পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

একটি মাত্র সুইচ দিয়ে স্টার ডেল্টা

৪:৪০ AM 0 Comments
#Star_Delta (19/02/2024) পৃথিবীর সবচেয়ে সহজ Motor Star Delta Run without Timer & one push switch.
একটি ইন্ডাকশন মোটর কে একটি মাত্র পুশ সুইচের মাধ্যমে মোটর Star Delta চালানোর সহজ পদ্ধতি নিম্নে দেখানো হলো।
On push switch press Motor star এ Run 6/7 second & push release motor Delta continue run without Timer. #Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Bsc_in_EEE (UITS) Dhaka.
#Admin
#EEE_Power_Bridge

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

Overload relay কি?

১২:২২ AM 0 Comments
2৮/০২/২০২৪ইং
#OVERLOAD_relay_Logic
#ছোট_বিষয়কে_গুরুত্ব দিন !
তা না হলে কোনদিনও বড় লজিকে যেতে পারবেন না। আমি বেশ কিছুদিন আগে Overland নিয়ে গ্রুপে একটি পোস্ট করেছিলাম এবং কিছু প্রশ্ন করেছিলাম। কিন্তু কারো কাছ থেকে সঠিক উত্তর পাইনি তাই নিজেই চেষ্টা করলাম,,,,,,, ON switch Push (ON) করার সাথে সাথে মোটর Run হয়ে যাবে এবং Green indicator আলো দিয়ে সিগন্যাল দিবে। আবার যখন মোটর কোন কারনে Overload হবে তখন একটি Alarm 🚨 burzz alarm দিতে থাকবে set কৃত টাইম অনুযায়ী। টাইম শেষ হওয়ার পর একটি হলুদ ইন্ডিকেটর কন্টিনিউ ON OFF হতে থাকবে Reset করার আগ পর্যন্ত। #OVERLAND


Overload relay কি ?

Overload relay হলো motor protection device বা সিকিউরিটি গার্ড বা রক্ষক যন্ত্র। এটি মটরে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে মটর কয়েলকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। Magnetic contractor এর নিচে।

#Motor_কেন_Overload_হয় ?

বিভিন্ন কারণে motor Overload হতে পারে । Capacity র বেশী load এ মোটর চালারে।
মটর বিয়ারিং ও শ্যাফট জ্যাম হলে।
মোটরের লুব্রিক্যান্ট শুকিয়ে গেলে।
মোটর গিয়ার পুলি কোন কারনে ক্ষয়প্রাপ্ত বা ভেঙ্গে গেলে।
মোটর ভেইল হালকা ছিড়ে গেলে বা অধিক জ্যাম থাকলে।
নির্দিষ্ট মানের wire ব্যবহার না করে মোটর নতুন নতুন বাধলেও ওভারলোড হতে পারে।
মটর বডি তে ঠিকমতো নাট-বল্ট ওয়াসার না লাগালেও মোটর হামিং করে ওভারলোড হতে পারে।
#Overload_select #Suppose, Motor 24A current নেয় full load এ, তাহলে 25% extra sefty factor ধরে Overload select করতে হবে।

#Overload relay কিভাবে কাজ করে ?

মোটরের ক্যাপাসিটির বাহিরে যখন ওভারলোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে বা প্রবাহিত হওয়ার চেষ্টা করে তখন Overload relay মধ্যে থাকা Thermal path contract গুলো বাঁকা হয়ে Normally close (NC) condition Open (NO) হয়ে যায় এবং Normally open contract close হয়ে যায়। ফলে Motor নিরাপদে Off position এ চলে যায়। Overload relay এর চারটি controlling terminal থাকে ।
দুটি NO এবং দুটি NC কখনো কখনো NO terminal গুলো 95-96/97-98 এবং NC terminal গুলো 97-98/95-96 numbering করা থাকে ।
তখন এমসিতে লাগানোর সময় ভালো করে চেক করে নিবেন এবং সংকেত দেখে নিবেন। মুখস্ত বিদ্যার সব সময় ভালো নয় ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক সময় বিপদ ডেকে আনে।
#এখন_আসল_আলোচনায়_আসা_যাক
Overload relay এর মধ্যে বেশ কিছু সিলেক্টেড বা পুশ বাটন থাকে এগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ ।
বিশেষ করে মটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে। এখানে জেনে রাখা ভালো একটি নতুন মোটর যে রেটিং কারেন্ট গ্রহণ করে তা লেখা থাকে বা কি ক্যাপাসিটি কারেন্ট গ্রহণ করবে তা যা লেখা থাকে তার চেয়ে অনেক কম current গ্রহণ করে বাস্তব ক্ষেত্রে ।
সেটা আমাদের প্রথমেই নতুন মোটর লাগিয়ে লোড দিয়ে কারেন্ট মেজার করে সিলেক্টর নখ ঘুরিয়ে সেট করে দিতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
উপরের ছবিতে লক্ষ্য করবেন প্রথমেই সিলেক্টর নব ঘুরিয়ে আপনি আপনার কাঙ্খিত বা মোটরের রেটিং কারেন্ট কতটুকু গ্রহণ করে তা সিলেক্ট করে দিবেন। তারপর যে গুরুত্বপূর্ণ দুটি পুশ বাটন দেখতে পাচ্ছেন সেটি সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ওভারলোড রিলে ব্যবহার করলে,,,, প্রথমে ছবিতে লক্ষ্য করুন লাল কালারের যে পুশ বাটনটি আছে এটির মাধ্যমে মোটর ওভারলোড স্টপ পুশ বাটন । এখান থেকে স্টপ করা যায়। আর সবুজ কালার যে পোস্ট বাটনটি দেখতে পাচ্ছেন সেটি দুটি গুরুত্বপূর্ণ সেটিং দ্বারা গঠিত
1. A
2. H
এখন যদি নব ঘুরিয়ে A select করে রাখা হয় তাহলে মোটর ওভারলোড হয়ে বন্ধ হওয়ার পর Automatic Reset হয়ে থাকবে। ইচ্ছে করলে সব কিছু check করে আবার মোটর Run রান করতে পারবেন।
আর যদি H select করে রাখেন তাহলে Motor Overload হওয়ার পর আর মোটর Run করতে পারবেন না ।
যতক্ষণ না পর্যন্ত রিসেট বাটন চাপ না দিবেন। কারণ এখানে NC terminal স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে open অবস্থায় থাকবে। আর NO terminal.
দয় ফিক্সড ক্লোজ হয়ে থাকবে। এখন যদি এই NO terminal close হওয়ার পর এখানে একটি Timer লাগানো হয় এবং Timer এর NC তে 10 seconds একটি buzzer এবং timer NO তে একটি Yellow indicator লাগানো হয় তাহলে রিসেট করার আগ পর্যন্ত হলুদ বাতি জ্বলতে থাকবে এবং আপনাকে সংকেত দিবে মোটর বন্ধ আছে। এই সিস্টেমটা বেশিরভাগ ব্যবহার করা হয় মটর যদি অনেক দূরে হয় তাহলে।
ধন্যবাদ সবাইকে। #Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Bsc_in_EEE (UITS)
#Admin
#EEE_Power_Bridge
#Dhaka.

রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

ইলেকট্রিক্যাল ইন্টারভিউ কমন কিছু প্রশ্ন ও উত্তর

৭:১৮ PM 0 Comments

ইন্টারভিউতে জিজ্ঞেস করা কমন কিছু প্রশ্নঃ



১.প্রশ্নঃ ক্যাবলের R.M মানে কি বোঝায়?
উওরঃ RM=round conductor multi wire or stranded wire.

২.প্রশ্নঃ কোন ধরনের সুইচগিয়ারে ACB ব্যবহার করা হয়?
উওরঃ (LT Switchgear) লো-ভোল্টেজ লাইনে ACB ব্যবহার করা হয়।

৩.প্রশ্নঃ সার্কিট ব্রেকার কত প্রকার এবং কি কি?
উওরঃ সাবস্টেশন লাইনে মূলত চার প্রকার সার্কিট ব্রেকার ব্যভার করা হয়,
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB


৪.প্রশ্নঃ HT/LT সুইচগিয়ারে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উওরঃ HT/LT সুইচগিয়ারে মূলত
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB ব্যবহার করা হয়।

৫.প্রশ্নঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উওরঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য VCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।

৬.প্রশ্নঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উওরঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য LBS ব্যবহার করা হয়।

৭.প্রশ্নঃ LBS, VCB, MCCB, MCB, ACB কি?
উওরঃ LBS (Load break switch)
MCB (Miniature circuit breaker)
MCCB (Moulded case circuit breaker)
ACB (AIR Circuit Breaker)
VCB (Vacuum Circuit Breaker)

৮.প্রশ্নঃ বাস-বার কি?
উওরঃ মোটামোটি সবাই জানি বাসবার হচ্ছে এক ধরনের তামা(copper) বা অ্যালুমোনিয়াম(A luminum) এর তৈরি পরিবাহির পাত বা পরিবাহির বার অথবা পরিবাহির রড। বাসবার একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরন করে।

৯.প্রশ্নঃ কিসের উপরের ভিত্তে করে বাস বার সিলেকশন করা হয়?
উওরঃ লাইনের কারেন্টের উপর ভিত্তি করে বাসবার সিলেকশন করা হয়।

১০.প্রশ্নঃ কেন বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপার নেয়া হয়? উওরঃ কারন কপারের ইফেসিয়েন্সি অনেক বেসি এবং লস কম হয়।

১১.প্রশ্নঃ CT & PT কি?
উওরঃ CT কারেন্ট ট্রান্সফরমার

১২.প্রশ্নঃ সাবস্টেশন লাইনে CT & PT কিভাবে কানেকশন করা হয়?
উওরঃ CT সিরিজে কানেকশন দেয়া হয় PT প্যারালালে কানেকশন দেয়া হয়

১৩.প্রশ্নঃ CT কত প্রকার ও কি কি?
উওরঃ কারেন্ট ট্রান্সফরমার ৩ ধরনের, Wound Current Transformer
Toroidal Current Transformer
Bar-type Current Transformer
১৪.প্রশ্নঃ CT 5P 20 30VA রেটিং মানে কি বোঝায়?
উওরঃ 5= % of Error
P= Protection Class
20=Multiply by 20 line current
30VA= Barden of circuit breaker

১৫.প্রশ্নঃ CT & PT কোন ধরনের ট্রান্সফরমার?
উওরঃ CT & PT হচ্ছে ইন্সট্রোমেন ট্রান্সফরমার

১৬প্রশ্নঃ CT & PT প্রার্থক্য কি?
উওরঃ হাই কারেন্ট পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে রক্ষা করে। হাই ভোল্টেজ পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ থেকে রক্ষা করে।

১৭.প্রশ্নঃ CT & PT তে কোন ধরনের রিলে ব্যবহার করা হয়?
উওরঃ IDMT Relay, Deferential relay, Directional relay etc.

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

জমির হিসাব

৭:২৯ PM 0 Comments
★জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা

১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর

কানি পরিমাপক

১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা

বিঘা পরিমাপক

১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা = ১৪৮২০ কাঠা = ১০৬৭০৪০০ বর্গফুট = ৯৯১৬৭২ বর্গমিটার = ১ বর্গকিলোমিটার = ২৪৭একর
৭.৪১বিঘা = ১৪৮.২কাঠা = ১০৬৭০৪ বর্গফুট = ৯৯১৩ বর্গমিটার = ১ হেক্টর = ২.৪৭ একর জেনে নিন

খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?


পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ

শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ = ৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ = ১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের

একর পরিমাপক

১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার

হেক্টর পরিমাপক

১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪১ বিঘা
১ হেক্টর = ১৪৮.২ কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার = ৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ব্রিদার এর কাজ কি?

৮:২০ AM 0 Comments
ব্রিদার কি বা কি ভাবে কাজ করে
উত্তর ১
এর মধ্যে সিলিকা জেল থাকে। ট্রান্সফরমারের ভিতরের তেল যখন গরম হয়ে যায় তখন এই ব্রিদার দিয়ে বাতাস টেনে ভিতরের তেলকে ঠান্ডা করে। বাতাসে থাকা জলীয়বাষ্প যেন তেলের সাথে মিশে না যায় তার জন্য ব্রিদারের ভিতর সিলিকা জেল ব্যবহার করা হয়।
উত্তর ২
ব্রিদার। যখন লোড বে‌ড়ে যায় তখন ট্রান্সফরমা‌রের তে‌ল গরম হয় এবং তে‌লের আয়তন বে‌ড়ে যায় এবং ভেত‌রের বাতাস বাই‌রে আ‌সে। আবার যখন লোড কম থা‌কে তখন তেল ঠান্ডা হয় এবং তে‌লের আয়তন ক‌মে যায় ফ‌লে বাই‌রের বাতাস ভেত‌রে প্র‌বেশ ক‌রে। বাই‌রের বাতাস প্র‌বেশ করার সময় বাতা‌সের জ্বলীয় বাষ্প যা‌তে ভেত‌রে প্র‌বেশ কর‌তে না পা‌রে তার জন্য এটি ব্যবহার করা হয়।
এর ম‌ধ্যে দানাদার জি‌নিস গু‌লো সি‌লিকা‌জেল যা জ্বলীয় বাষ্প‌কে শোষন ক‌রে

সোমবার, ২৪ জুলাই, ২০২৩

আর্থ রেজিস্ট্যান্স কমানোর উপায়

৩:১১ AM 0 Comments
আর্র রেজিস্ট্যান্স কমানোর উপায়:
১) আর্থ ইলেকট্রোড আকার বড় করতে হবে।
২) আর্থ ওয়ার এবং আর্থিং লিড উভয়ই সুপরিবাহী হতে হবে।
৩) একাধিক ইলেকট্রোড প্যারালাল সংযোগ করতে হবে।
৪) মাটির নিচে ইলেকট্রনের চারপাশে সব সময় ভেজা রাখার ব্যবস্থা করতে হবে। লবণ এবং কয়লা ব্যবহার করতে পারে...

বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নিজের নিরাপত্তা

৭:৩২ AM 0 Comments
আমরা শুধু অন্যের প্রতিষ্ঠানে নিরাপত্তা দেই,
কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভাবি না তাই আজকে আমার এই পোস্ট।
আসসালামু আলাইকুম।
আশা করি মহান আল্লাহ তায়ালার কৃপায় সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে Electrical Engineering এর একটি Simple but most important sefty device RCCB নিয়ে আলোচনা করব।
আমরা যারা ইন্ডাস্ট্রিতে Maintenance & Service এ job করি, তারা শুধু ইন্ডাস্ট্রির বিভিন্ন Machine/device এর। Sefty নিয়ে ভাবি !
যেমন
Phase failure relay,
ফেস সিকোয়েন্স রিলে
Voltage monitoring relay
Over load relay
Sefty relay etc.
কিন্তু কখনো কি নিজের, আপনজনের ও নিজের ঘরের বা বাসার সেফটি নিয়ে ভেবেছেন ?
যদি ভেবে থাকেন তাহলে আপনার জন্য এই পোস্ট !!!!
সেই সাথে যেহেতু এখন শীতকাল তাই গ্রুপে অনেকেই গ্রীজার (Grizar) এবং Water heater নিয়ে আলোচনা করছেন তাদেরও বিষয়টা জানা উচিত।
আমরা যখন আমাদের বাসা বাড়িতে Home appliance
অর্থাৎ Bulb,fan, iron,Tv,frizz, water heater. mobile charger, motor & grizar etc ব্যবহার করি, তার Total load calculation করে বাসাবাড়ির চাহিদা অনুযায়ী SP,DT& TP circuit breaker ব্যবহার করে থাকি।
অর্থাৎ ধরলাম আমার বাসার
Total load 25A
এখন তার Extra 25% (sefty) ধরে circuit breaker নির্বাচন করতে হবে।
সুতরাং,
Total load 25A*1.25
= 31.25A
=32A circuit breaker select করতে হবে।
এখন এই সার্কিট ব্রেকার আপনার সিস্টেমের নিরাপত্তা দিবে, কিন্তু সরাসরি আপনার জীবনের/জানের নিরাপত্তা দিবেনা।
আর এটা থেকে পরিত্রাণের উপায় হল যদি আপনার System এ একটি RCCB লাগিয়ে দিন।
#RCCB কি ?
Residual Current Circuit breaker (Rccb).

এই Rccb হলো protection device. যা system এ যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে Total system off করে দিবে এবং নিজে off হয়ে যাবে তার rating Ampere এর উপর কারেন্ট প্রবাহিত হলেই ।
মানব দেহ ঐ system এর Power যেকোনো ভাবে সংস্পর্শে আসলেই বা যেকোনো ভাবে leakege current প্রবাহিত হলে total system off হয়ে যাবে আমাদের কোন ক্ষতি না করেই। তবে অবশ্যই Rccb sensitivity mA current rating অতিক্রম করতে হবে।
দারুন না ?
অর্থাৎ আমরা কোন শর্ক অনুভব করব না, কিন্তু আমাদের সিস্টেম বন্ধ হয়ে যাবে।
দারুন মজা।
#Rccb_এব_মধ্যে_দুটি_Ampere_Rating_থাকে
1. Normal Ampere Rating &
2. Sensitivity Ampere Rating.
1.Normal Ampere Rating হলো Rccb এর total load বহন করার ক্ষমতা। অর্থাৎ এটি 16A,20A,32A40A,50A & 63A ইত্যাদি হতে পারে।
2.Sensitivity Ampere Rating হলো কতোটুকু leakege current প্রবাহিত হলে Rccb trip করে total system off করে দিবে।
এটি 10mA, 20mA, 30mA & 50mA etc sensitivity
Capacity Rccb থাকে।
আমরা বাসা বাড়ির জন্য 30mA Rccb ব্যবহার করবো। যা কোন প্রকার শক অনুভব না করেই টোটাল সিস্টেম অফ করে দিবে।
আমরা যখন বাসা বাড়িতে Grizar ব্যবহার করি তখন অনেক সময় আমরা Grizar on অবস্থায় গোসল করি, তখন অনেক সময় leakege current প্রবাহিত হয়ে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা Rccb ব্যবহার করতে পারি।
Grizar এ Leakege current প্রবাহিত হওয়ার মুহূর্তের মধ্যে সিস্টেম অফ হয়ে যাবে।
এবং অনেক সময় আমরা গরম পানি করার জন্য Water heater ব্যবহার করে থাকি । তখন মনের ভুলে water heater বন্ধ না করে আমরা পানি বা পট স্পর্শ করতে গেলে আমাদের হলে শক করে ।
সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা rccb ব্যবহার করতে পারি।

#বিশেষ_দ্রষ্টব্য

সবসময় একটি কথা মনে রাখতে হবে Rccb কখনো Short circuit & Over load প্রতিহত করতে পারে না।
এটা just leakege current এ Total system off করতে পারে।
এখন প্রশ্ন হল আমরা কিভাবে RCCB ব্যবহার করব ?
ধরলাম
আমাদের বাসাবাড়ির Single phase load. আর আমাদের load 32A.
তাহলে SDB এ main breaker এ DP 32A circuit breaker হবে।
So, RCCB ও 32A DP হবে, অর্থাৎ Same হবে।

অর্থাৎ আমাদের Main breaker যত অ্যাম্পিয়ার ক্যাপাসিটি থাকবে আমাদের RCCB ও তত ক্যাপাসিটি select করতে হবে।
এখন প্রশ্ন হলো কিভাবে connection করবেন,,,,
প্রথমেই Energy meter থেকে দুটি wire বের হয়ে main breaker যাবে। তারপর main breaker এর outgoing Rccb এর Incoming যারে এবং Rccb এর outgoing wire বাসাবাড়ির সব appliance connection হবে।
কখনোই Rccb main circuit breaker এর আগে connection হবে না।
অনেকেই আমার কাছে জানতে চান এবং অভিযোগ করেন RCCB ব্যবহারের ফলে অনেক জটিলতার মধ্যে পড়তে হয়!
Rccb বারবার Trip করে ! এর সমাধান কি ? অনেকে আবার বিরক্ত হয়ে Rccb খুলে ফেলে দেন।
এ সমস্যা থেকে বের হতে হলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার
1. System এর Neutral line অন্য কোন neutral line বা অন্য কোন meter এ লাগানো আছে কি না ?
যদি থাকে তাহলে আপনার Rccb টা Trip করবে। তাই যদি থাকে তা বিচ্ছিন্ন করতে হবে।
2. যদি আপনার Rccb এর load সাইডে neutral এবং earthing এর সংযোগ থাকলে Rccb trip করবে।
3. তাছাড়া আপনার যদি কোন Equipment Friz,motor ত্রুটিপূর্ণ হয় অর্থাৎ leakege current প্রবাহিত হয় তাহলেও Rccb trip করবে।

#সমাধান।

প্রথমে আপনি একটি clip on meter নিয়ে Rccb outgoing এর phase line এ ধরবেন।
ধরার পর যে পরিমাণ কারেন্ট পাবেন ঠিক তা neutral line এ ও পাবেন। যদি Neutral line এ phase line এর সমপরিমাণ current না পান তাহলে আপনার system এ leakege current প্রবাহিত হচ্ছে ।
অর্থাৎ আমার neutral অন্য কোন neutral বা earthing সাথে সংযোগ আছে তা বিচ্ছিন্ন করতে হবে।
তারপরও যদি দেখেন আপনার Rccb trip করছে তাহলে আপনার বাসা বাড়ির total load ও Rccb OFF করবেন।
তারপর আবার Rccb ON করে আপনার বাসার এক এক করে সকল load ON করবেন।
এখন যে load on করার পর Rccb trip করে সেই load ত্রুটিপূর্ণ।
সে load charge করবেন হয়ে যাবে বা ত্রুটিমুক্ত করতে হবে। তারপরও যদি না হয় তাহলে আপনি যখন load on করেন তখন service wire load এ দেওয়ার পর phase neutral wire Insolation হালকা leakege করে অথবা Insolation failure.
এভাবে কাজ করেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
তবে দয়া করে কেউ নিম্নমানের Rccb ব্যবহার করবেন না। ব্যবহার করলে কাঙ্খিত ফল পাবেন না।
#Engr_Md_Rafikul_Islam
#Electrical_Engineer
#Founder &
#Admin
#EEE_Power_Bridge

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সিঙ্গেল ফেজে যদি ২২০ ভোল্ট হয়, থ্রি ফেজে ৪৪০ভোল্ট কিভাবে হয়?

৪:০৪ AM 0 Comments
ফেজ ভোল্টেজ যদি হয় 220V, তাহলে লাইন ভোল্টেজ 440V এমনটা কখনোই হবে না আমরা জানি লাইন টু লাইন= লাইন ভোল্টেজ লাইন টু নিউট্রাল বা ফেজ টু নিউট্রাল=ফেজ ভোল্টেজ প্রশ্ন: লাইন ভোল্টেজ যদি হয় 440V তাহলে ফেজ ভোল্টেজ কত? সূত্র :আমরা জানি লাইন ভোল্টেজ দিয়ে ফেজ ভোল্টেজ বের করতে হলে লাইন ভোল্টেজকে রুট থ্রি দ্বারা ভাগ করতে হয় যেমন 440÷ √3=254V উঃ 254V প্রশ্ন :ফেজ ভোল্টেজ যদি 220V হয় তাহলে লাইন ভোল্টেজ কত? সূত্র :আমরা জানি ফেজ ভোল্টেজ দিয়ে লাইন ভোল্টেজ বের করতে চাইলে ফেজ ভোল্টেজকে রুট থ্রি দ্বারা গুণ করতে হয় ফেজ ভোল্টেজ 220V তাহলে 220*√3=381V উঃ 381V আশা করি আমার মত যারা একটু কম বুঝেন তাদের জন্য সহজ হবে আবার আমার লেখা যদি কোন ভুল হয় তাও আপনারা সংশোধন করে দিতে পারেন অসুবিধা নেই সবাইকে ধন্যবাদ

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

Accord এর প্রয়োজনীয় ডকুমেন্ট

৫:৪৭ AM 0 Comments
RSC/Accord অডিট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমুহ,,
১/ সাবষ্টেশন এর Single Line Diagram. ২/ফ্যাক্টরির সকল DB/SDB/MDB এর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ৩/ আর্থিং সিস্টেম এর ডায়াগ্রাম। ৪/ লাইটিং প্রটেকশন সিস্টেম (LPS) এর ড্রইং। ৫/ ট্রান্সফরমার এর ওয়েল টেস্ট রিপোর্ট। ৬/ ক্যাবলের ইন্সুলেশন টেস্ট রিপোর্ট। ৭/সকল সার্কিট ব্রেকারের থার্মো ইমেজার টেস্ট রিপোর্ট। ৮/জেনারেটর এর লাইসেন্স। ৯/ জেনারেটর চেক & মেইনটেন্সে রেকর্ড। ১০/ বয়লারের মেইনটেন্সে রিপোর্ট। ১১/ কম্প্রেসারের চেক & মেইনটেন্স রেকর্ড। ১২/ আইপিএস, ইমার্জেন্সি লাইট এর চেক & মেইনটেন্সে রেকর্ড..

মঙ্গলবার, ৭ জুন, ২০২২

RSC / Accord স্টান্ডার্ড সাব স্টেশন এর নিয়মাবলী

১:০৩ AM 0 Comments
RSC/Accord স্টান্ডার্ড অনুযায়ী একটি সাব-ষ্টেশনে যে সব বিষয় গুলো নিয়ে কাজ করতে হয়,, -- ট্রান্সফরমার কে সাবষ্টেশন এর যে জায়গায় ইনস্টলেশন করবেন, তা দেয়াল হতে মিনিমাম ১মিটার দূরে বসাতে হবে। --ট্রান্সফরমার কে বেস্টনির মধ্যে রাখতে হবে। --ট্রান্সফরমার এর বডি হতে ২ টি,এবং LT side এর নিউট্রাল পয়েন্ট হতে একটি আর্থিং টানতে হবে,এবং সেটি ১২০ ফুট কপার এর তারের মাধ্যমে পিট করে মাঠিতে প্রেরণ করতে হবে। --অবশ্যই তা ১ ওহম এর নিচে হতে হবে। --HT, LT এবং PFI এর জন্য ১২০ ফুট এর আলাদা আলাদা করে আর্থিং পিট বসাতে হবে। --সাবষ্টেশন ক্যাবল ইনস্টলেশন করার জন্য যে ট্রে/ লেডার ব্যবহার করা হয়,তাতে আর্থিং সংযোগ করতে হবে। --সাবষ্টেশন রুমে ভেন্টিলেটর ও এডজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে। --ফায়ার সেফটির জন্য সকল ইকুপমেন্ট রাখতে হবে এবং ফাস্ট এইডের জন্য আর্টিফিশিয়াল নির্দেশনা লাগাতে হবে। --সাবষ্টেশন এর ক্যাপাসিটি অনুযায়ী সঠিক মানের সিটি/পিটি ব্যবহার করতে হবে। -- SLD থাকতে হবে। --এবং একটি নিদিষ্ট সময় পর ট্রান্সফার এর ওয়েল টেস্ট রিপোর্ট, ক্যাবল এর ইন্সুলেশন টেস্ট রিপোর্ট, ব্যবহৃত সকল সার্কিট ব্রেকারের থার্মাল ইমেজার টেস্ট রিপোর্ট করতে হবে। পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রির অন্যন্য বিষয়ের উপর আলোচনা করা হবে।

শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

phase control relay

৪:৩২ AM 0 Comments

ফেজ ফেইর রিলে

১.ফেজ ফেল প্রটেকশন
২. ওভার ভোল্টেজ প্রটেকশন
৩. আন্ডার ভোল্টেজ প্রটেকশন
৪. ফেজ সিকুয়েন্স ডিটেক্টর
উক্ত ডিভাইস এ এই কাজগুলো করে থাকে৷ যার নাম Phase Control relay.

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এস এস আর বা সলিড স্টেট রিলে

৩:৪৯ AM 0 Comments

ssr / solid state relay

কোনো কোনো industry তে দেখা যায় মেগনেটিক কন্ডাকটর বা রিলের পরিবর্তে সলিড স্টেট রিলে ব্যবহার করা হয়।
আমার জানার বিষয় হলো কেনো মেগনেটিক কন্ডাকটর বা রিলের পরিবর্তে সলিট স্টেট রিলে ব্যবহার করা হয়।🤔🤔
এগুলো বেশির ভাগ ক্ষেত্রে উচ্চ কারেন্ট নেয় এমন হিটার কয়েল সার্কিটে ব্যবহার হয়।
কারন এসব হিটার উচ্চ কারেন্ট খরচ করে তাই ইলেকট্রনিক রিলে ব্যবহার করলে পুড়ে যাবে।
ম্যাগনেটিক কন্টাকটর ইউস করা হয় না কারন এই রিলে গুলো খুব সামান্য সময়ের ব্যবধানে অন অফ হয় যার ফলে কন্টাকটর বার বার অন অফ হলে কয়েলের লাইফ টাইম কমে যাবে।
তাই এসএসআর ব্যবহার করা হয়

সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২

PFI এর ক্যাপাসিটরে রেজিস্টর গুলো কেন ব্যবহার করা হয়েছে?

১১:৪১ PM 0 Comments

PFI এর ক্যাপাসিটরে রেজিস্টর গুলো কেন ব্যবহার করা হয়েছে?

উত্তর
ঃএগুলোকে বলা হয় blended resistor for use capacitor discharge।
উচ্চ ভোল্টেজে চার্জ করা ক্যাপাসিটারগুলি একটি শক বিপদ সৃষ্টি করতে পারে।
এই ধরনের ক্ষেত্রে ক্যাপাসিটারগুলিকে ডিসচার্জ করার জন্য প্রতিরোধক ব্যবহার করা হয় যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে দ্রুত ভোল্টেজ কমাতে পারে।

রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

ATS কি

১০:১০ PM 0 Comments

ATS (Automatic Transfer Switch)

,
আমাদের দেশে যেহেতু লোডশেডিং হয়! কাজেই আমাদের দৈনন্দিন কাজগুলো সময়মাফিক করতে সবসময়-ঈ বিদ্যুতের প্রয়োজন। আমরা আবাসিক কিংবা বাণিজ্যিক বিভিন্ন ভবনে বা ফ্যাক্টরিতে সরকার বা অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত লাইনের পাশাপাশি জেনারেটর ব্যবহার করি যাতে সার্বক্ষণিক বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু, কখন লোডশেডিং হবে আর কখন আমি জেনারেটর স্টার্ট করবো, সেটা ত প্রায় ঝামেলাই!
কাজেই, আমাকে এমন এক সিস্টেমের সাহায্য নিতে হবে, যাতে কারেন্ট চলে গেলে জেনারেটর অটোম্যাটিক চালু হবে এবং কারেন্ট চলে আসলে আবার অটোম্যাটিকই জেনারেটর বন্ধ হবে!
, উপরোক্ত কাজটি করার জন্যই ATS ব্যবহার করা হয়!!!
এই সার্কিটটি যেভাবে কাজ করে সেটা নিয়েই আমার এই ক্ষুদ্র প্রয়াস,,,!
,

কার্যপ্রণালী :

পুরু কন্ট্রোলিং সার্কিটকে আমি সহজে বুজার জন্য চারটি ভাগে ভাগ করেছি। যাদেরকে Unit 1, 2, 3 & 4 দ্বারা চিহ্নিত করেছি!!
এখানে, ইউনিট-১ হচ্ছে ন্যাশনাল গ্রিড যাকে আমরা পিডিবি হিসেবেই জানি। অর্থাৎ, যখন কারেন্ট থাকবে তখন ইউনিট-১ এর মাধ্যমেই ম্যাগনেটিক কন্ট্যাক্টর (MC-1) হয়ে পিডিবির লাইন আমাদের লোডে পৌছাবে!
, ইউনিট-২ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট চলে যাবে তখন জেনারেটরকে সেল্ফ স্টার্ট করানোর জন্য এটি কাজ করবে! ইউনিট-২ পুরোটাই ডিসি ইউনিট। ,
ইউনিট -৩ হচ্ছে, যখন জেনারেটর ফুল্লি স্টার্ট হয়ে যাবে, তখন MC-2 এর মাধ্যমে লোডে জেনারেটরের লাইন সরবরাহ করবে,,!
, ইউনিট-৪ এর কাজ হচ্ছে, যখন কারেন্ট আবার চলে আসবে, তখন অটোম্যাটিক জেনারেটরকে স্টপ করার জন্য এই ইউনিট কাজ করবে,,,!
!!!

সার্কিটের গঠনরূপ :

Unit-1 এ ১টি রিলে, ১টি টাইমার, ১টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়েছে। রিলের ম্যাগনেটিক কয়েলে এবং এর NO তে একই লাইন দিয়ে NO হতে লাইন আউট করে টাইমারের ২+১+৮ এ সংযোগ দেই!
টাইমারের NO (6) থেইকা লাইন আউট করে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের NC ঘুরিয়ে( ইন্টারলক করার জন্যে) লাইনটিকে MC-1 অর্থাৎ, পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 প্রান্তে সংযোগ দেই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি A2 প্রান্তে নিউট্রাল সাপ্লাই দিই! ,
Unit-3 এ Relay-1 এবং MC-1 এর NC ঘুড়িয়ে জেনারেটরের একটি লাইন একটি টাইমারের ৭+৮ এ সংযোগ দিই। টাইমারের NO(6) হতে লাইনটিকে আউট করে পিডিবির MC-1 এর NC ঘুরিয়ে জেনারেটরের MC-2 এর A1 এ সংযোগ দিই। টাইমার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের বাকি প্রান্ত A2 তে জেনারেটর থেকে আগত নিউট্রাল সংযোগ দেই। এখানের টাইমারে ২-৩ সেকেন্ড সময় দেয়া হয় যাতে জেনারেটর চালু হবার সাথে সাথেই লোডে লাইন না পায়! ,
> সেল্ফ স্টার্ট: ইউনিট-২ এর সকল মালামালগুলাই ডিসি ১২ ভোল্টের, যার দ্বারা কারেন্টের অনুপস্থিতিতে জেনারেটরকে অটো চালু করতে হবে!!
ব্যাটারির পজিটিভ প্রান্ত পিডিবির ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিলে-১ এর NC ঘুরিয়ে আরেকটি টাইমারের ৭+৮ এ সংযোগ দেই। লাইনটিকে আবার NC (5) এর মধ্যদিয়ে আউট করে আরেকটি নতুন রিলের হোল্ডিং কয়েলে এবং কমন প্রান্তে সংযোগ দিই! কমন প্রান্তের সাথে থাকা NC এর মাধ্যমে সেল্ফ স্টার্ট করানোর জন্য মোটরের পজিটিভ প্রান্তে সংযোগ দিই। রিলে + টাইমার+মোটরের বাকি প্রান্ত গুলাতে ব্যাটারির নেগেটিভ সংযোগ দিই। এই টাইমার টিতে মাত্র ৫ সেকেন্ডের মতো সময় সেট করে দিতে হবে, যাতে এই সময়ের মধ্যেই জেনারেটর স্টার্ট নেয়! ,
> Unit-4: এই পর্যায়ে যখন কারেন্ট চলে আসবে তখন আমাকে জেনারেটর স্টপ করতে হবে!! এখন যেহেতু কারেন্ট চলেই আসছে, তাই আমাকে আর জেনারেটর বন্ধ করার জন্যে ব্যাটারির সাহায্য নিতে হবেনা!! পিডিবির সাপ্লাই দিয়াই ইঞ্জিনকে অফ করবো!
ইঞ্জিনকে সাধারণত তার ফুয়েল সাপ্লাই বা গ্যাসের সাপ্লাই অফ করে দিয়ে ইঞ্জিনকে স্টপ করি! তাই, আমরা দুটি ইলেক্ট্রিক্যাল এসি ছোট মোটর দিয়াই ইঞ্জিনকে স্টপ করবো! একটি মোটর ইঞ্জিনের স্টপ সুইচকে টেনে ধরবে এবং অন্যটি ফুয়েল স্টপ ভাল্ভকে টেনে ধরবে,,,!
এক্ষেত্রে, ইউনিট-১ এর টাইমারের ৩+৪ থেকে একটি লাইন নিয়ে আরেকটি নতুন টাইমারের ২+১+৮ নাম্বারে সংযোগ দিই! এরপর লাইনটিকে ৪+৫ থেইকা নিয়ে মোটর দুটিতে কানেকশন করি!! মোটরের বাকি দুই টার্মিনাল এ নিউট্রাল সংযোগ দিই!
ইঞ্জিন স্টপের এই প্রক্রিয়াটি টাইমারের সাহায্যে প্রায় ২৫-৩০ সেকেন্ড ধরে হয়!! ,,, [__ ভুলভ্রান্তি থাকতেই পারে,,, কারেকশন করে দিলে খুশি হবো]

স্টার ডেল্টা কেন করা হয়? একটি স্টার ডেল্টা কানেকশন এর চিত্র অঙ্কন করো?

৪:২৬ AM 0 Comments

প্রশ্নঃ স্টার ডেল্টা কেন করা হয়? একটি স্টার ডেল্টা কানেকশন এর চিত্র অঙ্কন করো?

উত্তরঃ

এ প্রশ্নের উত্তর কয়েক ভাবে বলা যায়।
(ক) সাধারণত মোটর চালু হবার সময় অতিরিক্ত কারেন্ট টানে। এই অতিরিক্ত প্রবাহ অবদমন করতে মোটরকে শুরুতে স্টারে এবং পরে ডেল্টা কানেকশনে চালানো হয়।
(খ)মটর চালু সময় বেশি কারেন্ট নেয় অনেক সময় এ বেশি কারেন্ট নেওয়াতে মটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রথমে রানিংটা কমে বা (স্টারে) মটর কে রক্ষা করতে বা পুড়ে যাওয়ার হাত হতে স্টার ডেল্টা করা হয়।
(গ) মোটর চালু করার সময় 5 গুণ এর বেশি কারেন্ট বহন করে থাকে। তাই মোটরটি স্টার ডেল্টা কানেকশন দিতে হয়। কারণ স্টারে কারেন্ট কম গ্রহণ করে। ঠিক কিছুক্ষণ পর টাইমার এর সাহায্যে তার ডেল্টা চলা শুরু করে।আর এই স্টার ডেল্টা যদি না করি । অতিরিক্ত কারেন্ট বহন করার জন্য মটরের কয়েল পুড়ে যেতে পারে।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

একটি মটরকে কি কি সেফটি দেয়ার প্রয়োজন পরে বা দেয়া যায়?

৬:৫২ PM 0 Comments
প্রশ্নঃ একটি মটরকে কি কি সেফটি দেয়ার প্রয়োজন পরে বা দেয়া যায়?
উত্তরঃ
১. ওভারলোড
২. ফেজ ফেইলর, ফেজ সিকোয়েন্স
৩. আন্ডার ও ওভার ভোল্টেজ প্রোটেকশন
৪. আইসোলেশন ইন্টারলক
৫. গ্রাউন্ড ফল্ট
৬. লোড কারেন্ট আনব্যালেন্স।
৭. ভোল্টেজ আনব্যালেন্স।
৮.vfd
৯. সফট স্ট্রাটার
ইত্যাদি। কমেন্ট করে জানাবেন

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

RCCB এর কার্যপ্রণালী

১০:৪৯ PM 0 Comments

RCCB এর কার্যপ্রণালী

একটি RCCB এর অভ্যন্তরে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা গঠিত toroidal core CT ব্যবহার করাহয় উক্ত

তে তিনটি ওয়াইন্ডিং থাকে দুটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং অবশিষ্ট তৃতীয় ওয়াইন্ডিংটি সেকেন্ডারী ওয়াইন্ডিং।

প্রাইমারি ওয়াইন্ডিং দুটির একটি লাইভ লাইন (ফেজ ওয়্যার) এর সাথে এবং অপরটি নিউট্রাল ওয়্যারের সাথে এমনভাবে স্থাপন করা হয় যাতে লাইভ লাইন দ্বারা আঘাত কারেন্ট লোড এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় নিউট্রাল ওয়্যার দ্বারা ফিরে যাওয়ার সময় প্রাইমারি ওয়াইন্ডিং দুটির একটি অপরটির বিপরীতমুখী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে।
যেহেতু স্বাভাবিক অবস্থায় লাইভ লাইন দ্বারা আগত কারেন্ট এবং নিউট্রাল ওয়্যার দ্বারা নির্গত কারেন্ট সমান থাকে (Interms of kirchhoff's current law) সেহেতু উক্ত ম্যাগনেটিক ফিল্ড দ্বয় একটি অপরটিকে ক্যান্সেল করে দেয় ফলে সামগ্রিকভাবে ruseltant magnetic field শূন্য হয় আর তাই সেকেন্ডারী ওয়াইন্ডিং এ (তৃতীয় ওয়াইন্ডিং) কোন প্রকার emf আবিষ্ট হয় না। কিন্তু যখন লাইভ লাইন এবং নিউট্রাল ওয়্যারের আগত ও নির্গত কারেন্টের মধ্যে পার্থক্য সৃষ্টি হলে ruseltant magnetic field শূন্য হয় না, যার ফলে সেকেন্ডারী ওয়াইন্ডিং এ emf আবিষ্ট হয়।
প্রাইমারি ওয়াইন্ডিং দ্বয়ের মধ্যে আগত ও নির্গত কারেন্টের পার্থক্য যখন 30mA (রেটিং অনুযায়ী সেন্সিং কারেন্ট) অতিক্রম করে তখন সেকেন্ডারিতে পর্যাপ্ত ভোল্টেজ আবিষ্ট হয় যাহা একটি ট্রিপিং মেকানিজম কে ট্রিপ করার জন্য সামর্থ্য অর্জন করে এবং ট্রিপ করে দেয়, ফলে লোড 
তখন সোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এখানে উল্লেখ্য যে সিঙ্গেল ফেজ এর ক্ষেত্রে তিনটি ওয়াইন্ডিং, থ্রি ফেজ এর ক্ষেত্রে চারটি ওয়াইন্ডিং যাহার তিনটি প্রাইমারি ওয়াইন্ডিং এবং একটি (চতুর্থটি) সেকেন্ডারী ওয়াইন্ডিং।
কোন প্রকার ভুল থাকলে গঠনমূলক সমালোচনা আশা করছি।

কমেন্ট করে জানাবেন

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

Star connection দিয়ে অতিরিক্ত কারেন্ট অবদমন করা যায়?

৪:৩৮ PM 0 Comments
আজ জানব কিভাবে star connection দিয়ে অতিরিক্ত কারেন্ট অবদমন করা যায়????

একটি ডিভাইস ডেল্টা কানেকশন এ যে পরিমাণ কারেন্ট draw করে তার তুলনায় অনেক কম পরিমাণ কারেন্ট নেয় স্টার কানেকশন এ। এই জন্যই ইন্ড্রাস্ট্রিতে মোটর কে স্টার ডেল্টা কানেকশন দিয়ে চালু করা হয়। 
ধরলাম, আমার কাছে  15 KW এর একটা মোটর আছে। আমি এতে 400 volt supply দিব। 
এখন এই শর্তে আমি আপনাদের স্টার কানেকশন & ডেল্টা কানেকশন এ কি পরিমাণ কারেন্ট নিবে সেটা হিসেব করে দেখাব। 
ধরলাম শুরুতে স্টার কানেকশন দেয়া হল। 
আমরা জানি, স্টার কানেকশন এর ক্ষেত্রে লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর 1.732 গুণ 
তাহলে, লাইন ভোল্টেজ VL = 1.732 x 220 = 400 volt (approx)

এবার তাহলে, লোড কারেন্ট  
IL = 15000/(1.732 x 400 x 0.8)  = 27 Amps 

এবার যদি এটাতে ডেল্টায় কানেকশন দেয়া হয় তাইলে লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর ই সমান হবে। 
অর্থাৎ,  VL = Vp = 400 volt 

এক্ষেত্রে লোড কারেন্ট  IL = 15000/(400 x 0.8) = 46 Amps. 

অর্থাৎ, দেখা যাচ্ছে ডেল্টা কানেকশন এ মোটর টি স্টার এর তুলনায়  1.7 গুণ বেশি কারেন্ট নিচ্ছে।
আর এই জন্যই মোটর চালু হবার সময় স্টার কানেকশন দেয়া হয়। কিছু সময় পরে ডেল্টা করা হয়। সেসব কথা বিস্তারিতভাবে star delta, DOL starter নিয়ে আলোচনার সময় বলা হবে অন্যদিন।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ইন্ডাস্ট্রিতে ইজ্ঞিনিয়ার কেনো নিয়োগ দেওয়া হয়

৭:০৫ AM 0 Comments

ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারগণ নিয়োগ দেওয়া হয় কেন বা ইঞ্জিনিয়ারদের কাজটা কি?

উত্তর
"কোন ইন্ডাস্ট্রি এর প্রোডাক্ট সঠিক সময় যেন উৎপাদন হয়  এবং গ্রাহক পেতে পারে তার জন্যই মূলত ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয়"

💢আসুন একটু বিস্তারিত আলোচনা করি

মনে করুন এক টাকার একটি প্রোডাক্ট
(মিস্টার ম্যাংগো) উৎপাদন করি এবং কার কি কাজ একটু জেনে নেই

💥 উক্ত মেশিন একটিভ রাখার জন্য সর্বদা প্রয়োজন ইলেকট্রিসিটি যা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গণ পরিচালনা করে থাকেন

💥 প্রোডাক্ট উৎপাদন করতে একাধিক মেশিন প্রয়োজন যার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের

💥 প্রডাক্ট উৎপাদন করার জন্য প্রয়োজন টেম্পারেচার  যার জন্য বয়লার কম্প্রেসার এবং জেনারেটর এর ইঞ্জিন একটিভ রাখতে হয় যা পাওয়ার ইঞ্জিনিয়ার গণ দেখাশুনা করে থাকেন

💥 প্রোডাক্ট উৎপাদন করার কাজে প্রয়োজন  কুলিং সিস্টেম এর জন্য প্রয়োজন  ব্যাপক চিলার এবং সেন্ট্রাল এসি যা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ইঞ্জিনিয়ার গণ পরিচালনা করে থাকেন

💥 প্রোডাক্ট উৎপাদন করার জন্য যে মেশিন গুলো ব্যবহার করা হয় তাতে অনেক ইলেকট্রনিক্সে সার্কিট রয়েছে যা একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার রক্ষণাবেক্ষণ করে থাকেন

💥 অটোমেশন করার জন্য বিশেষ করে নিউম্যাটিক এবং হাইড্রোলিক সিস্টেম ও পিএলসি  মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার গণ দেখাশোনা করে থাকেন

সবাই ভাল থাকবেন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি

ধন্যবাদান্তে
মোঃ রবিউল ইসলাম
পরিচালক
ইউনিক অটোমেশন টেকনোলজি