, All Electrical Switch Name, Tumbler Switch, Kilowatt Metre, Megar, AVO metre, Cable Sizes, All Capacitors, Limit Switch, NO & NC, Etc.

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

vfd

৭:৫১ AM 0 Comments

** VFD পর্ব -০১**

@@@ এ সকল পর্বে থাকবে । এই সকল পোষ্ট এ Variable Frequency Drive কে কিভাবে External ও Internal Conection এবং PLC এর সাথে কানেকশন + কমান্ড সম্পর্কে আলোচনা করব । আমি ২.২ KW এবং ১.৫ KW বুঝাব KW যাই হোক না কেন । একটি শিখলে বাকি গুলি এমনিতেই বুঝবেন । প্রথমে নেমপ্লেট সম্পর্কে জানাব এখানে থাকে , Model Number , Input , Output , Frequency Range .. Input-Output কত ভোল্ট এ কাজ করে । Frequency Range কত থেকে কত করা যায় । পোষ্ট এ কিছু পিক দিয়েছি এগুলি আগে দেখে তারপর কমেন্ট করুন ।

**Model Explanation**

...........VFD 007 m 23 A দ্বারা কি বুঝায় ............
@@ A দ্বারা Version Type

@@ 23 দ্বারা Input Voltage ...
--11 দ্বারা Single Phase 115V
-- 21 দ্বারা Single Phase 230V
-- 23 দ্বারা Three Phase 230V
-- 43 দ্বারা Three Phase 460V
-- 53 দ্বারা Three Phase 575V

@@ M দ্বারা M series.

@@ 007 -- Applicable Motor Capacity....
004--দ্বারা 0.5 HP ( 0.4kw )
007--দ্বারা 1 HP ( 0.7kw )
015--দ্বারা 2 HP ( 1.5kw )
022--দ্বারা 3 HP ( 2.2kw )
037--দ্বারা 5 HP ( 5kw )
055--দ্বারা 7.5 HP ( 5.5kw )
0.75--দ্বারা 10 HP ( 7.5kw )

*****Serial Number Explanation*****

...........D007M23AT5011230 দ্বারা কি বুঝায় ............
~1230 দ্বারা --Production Number
~01 দ্বারা -- Production Week
~D007M23A - এটা দ্বারা কি তা একটু আগেই জানলাম ।
~5 দ্বারা Production Year 2005
~T দ্বারা Production Factory ( Taoyuan )

@@@ এবার দেখবো এর External অংশ -----
এর উপরে থাকে Input Power এবং নিচের দিকে থাকে Output Power এটা Single Phase Three phase হতে পারে । আর কী-প্যাড এর মাধ্যমে কমান্ড দেবো ।
~ RA , RB, RC হল Relay feedback Terminal
~ M0, M1,M2,M3,M4,M5 হল PLC এর Output .
~ ACI হল Analoge Current Input ( 4~20mA)
~ AVI হল Analoge Voltage Input ( 0~10v) এটা Frequency এর উপর নির্ভর করে ।
~ AFM হল Analoge Frequency Meter .(0~10v).(0~50Hz)
এর মাধ্যমে Analoge Current কম বেশি হয় । প্যারামিটার অনুযায়ী ।
~ GND হল এটা না বললাম কি বলেন ?

আজ এখানেই শেষ । আমি চাই সবাই শিখুক । কেও বাদ না যাক । এইগুলি ভাল ভাবে মনে রাখুন । আবার দেখা হবে নতুন কোন পর্বে ।
বিঃদ্রঃ আপনারা প্রায় ই বলেন ভাই ট্রান্সফরমার পর্ব কি শেষ । পিএফআই কি শেষ । তাদের উদ্দেশে বলবো । এইগুলির শুরু আছে শেষ নেই । আমি এইগুলিকে আগে পর্বর আওতায় আনতে চাচ্ছি । তারপর সব ই পাবেন ইনশাআল্লাহ্‌ । ধন্যবাদ ।

***এখন বলেন নেক্সট কোন পর্ব দেখতে চাচ্ছেন ......
০১. পিএফআই
০২. ট্রান্সফরমার
০৩. ভিসিবি
০৪. ভিএফডি
০৫. কন্ট্রোলিং
০৫. জেনারেটর বিষয়ে

----- জেনারেটর অটো অন অফ + Automatic Transfer Switch সম্পর্কে জানতে মানে Diagram লাগলে Comments করুন । ----

Juwel
5f apparels LTD
Zirabo, ashulia

বাসবারের calculation করার নিয়ম

৬:৪০ AM 0 Comments

বাসবার Calculation করার নিয়ম।
ধরুন we have , 450 kva transformar.
তাহলে কারেন্ট হবে= I(A) = 1000 × S(kVA) / (√3 × VL-L(V) )
=1000*450/1.732*400=649.519 A
০১) তাহলে , টোটাল আম্পিয়ার + ২৫% এক্সট্রা নিতে হবে।
(649.519 x 1.25)=811.89A . need 812A basbar
Formula: 2A=1mm^
1A= 1/2 mm^
"." 812A= 406mm^ ( বাসবার লাগবে)

বিঃ দঃ এখানে বলে রাখা ভাল ২ হল কপার ডেনসিটি (১.৭~২) পর্যন্ত
১.৭ ধরে করতে পারেন তাহলে এক্সট্রা ২৫% যোগ করতে হবে না
-----------------------
Hight x thickness গুন করে 406mm^ এর কাছাকাছি নিতে হবে
এখন আমরা যদি 80x5=400 এটা নিতে পারি।
-----------------------
বাজারে যে ধরনের বাসবার পাওয়া যায়ঃ
25x5,25x8
30x5,30x8,30x10.
40x5,40x8,40x10.
50x5,50x8,50x10.
60x5,60x8,60x10,60x12.
80x5,80x8,80x10,80x12.
100x8,100x10,100x12.
110x10,110x20 ETC

ধন্যবাদ ভুল হলে সঠিক টা জানাতে ভুলবেন না ।
*****এর পরে PFI এর Capacitor + magnetic Contact + Fuse+Cable।
calculation নিয়ে আলোচনা করব। ভাল থাকবেন।***

Juwel
Uttara polytechnic institute
5f apparels LTD.
Zirabo, ashulia

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

বিভিন্ন CB এর রেটিংস

১০:০৬ AM 0 Comments

বিভিন্ন CB এর রেটিংস
1.VCB
Rating Voltage =3.6KV-12 KV
Rating Current =630A-25MA
2.ACB
Rating Voltage =630 V AC
current Rating=500A-2500A
3.MCCB
Rating Voltage =630 V AC
Rating Current =6A-1250 A.
4.MCB
Rating Voltage =230/400 V AC
Rating Current =2A-63 A.

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

ওয়াট

১১:১৩ AM 0 Comments

‎EEE Engineers
1. ১মেগাওয়াট =কত ওয়াট
2.১কিলোওয়াট =কত ওয়াট
3.১কিলোওয়াট অশ্বশক্তি =কত ওয়াট
4.১Hp =কত ওয়াট
উত্তর
1.1MW=1000000 W
2. 1KW=1000 W
3. 1KW.HP=(1000×746)w=746000 W
4. 1HP=746 W

বুধবার, ২২ আগস্ট, ২০১৮

১২ v ট্রান্সফরমার দিয়ে ১২ v এর ব্যাটরি চার্জ

৫:২৪ PM 0 Comments

আপনি এই সূত্র ফলো করতে পারেন....
চার্জার ---১২ ভোল্ট ×এ্যাম্পিয়ার = ওয়াট
ব্যাটারী = ভোল্ট × এ্যাম্পিয়ার=ওয়াট

চার্জ হতে সময় লাগবে = ব্যাটারীর ওয়াট ÷ ট্রান্সফরমার ওয়াট = মোট সময়।

Apparent, Reactive, Real এর ত্রিকোণ প্রেম :

৬:৫৩ AM 0 Comments

------------------------------------------------------------------
আমরা সবাই একটা কথার সাথে পরিচিত যে Reactive & Real এই দুইটা মিলেই হয় Apparent Power. কথাটার গাণিতিক অর্থ অনেকেই এটা ভাবতে পারে, Apparent Power = Reactive + Real.
এই ধারণা মোটেও ঠিক নয়। Apparent, Reactive & real power relation টা হিসেব করতে হয় power triangle থেকে।
আমরা এখন দেখব তাদের Triangle love story :D
Apparent power = S
Real power = P
Reactive Power = Q
তাইলে, S কে নিয়েই P & Q এর মারামারি :D
P. বলে S এর সম্পূর্ণ মন জুড়ে আমি থাকব। Q বলে না S এর সম্পূর্ণ অংশ জুড়ে আমি থাকব :D
S বেচারা পড়ল মহা বিপাকে। সে কাকে ছেড়ে কাকে রাখবে? তাই সে সিদ্ধান্ত নিল তোমরা দুজনেই আমার। তাই এক্ষেত্রে Reactive & Real এক্ষেত্রে একে অন্যের সতীন :D
তাই Apparent power তাদের দুজনের সাথে একটি ট্রায়াঙ্গল আকৃতির বাসায় বসবাস করতে লাগল। এই ত্রিভুজের ভূমি হল P ( real power) & লম্ব হল Q (reactive power) আর অতিভুজ হল S (Apparent Power). এখন প্রশ্ন হচ্ছে, P কেন ভূমি & Q কেন লম্ব?
Real power এর ক্ষেত্রে ভোল্টেজ & কারেন্ট এর মধ্যবর্তী কোণ 0. আর reactive power এর ক্ষেত্রে এটা 90. তাহলে, এবার পীথাগোরাস করলে,
S*S = P*P + Q*Q
বা, S = root over of ( P*P + Q*Q)
এটাই তাদের ত্রিকোণ প্রেমের গল্প :D
বুঝানোর স্বার্থে অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করায় আন্তরিক ভাবে দু:খিত

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

ইনভার্টার (INVERTER) VFD/VFI

২:২০ AM 0 Comments

ইনভার্টার (INVERTER) VFD/VFI

“জীবেনর প্রয়োজনে, সময়ের সাথে

মাতৃ ভাষায় হোক ইঞ্জিনিয়ারিং চর্চা”

আসসালামু আলাইকুম। আমি মোঃ মাহামুদুল হাসান সার্ভিস ইঞ্জিনিয়ার, বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস। আজকে আমি ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহারিত একটা  ডিভাইস নিয়ে আলোচনা করব। ডিভাইসটি হলঃ ইনভার্টার (Inverter) বা (VFD/VFI)। চলুন মূল আলোচনায় আসি………

Bangladesh Automation Technologies

 

ইনভার্টার কি বা কাকে বলে?

ইনভার্টার এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা ডাইরেক্ট কারেন্ট(ডিসি) কে অল্টারনেটিং কারেন্টে(এসি) তে রূপান্তরিত করে।

ইনভার্টার কত প্রকার ও কি কি?

স্কোয়ার ওয়েবinverterমডিফায়াইড সাইন ওয়েবinverterপিউর সাইন ওয়েব inverter

ইনভার্টার সার্কিটের আউটপুট

ইনভার্টারের নিম্মলিখিত আউটপুট পাওয়া যায়।

Inverter সাধারণত স্কোয়ার ওয়েব, মডিফিটেড সাইন ওয়েব, পালস সাইন ওয়েব, পালস ওয়াইডথ মডুলেশন তৈরি করতে পারে।

 

স্কোয়ার ওয়েবঃ

এটা অনেক সহজতম ওয়েবফর্ম যা Inverter তৈরি করতে পারে। এটা কমসংবেদনশীলতা এপ্লিকেশনের জন্য উপযুক্ত যেমন লাইটনিং এবং হিটিং। স্কোয়ার ওয়েব আউটপুট ফর্ম যখন অডিও যন্ত্রপাতির সাথে সংযুক্ত করা হয় তখন তা গুন গুন শব্দ করে থাকে এবং যেটা সত্যি অনুপুযুক্ত সংবেদনশীল ইলেকট্রনিক্স এর জন্য।

সাইন ওয়েবঃ

Inverter সার্কিট মূলত সাইন ওয়েব ও তৈরি করতে পারে। সাইন ওয়েব আউটপুট টাইপের Inverter তৈরি করতে অনেক খরচ হয়ে থাকে।

আউটপুট ফ্রিকুয়েন্সিঃ

ইনভার্টারারের আউটপুট ফ্রিকুয়েন্সি সাধারণ এসি সাপ্লাই ফ্রিকুয়েন্সির মতই ৫০ অথবা ৬০ হার্টজ।

আউটপুট ভোল্টেজঃ

এর আউটপুট ভোল্টেজ মূলত অনেকটাই গ্রীড লাইন ভোল্টেজের মতই হয়ে থাকে। যেমনঃ ১২০ অথবা ২৪০ VAC ডিস্ট্রিবিউশন লেভেল।

ইনভার্টার কোথায় কোথায় ব্যবহার করা হয়?

Inverter মূলত অনেক কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মোটর কন্ট্রোলিং এর কাজে Inverter ব্যবহার করা হয়ে থাকে।

ডিসি পাওয়ার সোর্স হিসেবে ব্যবহারঃ Inverter মূলত ডিসি পাওয়ার(ব্যাটারি সোর্স, জ্বালানি কোষ, সোলার প্যানেল ) ইত্যাদি থেকে এসি ইলেক্ট্রিসিটিতে রুপান্তর করতে পারে।

ইলেকট্রিক মোটর স্পীড কন্ট্রোলঃ  Inverter বা ভিএফডি বা ড্রাইভ মূলত ব্যাবহার করা হয় লোডের স্পিড বা গতিকে কন্ট্রোল করার জন্য। ধরুন আপনার একটি কনভেয়ার বেল্ট আছে। যাকে আপনার মাঝে মাঝে 10 minute এ ঘুরাতে হবে।আবার মাঝে মাঝে 5 minute ঘুরাতে হবে।

তাহলে আপনি এই বেল্টের স্পিড কিভাবে কন্ট্রোল করবেন? অবশ্যই ঘুরানোর জন্য যে মোটর আছে তার স্পিড কন্ট্রোল করবেন। আর এর স্পিড কন্ট্রোল করার জন্য আপনাকে Inverter / ভিএফডি / ড্রাইভ ব্যাবহার করতে হবে। Inverter/ ভিএফডি/ ড্রাইভ দিয়ে মোটরের লোড নেওয়ার ক্ষমতাকে কমবেশী করা যায়।

Inverter ব্যাবহার করার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মোটরকে বা লোডকে যখন খুশি বা যেভাবে খুশি নিয়ন্ত্রন করতে পারছেন।যার ফলে আপনার বিদ্যুৎ ও সাশ্রয় হচ্ছে।

এছাড়া ও বৈদ্যুতিক যানবাহনের ড্রাইভ, এয়ার কন্ডিশনারে, এইচভিডিসি পাওয়ার সরবরাহ, চলক ফ্রিকুয়েন্সী ড্রাইভ,  আবেশী তাপ প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে Inverter এর ব্যাপক ব্যবহার দেখা যায়।

Industry তে বিভিন্ন ধরনের Variable Inverter ব্যবহার করা হয় :-

VFI/VFD  Variable Frequency Inverter/Drive(IGBT/IPM)VVCI  Variable Voltage Control Inverter(TRIAC)VVVFI  Variable Voltage Variable Frequency Inverter(IGBT & TRIAC)

আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন ভাল থাকুন দেখা হবে অন্য কোন দিন ,কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। খোদাহাফেজ।

বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

PFC এর মানে কি

৮:০০ PM 0 Comments

PFC  মানে Power Factor Correction ,,,,,,

অর্থাৎ power factor improve করা। প্রক্রিত পক্ষে আমরা যে PFI 0. 8 ধরি তা বইয়ের ভাষা।   practically industrial PFI এর মান হল  0.94- 0.97 এর  মাঝে   রাখা প্রয়োজন,  ১ হলে আরও ভালো।

আপনি  দেখলেন pfi এর panel এ  unity power factor দেখাচ্ছে  আপনি ত মহা খুশি কিন্তু মাস শেষে দেখলেন আপনার বিল 4০০০০/- বেশী তখন মাথায় হাত! মালিক এসে বলবে পচা ইঞ্জিনিয়ার কে বিদাই করো !  কেন বিল বেশী আসলো।

এটা ইঞ্জিনিয়ার এর দোষ। কারন আপনার HT meter এর রিডিং আর pfi ঠিক  নয় তাই এই বিল।

এখন মুল আলোচনায় আসা যাকঃ-

power factor correction :-

অনুমোদিত power factor ও গড়  power factor এর অনুপাত কে power factor correction বলে।

সুতারাং power factor correction= অনুমোদিত power factor/ গড় power factor

ধরা যাক,  একটি industri তে অনুমোদিত power factor এর মান   0.96 কিন্তু আপনার কম্পানিতে গড় power factor হল  0.81 যা   0.96. এর চেয়ে কম।

অর্থাৎ  power factor correction = allowable power factor/ average power factor

=0. 96/0.81
= 1.18

PFC এর মান 1 এর চেয়ে বেশী হলে অতিরিক্ত বিল দিতে হয়।

এবার দরেন আপনার কোম্পানিরর প্রতিদিন খরচ হয় 3000 kwh.

সুতারাং বিলিং ইউনিট = প্রতিদিনের ইউনিট * power factor correction

= 3000*1.18
=3555 kwh.
সুতারাং pfc এর কারনে অতিরিক্ত বিলিং ইউনিট

= ( 3555-3000 )
=555 kwh

তা হলে প্রতিদিন আপনাকে ৫৫৫ ইউনিট  অতিরিক্ত বিল দিতে হবে।

এই হলো power factor correction.

সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

ATS (Automatic Transfer Switch)

৫:০১ AM 1 Comments

আমাদের দেশে যেহেতু লোডশেডিং হয়! কাজেই আমাদের দৈনন্দিন কাজগুলো সময়মাফিক করতে সবসময়-ঈ বিদ্যুতের প্রয়োজন। আমরা আবাসিক কিংবা বাণিজ্যিক বিভিন্ন ভবনে বা ফ্যাক্টরিতে সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত লাইনের পাশাপাশি জেনারেটর ব্যবহার করি যাতে সার্বক্ষণিক বিদ্যুৎ পাওয়া যায়।
কিন্তু, কখন লোডশেডিং হবে আর কখন আমি জেনারেটর স্টার্ট করবো, সেটা ত প্রায় ঝামেলাই!
কাজেই, আমাকে এমন এক সিস্টেমের সাহায্য নিতে হবে, যাতে কারেন্ট চলে গেলে জেনারেটর অটোম্যাটিক চালু হবে এবং কারেন্ট চলে আসলে আবার অটোম্যাটিকই জেনারেটর বন্ধ হবে!
,
উপরোক্ত কাজটি করার জন্যই ATS ব্যবহার করা হয়!!!
এই সার্কিটটি যেভাবে কাজ করে সেটা নিয়েই আমার এই ক্ষুদ্র প্রয়াস,,,!
,
>> কার্যপ্রণালী :
পুরু কন্ট্রোলিং সার্কিটকে আমি সহজে বুজার জন্য চারটি ভাগে ভাগ করেছি। যাদেরকে Unit 1, 2, 3 & 4 দ্বারা চিহ্নিত করেছি!!
এখানে, ইউনিট-১ হচ্ছে ন্যাশনাল গ্রিড যাকে আমরা পিডিবি হিসেবেই জানি। অর্থাৎ, যখন কারেন্ট থাকবে তখন ইউনিট-১ এর মাধ্যমেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর (MC-1) হয়ে পিডিবির লাইন আমাদের লোডে পৌছাবে!
,
ইউনিট-২ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট চলে যাবে তখন জেনারেটরকে সেল্ফ স্টার্ট করানোর জন্য এটি কাজ করবে! ইউনিট-২ পুরোটাই ডিসি ইউনিট।
,
ইউনিট -৩ হচ্ছে, যখন জেনারেটর ফুল্লি স্টার্ট হয়ে যাবে, তখন MC-2 এর মাধ্যমে লোডে জেনারেটরের লাইন সরবরাহ করবে,,!
,
ইউনিট-৪ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট আবার চলে আসবে, তখন অটোম্যাটিক জেনারেটরকে স্টপ করার জন্য এই ইউনিট কাজ করবে,,,!
!!!
>> সার্কিটের গঠনরূপ :
Unit-1 এ ১টি রিলে, ১টি টাইমার, ১টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়েছে।
রিলের ম্যাগনেটিক কয়েলে এবং এর NO তে একই লাইন দিয়ে NO হতে লাইন আউট করে টাইমারের ২+১+৮ এ সংযোগ দেই!
টাইমারের NO (6) থেইকা লাইন আউট করে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NC ঘুরিয়ে( ইন্টারলক করার জন্যে) লাইনটিকে MC-1 অর্থাৎ, পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1  প্রান্তে সংযোগ দেই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি A2 প্রান্তে নিউট্রাল সাপ্লাই দিই!
,
Unit-3 এ Relay-1 এবং MC-1 এর  NC ঘুড়িয়ে জেনারেটরের একটি লাইন একটি টাইমারের ৭+৮ এ সংযোগ দিই। টাইমারের NO(6)  হতে লাইনটিকে আউট করে পিডিবির MC-1 এর NC ঘুরিয়ে জেনারেটরের MC-2 এর A1 এ সংযোগ দিই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি প্রান্ত A2 তে জেনারেটর থেকে আগত নিউট্রাল সংযোগ দেই। এখানের টাইমারে ২-৩ সেকেন্ড সময় দেয়া হয় যাতে জেনারেটর চালু হবার সাথে সাথেই লোডে লাইন না পায়!
,
> সেল্ফ স্টার্ট: ইউনিট-২ এর সকল মালামালগুলাই ডিসি ১২ ভোল্টের, যার দ্বারা কারেন্টের অনুপস্থিতিতে জেনারেটরকে অটো চালু করতে হবে!!
ব্যাটারির পজিটিভ প্রান্ত পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিলে-১ এর NC ঘুরিয়ে আরেকটি টাইমারের ৭+৮ এ সংযোগ দেই। লাইনটিকে আবার NC (5)  এর মধ্যদিয়ে আউট করে আরেকটি নতুন রিলের হোল্ডিং কয়েলে এবং কমন প্রান্তে সংযোগ দিই! কমন প্রান্তের সাথে থাকা  NC এর মাধ্যমে সেল্ফ স্টার্ট করানোর জন্য মোটরের পজিটিভ প্রান্তে সংযোগ দিই। রিলে + টাইমার+মোটরের বাকি প্রান্ত গুলাতে ব্যাটারির নেগেটিভ সংযোগ দিই। এই টাইমার টিতে মাত্র ৫ সেকেন্ডের মতো সময় সেট করে দিতে হবে, যাতে এই সময়ের মধ্যেই জেনারেটর স্টার্ট নেয়!
,
> Unit-4: এই পর্যায়ে যখন কারেন্ট চলে আসবে তখন আমাকে জেনারেটর স্টপ করতে হবে!!
এখন যেহেতু কারেন্ট চলেই আসছে, তাই আমাকে আর জেনারেটর বন্ধ করার জন্যে ব্যাটারির সাহায্য নিতে হবেনা!! পিডিবির সাপ্লাই দিয়াই ইঞ্জিনকে অফ করবো!
ইঞ্জিনকে সাধারণত তার ফুয়েল সাপ্লাই বা গ্যাসের সাপ্লাই অফ করে দিয়ে ইঞ্জিনকে স্টপ করি! তাই, আমরা দুটি ইলেক্ট্রিক্যাল এসি ছোট মোটর দিয়াই ইঞ্জিনকে স্টপ করবো! একটি মোটর ইঞ্জিনের স্টপ সুইচকে টেনে ধরবে এবং অন্যটি ফুয়েল স্টপ ভাল্ভকে টেনে ধরবে,,,!
এক্ষেত্রে, ইউনিট-১ এর টাইমারের ৩+৪ থেকে একটি লাইন নিয়ে আরেকটি নতুন টাইমারের ২+১+৮ নাম্বারে সংযোগ দিই! এরপর লাইনটিকে ৪+৫ থেইকা নিয়ে মোটর দুটিতে কানেকশন করি!! মোটরের বাকি দুই টার্মিনাল এ নিউট্রাল সংযোগ দিই!
ইঞ্জিন স্টপের এই প্রক্রিয়াটি টাইমারের সাহায্যে প্রায় ২৫-৩০ সেকেন্ড ধরে হয়!!
,,,
[__ ভুলভ্রান্তি থাকতেই পারে,,, কারেকশন করে দিলে খুশি হবো]

লেখক Md Lokman Hossain.