পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

শুক্রবার, ১০ মে, ২০১৯

আর্থিং কেন ব্যবাহার করি?

৭:২৬ AM 0 Comments

যদি Power Station  এবং maintenance এ job করতে চান তাহলে একটু টেনশন দিন,,,,

আসসালামু আলাইকুম
আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ ট্রপিক আর্থিং নিয়ে।

একটি ইন্ডাস্ট্রিতে কোন কোন ক্ষেত্রে আর্থিং ব্যবহার করতে হয় তার প্রয়োজনীয়তা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ।

আমরা আর্থিং কেন ব্যবহার করি ?

আর্থিং ব্যবহার করার মেইন উদ্দেশ্য হলো আমাদের ইন্ডাস্ট্রি ট্রান্সফর্মার, জেনারেটর, বিভিন্ন মেশিন, মোটর, এল টি, এইচ টি প্যানেল ইত্যাদির মধ্যে যে অযাচিত চার্জিং কারেন্ট প্রবাহিত হয় তা ওই ডিভাইসকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ।

আমরা যাতে কোন ডিভাইস অপারেট করার সময় শর্ক অনুভব না করি তার জন্য ওই চার্জিং কারেন্ট কে মাটিতে প্রেরণ করা হয় যে মাধ্যমে তার নামই আর্থিং ।

অনেক সময় আর্থিং গ্রাউন্ড ও নিউট্রাল একসাথে সংযোগ করা ঠিক নয়।

সক্রিয় ডিভাইসের লিকেজ কারেন্ট নিউট্রাল এর মাধ্যমে প্রবাহিত হয়। অপরদিকে ডিভাইসের বডি সাথে আর্থ গ্রাউন্ড কানেকশন দেওয়া থাকে।

তাই নিউট্রাল লাইনকে আর্থ ও গ্রাউন্ড এর সাথে যুক্ত করলে লিকেজ কারেন্ট সরাসরি ডিভাইস এর বডিতে প্রবাহিত হতে থাকবে । ফলে লোড এর মাত্রা বৃদ্ধির সাথে সাথে লিকেজ কারেন্ট ও বৃদ্ধি পেতে থাকবে। ফলে  লোডের বডিতে হাত লাগার সাথে সাথে শর্ক অনুভূতি হবে এবং জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।

তাই ঝুঁকি এড়াতে নিউট্রাল  অবশ্যই আর্থ/ গ্রাউন্ড এর সাথে সম্পূর্ণ আলাদা দেওয়াই উত্তম।

এবার আসা যাক আসল আলোচনায়

কোন সাব স্টেশন বা ইন্ডাস্ট্রিতে আর্থিং ইনস্টলেশন করতে গেলে দুটি বিষয় সব সময় লক্ষ্য রাখতে হবে,,,,,,

1. কত লোডের জন্য কত RE wire
2. এবং ঐ আর্থিং এর রেজিস্ট্যান্স কত হবে ?

প্রথমেই আমাদের ইন্ডাস্ট্রি তে কত লোড আছে তার হিসাব করে আমাকে আর্থিং ক্যাবল সিলেকশন করতে হবে।

নিম্নে একটি BNBC এর Standard value chart  দেওয়া হইলো,,,,,,

Phase cable size.            Earthing cable size

Below 4 RM                      4 RM

4 RM - 16 RM                    Same size of phase

25 RM - 35 RM                   16 RM

Above 35 RM                      Haft of the phase.

এখন আমার যে লোড আছে ঠিক সেই অনুসারে, যে আর্থিং সিলেক্ট করে বোরিং করব তার আবার  আর্থ টেস্টার এর মাধ্যমে রেজিস্ট্যান্স মাপতে হবে আর্থিং ঠিক আছে কিনা।

তারেক international standard value নিচে দেওয়া হইল,,,,,,,,,,

Equipment to be Earth            maximum value  

Large power station.                  0.5 ohm

Major substation.                       1.0

Small Substations                       2.0

Factory Substation.                    1.0

Lattics steel tower.                      2.0

Hill area.                                        5 ohm

Serviceconnection.                      5.0

LT lightning arrester                    4.0

LT pole.                                          5.0

HT pole.                                         10 ohm

Tower.                                          20-30 ohm

এখন আসা যাক ইন্ডাস্ট্রি তে কয়টি আর্থিং বোরিং করবেন,,,,

1. 11kv line & drop out fuse
এখানে একটি লাইটিং এরেস্টার লাগানো হয় এবং তার সাথে REB/ DPDC ইঞ্জিনিয়ারগণ একটি আর্থিং লাগিয়ে দেব পুলের সাথে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিং।

2. HT cable (XLPE)
বজ্রপাত জনিত বিদ্যুৎ  এবং search voltage effect কমানোর জন্য এই আর্থিং লাগাতে হয়।এটি একটি ক্যাবলের ইন্সুলেশন এর সাথে যে আর্থিং আছে তার সাথে লাগিয়ে গ্রাউন্ড করতে হয়।

3. X-farmer and Gen set

ট্রান্সফর্মার বডিতে এবং জেনারেটর বাড়িতে অবশ্যই আর্থিং লাগাতে হয় এবং অনেক সময় তাদের মধ্যে আলাদা আলাদা আর্থিং লাগাতে হয় বিভিন্ন কন্ডিশন।
কারণ 4 pole ATS এর কারণে যখন জেনারেটর রানিং থাকে তখন ট্রান্সফর্মার এর আর্থিং আলাদা হয়ে যায়।

4. LT switch gears
LT switch gear থেকে বিভিন্ন আর্থিক লুক লুক হয়ে বিভিন্ন সকেটে চলে যায় তার জন্য আলাদা আর্থিং এর ব্যবস্থা করতে হয়। এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক সেফটি।

5. Machineries
Machineries এর জন্য আলাদা আর্থিং করলে সবচেয়ে বেশি উত্তম কারণ পাওয়ারের আর্থিং অনেক সময় মেশিনে ডিসি মোটর থাকলে সমস্যা করে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই একবার আমি এই আর্থিং মেশিনে লাগিয়েছিলাম পরে মেশিন আগুন ধরে গিয়েছিল।

6. Building/ steel building
Steel building এর উপরে অবশ্যই লাইটিং এরেস্টার লাগাতে হয় কারণ প্রতিনিয়ত বজ্রবিদ্যুৎ ইন্ডাস্ট্রিতে আসে পরে। এটি ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিং যা বলে বুঝানো যাবে না।

7. Total industry earthing
ইন্ডাস্ট্রির উপর দিয়ে বিভিন্ন electrical tray, ladder, busbar tranking এর power, service wire যায় তা যে কোন মুহূর্তে লিকেজ হয়ে বডিতে কারেন্ট হয়ে যেতে পারে। তাই টুটাল ভরিতে একটি আর্থিং লাগানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটি আমার বিভিন্ন কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম হয়তো আপনার মতের সাথে মিলতে নাও পারে। যদি আরো ভালো কিছু থাকে তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। জানতে চাই জানাতে চাই।

Engr Rafikul Islam
Admin
EEE Power bridge.

মঙ্গলবার, ৭ মে, ২০১৯

আর্থ ও নিউটাল একসাথে থাকার নিয়ম

৪:১২ PM 0 Comments

ফেজ্ কন্ডাক্টর এবং আর্থ কন্ডাক্টর যদি একই মেটেরিয়াল হয় যেমন “কপার” সেক্ষেত্রে:-

1. ফেজ্ কন্ডাক্টর 1.5mm² থেকে 16mm² পর্যন্ত আর্থ কন্ডাক্টরও 1.5mm² থেকে 16mm² পর্যন্ত সেইম সাইজেরই দিতে হবে।

2. ফেজ্ কন্ডাক্টর 16mm² থেকে 35mm² পর্যন্ত আর্থ কন্ডাক্টর সাইজ শুধু 16mm² ই দিতে হবে। eg: ফেজ্ কন্ডাক্টর 16, 25, 35 যে সাইজেরই হোক না কেনো আর্থ কন্ডাক্টর শুধু 16mm² ই দিতে হবে।

3. ফেজ্ কন্ডাক্টর 35mm² থেকে সর্বোচ্চ সাইজ পর্যন্ত যত মোটাই হোক না কেনো, আর্থ কন্ডাক্টর ফেজ্ কন্ডাক্টরের অর্ধেক বা হাফ সাইজ দিতে হবে।

রবিবার, ৫ মে, ২০১৯

লাইট অফ থাকা অবস্থায় থেকে থেকে জ্বলে উঠে কেন?

১০:৩৮ AM 2 Comments

পোস্টের সমাধান করতে গিয়ে নিম্নোক্ত সার্কিটটি ড্রইং করা হয়েছে সাধারণত বেড সুইচ এর সাথে এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয় এই ইন্ডিকেটরটি মূলত সুইচ অফ থাকলে জ্বলতে থাকে কিন্তু সুইচ অন করলে এলইডি ইনডিকেটর টি অফ হয়ে যায় (সুইচ এর সাথে বাতি সংযুক্ত থাকা সাপেক্ষে)।  যখন সুইচ অফ পজিশনে থাকে তখন এলইডি টি রেজিস্টরের মাধ্যমে এক প্রান্তে ফেজ প্রাপ্ত হয় অপর প্রান্ত লোডের মাধ্যমে নিউট্রাল প্রাপ্ত হয় ফলে এলইডি'র মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং এলইডি টি জ্বলতে থাকে। যখন সুইচটি অন পজিশনে থাকে তখন লোড কারেন্ট সুইচ এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় ফলে এলইডি'র মধ্যে দিয়ে আর কোন কারেন্ট প্রবাহিত হয় না আর এ কারণে এলইডি টি অফ থাকে।
এখন প্রশ্ন হচ্ছে সুইচ অফ থাকার পরেও কেন এনার্জি বাতি ক্ষণে ক্ষণে জ্বলে উঠে নিভে যায়? তার কারণ হলো যখন সুইচটি অফ পজিশনে থাকে তখন এনার্জি বাতি ভিতরের সার্কিট এবং সার্কিটে ব্যবহৃত ক্যাপাসিটর এলইডি'র মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট দ্বারা চার্জ হতে থাকে একটা পর্যায়ে যখন ক্যাপাসিটরটি পূর্ণ চার্জ হয়ে যায় তখন এনার্জি বাতি জ্বলে ওঠার চেষ্টা করে এবং এতে করে লোড কারেন্ট বৃদ্ধি পায় কিন্তু সেই পরিমাণ লোড কারেন্ট এলইডি এর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না ফলে ক্যাপাসিটর এর মধ্যে যতটুকু চার্জ সঞ্চিত হয় সেই পরিমাণ চার্জ দ্বারা এনার্জি বাতি জ্বলে উঠে এবং ক্যাপাসিটরটি যখন পুনরায় ডিসচার্জ হয়ে যায় ফলে বাতিটা নিভে যায় এবং পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটে থাকে আর এ কারণেই এনার্জি বাতি টি কিছুক্ষণ পরপর জ্বলে উঠে নিভে যায়।

ভাইবা প্রশ্ন

৮:১৮ AM 0 Comments

১। অল্টারনেটর সিনক্রোনাইজিং করা যায় না,
রিভার্স ফেজ সিকুয়েন্সের কারনে।

২। সিংগেল ফেজ মোটর সিনক্রোনাইজিং করা কঠিনঃ
আর্মেচার প্রতিক্রিয়ার কারনে।

৩। মোটরের সটার্টিং কারেন্ট বিবেচনায় রাখা হয়ঃ
মেইন সুইচের কারেন্ট রেটিং এর উপর।

৪। পোলারিটি টেস্ট মানে
সরবরাহের দিক নির্নয় করা।

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

3 phase লানে রোট 3 গুন কনো করা হয়।

৯:০৪ AM 0 Comments

আমরা three phase connection এ লাইন ভোল্টেজ বের করার জন্য ফেইজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করে থাকি। কেন 3 x 220 না??? এটা আজ প্রমাণ করে দেখাব।

নিচের স্টার কানেকশনটিতে লক্ষ্য করলে দেখা যাবে, ফেইজ ভোল্টেজ গুলো যথাক্রমে Van, Vbn, Vcn। এখানে n হল তিন ফেইজের কমন টার্মিনাল বা নিউট্রাল পয়েন্ট।

আর লাইন ভোল্টেজ গুলো হচ্ছে Vab, Vbc, Vca

তাইলে Vab = √3 x Vphase প্রমাণ করাটাই যথেষ্ট হবে।

চিত্র থেকে বুঝাই যাচ্ছে, প্রতিটি ফেইজ লাইনের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রী।

তাইলে Van লাইনটি তার নিজের সাথে 0 ডিগ্রী কোণ উৎপন্ন করে।

তাই, Van = Vp < 0

Vbn লাইন Van লাইনের সাথে -120 degree উৎপন্ন করেছে।

তাই Vbn = Vp < -120

অনুরুপভাবে, Vcn = Vp < -240 or Vp < +120

এখন, আমাদের উদ্দেশ্য হল Vab বের করা।

২য় চিত্রে দেখা যাচ্ছে,

আমি Vbn কে বর্ধিত করে একটি রম্বস একেছি। এখন রম্বসটির কর্ণ ই মূলত Vab কে নির্দেশ করে।

ভেক্টোর যোগের ত্রিভুজবিধি অনুসারে,

Vab = Van + Vnb

= Van - Vbn

=  Vp<0 - Vp<-120

= Vp + 0.5Vp + j √3/2 Vp  [ পোলার ফর্মেট থেকে কার্তেসীয় ফর্মেটে রুপান্তর করে ]

= Vp (1 + 0.5 + j √3/2) = √3Vp <30

অর্থাৎ

১) লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর √3 গুণ

২) আর লাইন ভোল্টেজ ফেইজ ভোল্টেজ এর সহিত ৩০ ডিগ্রী লিডিং এ থাকে।

কারেন্ট আগে না ভোল্টেজ আগে?

৯:০২ AM 0 Comments

আগে পরে, একি সাথে এটা আসলে লোডের উপর ডিপেন্ড করে।

যদি রেজিস্টিভ লোড হয় তাইলে এক সাথে থাকে (phase difference 0)

যদি ইন্ডাকটিভ লোড হয় তাইলে ভোল্টেজ কারেন্টের আগে থাকে। (ভোল্টেজ ৯০ ডিগ্রী লিডিং)

আর ক্যাপাসিটিভ লোডে কারেন্ট ভোল্টেজের আগে থাকে (কারেন্ট ৯০ ডিগ্রী লিডিং এ)

একদিন সময় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার ট্রাই করব জিনিসগুলো

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

Phase Failure Relay আলোচনা।

৮:২৭ AM 0 Comments

Phase Failure Relay একটি phase-voltage-balance monitoring ডিভাইস। এই ডিভাইস এর মাধ্যমে থ্রি-ফেজ এর একটি ফেজ মিস করলে অথবা তিন ফেজ এর মাঝে একটি ফেজ unbalance (চিত্রে % asm নব এ আপনি যত সেট করবেন তত % কম বেশি,যদি ১০% সেট করেন তাহলে ১০% ভোল্টেজ কম বেশি   ) হলে একটি আউটপুট পাওয়া যাবে। কত সময় পরে আউটপুট টি পাবেন তা t(s ) এই নব এর মাধ্যমে সেট করতে পারবেন।
চিত্রে L1,L2,L3 তে তিনটি ফেজ দিতে হবে। 1,2,3 এর মাঝে 1 এ common, 2এ NC এবং, 3 এ NO. যদি আপনি মটোর কন্ট্রোল করতে চান, আপনার magnetic conductor এর কয়েল ভোল্টেজ ২২০ ভোল্ট হয় তাহলে
1 এ common এ ২২০ ভোল্ট দিন এবং 3 এর NC হয়ে conductor এর কয়েল এ কানেকশন দিন।যখন কোন ফেজ মিস করবে অথবা ব্যালেন্স হারাবে তখন NC টা NO হয়ে যাবে এবং আপনার কন্ডাকটর এর কয়েল এ সাপ্লাই বন্ধ হয়ে যাবে।
এছাড়া আপনি আপনার প্রয়োজন অনুসারে সার্কিট টি সাজিয়ে নিতে পারেন।ফেজ ফেইলর রিলের গায়ে ও সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে। আমি শুধু বেসিক টা বলে দিলাম। ধন্যবাদ।

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

star Delta তে magnetic contactor সিলেক্ট করা।

১০:২৯ AM 0 Comments

Star Deltaতে কিভাবে Magnetic Contactor সিলেক্ট
করব?
(শুধুমাত্র star delta-র জন্য প্রযোজ্য)

উত্তরঃ
আমরা জানি, পাওয়ারের সূত্রটি P=1.7321×V×I×cos(theta)

তাহলে আপনি এই সূত্র থেকেই বের করুন আপনার মটর কত এম্পিয়ার নিতে পারে। আবার চাইলে নেম প্লেট থেকেও দেখে নিতে পারেন। তবে মটর হাতে না থাকলে সূত্রটাই ভরসা।

যেমন, 37kw মটরের ক্ষেত্রে:
I=37000/(1.7321×380×0.80)
I=70 Amps
এখানে ভোল্টজ 380 এবং pf .8 ধরা হয়েছে কারণ যেকোন সময়ে যেকোনটা ফল করতে পারে।
তো যাই হোক মোট 70 amps নিতে পারে( প্রাকটিক্যালি হয়ত মটরটি ম্যাক্সিমাম 60amps নিতে পারে)
70 কে এবার 1.7321 দিয়ে ভাগ করে 1.5 দিয়ে গুন করে ম্যাগনেটিক কন্টাক্টর সিলেক্ট করবেন।
অর্থাত, (70/1.7321)×1.5=60Amps.

এখানে, 1.7321 দিয়ে ভাগ করার কারণ: যখন মোটরটি ডেল্টাতে চলবে তখন কারেন্ট প্রায় দুভাগে বিভক্ত হবে। আর 1.5 দিয়ে গুন করার কারন maximum যে Amp নিতে পারে তার সাথে সেফটি ফ্যাক্টর গুন করা হল। সেইফটি ফ্যাক্টর অনেকে কিছুটা কমও ধরতে পারেন ভোল্টজ এবং pf যদি ঠিক থাকে। এছাড়া ছোট মোটরগুলোতেও কিছুটা কম ধরা যায়।

এক্ষেত্রে খেয়াল রাখবেন, অনেকে কিন্তু Magnetic Contactor এর Ith Amp এবং Rated Amp গুলিয়ে ফেলেন। Ith Apm নরমালি Rated Amp থেকে অনেক বেশি হবে। আর আমরা এতক্ষণ যে calculation করলাম সেটি Rated Amps এর।

বি,দ্রঃ কারো কোন সাজেশন থাকলে জানাবেন please. পরবর্তিতে update করে দেব।

**** যদি শুধু Star অথবা শুধু Delta connected motor হয় তবে মটরের রেটেড amps এর সাথে 1.5 দিয়ে multiply করে Magnetic Contactor সিলেক্ট করতে হবে।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

RMS Value বলেত কি বুঝায়

১১:২৬ PM 1 Comments

RMS Value বলতে আসলে কি বুঝি:

ধরি, ১নং চিত্রের মত আমাদের একটি সাধারণ DC Circuit আছে। আমরা সার্কিটটি ২নং চিত্রের মত DC Source এর পরিবর্তে AC Source Apply করতে চাই যেন সার্কিটটি DC Circuit এর মত একই রকম কাজ করে।

এক্ষেত্রে যদি DC Supply Voltage এর মত AC Supply Voltage একই মানের অর্থাৎ Vdc=10v=Vpeak(AC) নেই, দেখা যাবে (৫ নং চিত্র) AC Source, DC Source এর মত পুরো জায়গাটি কভার করতে পারছে না। সুতরাং DC Source এর মত AC Source সমান পরিমান Power সরবরাহ করতে পারছে না।

যদি DC Source Voltage এর (pi/2) গুন AC Peak Voltage supply দেয়া হয় তবে (৬নং চিত্র) AC voltage দ্বারা সম্পূর্ণ DC Voltage এর জায়গাটি কভার করে। আর যখন AC Voltage Signal সম্পূর্ণ ভাবে DC Voltage signal কভার করতে পারে তখন তাকে ঐ DC voltage এর  Average Value of AC signal বলে।

কিন্তু এই অবস্থায় অর্থাৎ 10×(3.1416÷2)=15.7volt দিয়ে সার্কিটটি অন করলে দেখা যাবে DC Voltage এর চেয়ে AC Voltage এর Power Supply বেশি। সুতরাং, যদি DC Power এর সমান Power AC Supply এর মাধ্যমে নিতে চাইলে AC Voltage এর Peak value কিছুটা কমাতে হবে।

সুতরাং AC Voltage এর Peak Value কমিয়ে যখন DC Voltage এর (Root 2=1.4142) গুন করা হয় (৭ নং চিত্র) তখন DC এবং AC উভয় ক্ষেত্রেই সমান পাওয়ার পাওয়া যায়। সুতরাং AC বা Alternating Current এর যে মান Direct Current এর কোন সার্কিটের লোডে সমান পাওয়ার সাপ্লাই দিতে পারে তাকে ঐ DC Voltage এর RMS Value বলে।

অর্থাৎ,

Vavg=(2×Vpeak)÷pi

এবং

Vrms=Vpeak÷root2

RMS value

১১:২৪ PM 0 Comments

RMS Value বলতে আসলে কি বুঝি:

ধরি, ১নং চিত্রের মত আমাদের একটি সাধারণ DC Circuit আছে। আমরা সার্কিটটি ২নং চিত্রের মত DC Source এর পরিবর্তে AC Source Apply করতে চাই যেন সার্কিটটি DC Circuit এর মত একই রকম কাজ করে।

এক্ষেত্রে যদি DC Supply Voltage এর মত AC Supply Voltage একই মানের অর্থাৎ Vdc=10v=Vpeak(AC) নেই, দেখা যাবে (৫ নং চিত্র) AC Source, DC Source এর মত পুরো জায়গাটি কভার করতে পারছে না। সুতরাং DC Source এর মত AC Source সমান পরিমান Power সরবরাহ করতে পারছে না।

যদি DC Source Voltage এর (pi/2) গুন AC Peak Voltage supply দেয়া হয় তবে (৬নং চিত্র) AC voltage দ্বারা সম্পূর্ণ DC Voltage এর জায়গাটি কভার করে। আর যখন AC Voltage Signal সম্পূর্ণ ভাবে DC Voltage signal কভার করতে পারে তখন তাকে ঐ DC voltage এর  Average Value of AC signal বলে।

কিন্তু এই অবস্থায় অর্থাৎ 10×(3.1416÷2)=15.7volt দিয়ে সার্কিটটি অন করলে দেখা যাবে DC Voltage এর চেয়ে AC Voltage এর Power Supply বেশি। সুতরাং, যদি DC Power এর সমান Power AC Supply এর মাধ্যমে নিতে চাইলে AC Voltage এর Peak value কিছুটা কমাতে হবে।

সুতরাং AC Voltage এর Peak Value কমিয়ে যখন DC Voltage এর (Root 2=1.4142) গুন করা হয় (৭ নং চিত্র) তখন DC এবং AC উভয় ক্ষেত্রেই সমান পাওয়ার পাওয়া যায়। সুতরাং AC বা Alternating Current এর যে মান Direct Current এর কোন সার্কিটের লোডে সমান পাওয়ার সাপ্লাই দিতে পারে তাকে ঐ DC Voltage এর RMS Value বলে।

অর্থাৎ,

Vavg=(2×Vpeak)÷pi

এবং

Vrms=Vpeak÷root2

মেগার মিটার নিয়ে আলোচনা

৮:২৮ AM 0 Comments

"মেগার মিটার (Megger)"
মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন, ট্রান্সফরমার ইত্যাদির ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। এটাকে একটি হস্ত চালিত জেনারেটরও বলা যায়।
মেগার দুই প্রকারের হয়ে থাকে,,
* হস্তচালিত জেনারেটর টাইপ মেগার ( 500v-1000v)
* ইলেকট্রনিকস টাইপ মেগার ( 500v-1000v)
মেগার বিভিন্ন যন্ত্রণাংশ নিয়ে গঠিত,,
*হস্তচালিত একটি ডিসি জেনারেটর
*কারেন্ট কয়েল
*প্রেসার কয়েল
*কাঁটা
*মেগার স্কেল (মেগা ওহম)
*পজেটিভ এবং নেগেটিভ টার্নিনাল

"মেগারের কাজ"
যার ইনসুলেশন পরিমাপ করতে হবে সেখানে মেগারের টার্মিনাল দুইটি সংযোগ করে মেগারের হাতলটি নির্দিষ্ট আর.পি.এম.( RPM -160) এ ঘুরালে ডিপ্লেকটিং এবং কন্ট্রোলিং কয়েলের মধ্যে প্রয়োজনীয় কারেন্ট প্রবাহিত হবে। যদি পরিমাপাধিন মেশিন অথবা হাউজ ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স অসীম হয়, তাহলে ডিপ্লেকটিং কয়েলের মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হবেনা। কিন্তু কন্ট্রোলিং কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে স্থায়ী চুম্বক বলরেখার প্রতিক্রিয়ার ফলে মেগারের কাটা অসীম নির্দেশ দেখাবে। আবার যখন কোন মেশিন বা হাউজ ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান শূন্য হবে তখন শুধু ডিপ্লকটিং এর কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। ফলে মেগারের কাটা শূন্য দেখাবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান অসীম অথবা শূন্যের মাঝামাঝি হলে ডিপ্লেকটিং কয়েল বা কন্ট্রোলিং কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। এই কয়েলের চুম্বক বলরেখার প্রতিক্রিয়ার ফলে মেগারের কাটা ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান নির্দেশ করবে। এভাবে মেগার তার কাজ সম্পন্ন করে থাকে।

শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

রিলে টাইমার নিয়ে বিস্তারিত আলোচনা

৮:৫১ AM 0 Comments

Device simple but works Big

নবীন প্রকৌশলীরা একটু টেনশন দিন।
আজ থেকে শুরু হয়ে যাক আপনার অটোমেশন স্কিল ডেভেলপমেন্ট।

আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার !

আপনি কি একটি রিলে এবং টাইম এর অপারেশন জানেন ?

যদি জানেন তাহলে Welcome

কখনো কি ভেবেছেন ? এই ডিভাইসগুলো মাধ্যমেই আপনি একটি change over তৈরি করতে পারবেন।

একটি IPS control করতে পারবেন। একটি ফ্যান লাইট আপনার ইচ্ছামত কন্ট্রোল করতে পারবেন।

রিলে টাইমার ছাড়া অটোমেশন কল্পনা করা যায় না

আর যদি না জানেন তাহলে 200/300/- টাকা ইনভেস্ট করে দুইটা টাইমার ও দুটি রিলে নিয়ে আপনার অটমেশন স্কিল ডেভেলপ করতে পারেন অনায়াসেই।

এটি একটি 8 pin relay  ডায়াগ্রাম,

বুঝানের ক্ষেত্রে সাথে আমি টাইমার লিখে দিয়েছি। 

কারণ 8 pin এর  Relay & Timer এর কাজ একই পার্থক্য শুধু রিলে পাওয়ার দেওয়ার সাথে সাথেই আগে থেকে NO থাকা NO NC হয় এবং NC থাকা NC NO হয়। Common connection এর মাধ্যমে।

আর Timer এর কার্যক্রম একই পার্থক্য শুধু সময়ের। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর  ON হবে অথবা Power দেওয়ার সাথে সাথেই টাইম কাউন্ট করা শুরু করবে।
তার setting অনুযায়ী।

দারুন মজার একটি বিষয়।
তাই না ?

Timer আবার ON delay, Off delay towin Timer ইত্যাদি হয়।

ইউটিউব এ প্রচুর ভিডিও পাবেন এগুলো ফলো করেন।

অথবা একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিন আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনার সুন্দর জীবনের জন্য।

কাজ আপনাকে জানতেই হবে। এর কোনো বিকল্প নেই। যেহেতু আপনি Electrical Man.

সৌজন্যে
EEE Power bridge

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

Difference Between MCB & MCCB

৯:২৪ AM 0 Comments

MCB= Miniatuar circuit breaker.
MCCB= Molded case circuit breaker.
♥♥♥♥
MCB
1,Having trip position.
2,protect system from over current.
3,Normally MCB use for light or low load.
4,tripping current fixt.
MCCB
1,MCCB heavy load.
2,MCCB breaking capacity more then mcb
3,Protect equipment from temperature and fault current.
4,Tripping current adjustable.

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

পাওয়ার ফ্যাক্টর নিয়ে গল্প

৪:৪৭ PM 0 Comments

চোর পুলিশের দৌড়াদৌড়ি এবং পাওয়ার ফ্যাক্টর :
---------------------------------------------------------------------

ভোল্টেজ চোর আর কারেন্ট হল পুলিশ। আর ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ লোডে এই চোর পুলিশের দৌড়াদৌড়ি চলতেই থাকে। শুধুমাত্র রেজিস্টিভ লোডে কারেন্ট (পুলিশ) ভোল্টেজ (চোরকে) ধরতে পারে।

ইন্ডাক্টিভ লোডে পুলিশ (কারেন্ট) চোরের (ভোল্টেজের) অনেক পিছনে থাকে। যেটাকে আপনাদের ইঞ্জিনিয়ারিং এর কঠিন ভাষায় ল্যাগিং বলে। আমি ভাই মূর্খ সুর্খ মানুষ আপনাদের কঠিন ভাষা আমি বুঝিনা। গল্প আর মজা করতে ভালবাসি

আর ক্যাপাসিটিভ লোডে বা ক্যাপাসিটর এ কারেন্ট (পুলিশ) ভোল্টেজ চোরের খুব কাছাকাছি থাকে যারে বলে লিডিং পজিশন।

পুলিশ চোরের যত কাছাকাছি থাকবে তাদের দূরত্ব তত কমে যাবে যেটাকে বলে ফেইজ ডিফারেন্স। কি কঠিন ভাষারে ভাই!!!

এখন পুলিশ যত কাছে যাবে চোরকে ধরার সম্ভাবনা তত বেশি হবে এবং অন্যায় প্রতিরোধ হবে।

একিভাবে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণ এর মান যত কম হবে পাওয়ার ফ্যাক্টর এর মান তত এক এর কাছাকাছি যাইবে। এবং সিস্টেম এ রিয়েক্টিভ এনার্জি (অন্যায়) তত কম হইবে।

কারণ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান। আর এংগেল যত কম হবে কোসাইন মান তত বৃদ্ধি পাবে।

ইন্ড্রাস্ট্রিতে ইন্ডাক্টিভ লোড বেশি হবার দরুণ কারেন্ট(পুলিশ) ভোল্টেজের (চোরের) অনেক পিছনে পড়ে যায়। ফলে কোসাইন মান বেড়ে গিয়ে পাওয়ার ফ্যাক্টর অনেক কমে যায়। এজন্যেই ক্যাপাসিটর এর মেলা বা পিএফআই প্যানেল বসানো হয় যাতে পুলিশ চোরের খুব কাছাকাছি যেতে পারে।

অন্য পোস্টে গল্পের ছলে পিএফআই কানেকশন & অপারেশান নিয়ে বর্ণনা দিব।

বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

জেনারেটরের ac / dc সর্বোচ্চ ভোল্টেজ কত

১০:০২ AM 0 Comments

১। একটি এসি জেনারেটরে সর্বোচচ ভোল্টেজ উৎপাদন করা সম্ভব
=৩৩২০০ ভোলট
=৩৩.২ কেভি ভোলট

২। একটি ডিসি জেনারেটরে সর্বোচচ ভোল্টেজ উৎপন্ন করা যায়
=১৫০০ ভোলট
=১.৫ কেভি ভোলট

৩। টার্বো অলটারনেটরে সর্বদা বেশি থাকে
=গতিবেগ।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

ভাইবা প্রশ্ন

১০:০৮ PM 1 Comments

ইলেকট্রিক ভাইভা মডেল-১

১। প্রঃ টিউব লাইট কত ফুট লম্বা ও কত ওয়াটের হয় ?
উ : ৪ ফুট ৪০ ওয়াট এবং ২ ফুট ২০ ওয়াট সাধারনত।
২। প্রঃ স্টার্টার ছাড়া টিউব লাইট জ্বালানো যায় কি ?
উঃ হ্যা যায়, পুশ বাটন সুইচ ব্যবহার করে অথবা তারে তারে সংযোগ করেই বিচ্ছিন্ন করে দিতে হয়।
৩। প্রঃ টিউব লাইট এক বার জ্বলে আবার পর মুহুর্ত্তেই নিভে এরূপ করতেছে – দোষ কোথয়?
উঃ স্টার্টার খারাপ কাজ করতেছে না।
৪। প্রঃ টিউব লাইটের দুই দিক জ্বলে থাকে পূর্ন ভাবে জ্বলে না – কারন কি ?
উঃ টিউবের ভিতর প্রয়োজনীয় গ্যাস নাই, অথবা প্রয়োজনীয় ভোল্টেজ পাচ্ছেনা, অথবা স্টার্টার সার্কিট ব্রেক করতেছে না অথবা চোক কয়েল দুর্বল হয়েপরেছে।
৫। সুইচ অফ করা সত্বেও হোল্ডারে সাপ্লাই পাত্তয়া যায়।
উ :সুইচ লাইনে ব্যবহার না করে নিউট্রালে ব্যবহার করা হয়েছে।
৬। কলিং বেলের আওয়াজ খুব বেশী কি ভাবে কমাবে ?
উ : কম পাওয়ারের বাতি কলিং বেলের সাথে সিরেজে ব্যবহার করে।
৭। একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে না- কারন কি?
উ: (১) ফিল্ডে রেসিডিয়্যাল মেগনেটিজম নেই
(২) জেনারেটর উল্টা ঘুরতেছে
(৩) ফিল্ডের কয়েল ওপেন
(৪) আর্মেচার কয়েল ওপেন
(৫) কার্বন ব্রাসের কম্যুটেটরে সংযোগ নেই।
৮। স্টার্টার মোটরর্স্টাট দেয়া ছারা আর কি কি কাজ করে?
উ: ইহা ওভার লোডে এবং সাপ্লাই চলে গেলে মোটরকে সোর্স হতে আপনা আপনি বিচ্ছিন্ন করে।
৯। একটি ১০ হর্স পাওয়ারের মোটর দ্বারা ১০ হর্স পাওয়ারের জেনারেটর ঘুরিয়ে তাহা হতে ১০ হর্স পাওয়ার জেনারেশন পাওয়া যাবে কি?
উ: না, কারন কখনও ইনপুট আউটপুট সমান হয় না।
১০। ডায়নামো কি ?
উ: ডিসি জেনারেটরকে ডায়নামো বলে।
১১। কোন প্রকার ওয়্যাইন্ডিং কখন ব্যবহ্নত হয় ?
উ: ল্যাপ ওয়্যাইন্ডিং বেশী কারেন্টের জন্য এবং ওয়েভ ওয়্যাইন্ডিং বেশী ভোল্টেজের জন্য ব্যবহ্নত হয়।
১২। তিন ফেজ হতে এক ফেজ নেয়া যায় কি ?
উ: হ্যাঁ, যদি স্টার কানেকশন থাকে, তবে একটি লাইন ও নিউট্রালে এক ফেজ সাপ্লাই পাওয়া যায়।
১৩। সিলিং ফ্যানের স্পিড কমে যাওয়ার কারন কি?
উ: পূর্ণ ভোল্টেজ পাচ্ছে না, না হয় ক্যাপাসিটর দুর্বল না হয় বল বিয়ারিং জ্যাম, না হয় কয়েলের ইন্সুলেশন দূর্বল।
১৪। পাখা পূর্ণ বেগে ঘুরা সত্বেও বাতাস পাওয়া যায় না কেন ?
উ: পাখার ব্লেডের বাক কম না হয় পাখার পিছনে প্রয়োজনীয় ফাকা জায়গা নেই।
১৫। পাখা উল্টা ঘুরে গেলে কি ভাবে ঠিক করবে ?
উ: ক্যাপাসিটরের কয়েল কানেকশন বদল করে, আথবা হয় রানিং না হয় র্স্টাটিং কয়েল বদল করে ঠিক করা যায়।
১৬। সিলিং ফ্যানের কোন দিকের বল বিয়ারিং সাধারনতঃ আগে খারাপ হয় ?
উ: উপরের বিয়ারিং খারাপ হয়।
১৭। সিলিং ফ্যান স্টার্ট দেওয়ার সংঙ্গে সংঙ্গে ইহার কানেকটিং রডে খট খট আওয়াজ হয়ে পরে আওয়াজ বন্ধ হয়ে যায় কারন কি ?
উ: ইহার রডে রাবার বুশ নেই।
১৮। কোন মোটর এসি এবং ডিসি উভয় সাপ্লাই এ চলে ?
উ: ইউনিভার্সাল মোটর (ডিসি সিরিজ মোটর) ।
১৯। তিন ফেজ মোটর উল্টা ঘুরতেছে, কিভাবে ঠিক করবে ?
উ: ইহার যে কোন দুই ফেজের জায়গা বদল করে দিতে হবে।
২০। চলন্ত অবস্থায় তিন ফেজ মোটরেরএক ফেজ চলে গেলেকি হবে ?
উ : যদি লোড বিহীন অবস্থায় থাকে তবে মোটর ঘুরতে থাকবে কিন্তু গরম হয়েযাবে এবং ভিন্ন রকম আওয়াজ করবে। আর যদি লোডেড অবস্থায় থাকে , তবে মোটরসঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যদি মেইন সুইচ অফ করে দেওয়া না হয়, তবে মোটরজ্বলে যাবে
২১। তিন ফেজ ২০ ঘোড়া মোটরের জন্য ক্রয়কৃত স্টার ডেল্টা স্টার্টার ১০ ঘোড়া তিন ফেজ মোটরের ব্যবহার করা যাবে কি ?
উ : হ্যাঁ, যাবে তবে কারেন্ট সেটিং এর মান কমিয়ে দিতে হবে।
২২। স্টার ডেল্টা স্টার্টারের ম্যাগনেটিক কয়েল কত ভোল্টেজ সাপ্লাই পায় ?
উ : সরাসরি ৪০০ ভোল্টসাপ্লাই পায়। (লাইন টু লাইন)
২৩। ইন্সুলেশন রেজিস্ট্যান্স কি মিটার দ্বারা মাপা হয় ?
উ : মেগার দ্বারা।
২৪। আর্থ রেজিস্ট্যান্স কি ভাবে মাপা হয় ?
উ : মেগার আর্থ টেস্টারের সাহায্যে অথবা মোটামুটি ভাবে একটি ১০০ওয়াটের বাতি আর্থ তার লাইনের মধ্যে সংযোগ করার পর যদি উজ্জ্বল ভাবে জ্বলে , তাহলে আর্থিং ভাল আছে।
২৫। আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া বান্ছনীয় ?
উ : বাসাবাড়ীর জন্য বেশীর পক্ষে ৫ ওহম এবং সাব স্টেশন ও পাওয়ার লাইনের জন্য বেশীর পক্ষে ১ ওহম হওয়া দরকার।
২৬। কোন ট্রান্সফরমারের কেবল মাত্র একটি কয়েল থাকে ?
উ : অটো ট্রান্সফরমার।
২৭। ট্রান্সফরমার হামিং কি ?
উ : ট্রান্সফরমারের কোর এবং কয়েল কানেকশন যদি মজবুত ভাবে না করাথাকে, লুজ কানেকশন থাকে তাহলে ফুল লোড অবস্থায় কাঁপতে থাকে এবং এক প্রকারআওয়াজ হয়, তাহাই হামিং।
২৮। ট্রান্সফরমার গরম হওয়ার কারন কি ?
উ : (১) ওভার লোড হওয়ার জন্য হতে পারে
(২) ইন্সুলেশন দুর্বল হয়ে গেলে
(৩) কোথাও আর্থ হয়ে গেলে
(৪) ওভার ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য।
২৯। সিলিকা জেলের স্বাভাবিক রং কি রূপ থাকে ?
উ : ভাল অবস্থায় ধব ধবে সাদা, কিন্তু জলীয় বাস্প গ্রহন করলে কিছুটা বাদামী রং এর হয়ে যায়,আবার উত্তাপ দিলে ইহা সাদা হয়ে যায়।
৩০। ট্রান্সফরমার তৈলের কাজ কি ?
উ : ইহার প্রধান কাজ দুটি- প্রথমত ইহা ইন্সুলেশনের কাজ করে, দ্বিতীয়ত ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সাহায্যে করে।
৩১। ব্রিদার কি ?
উ : ইহা ট্রান্সফরমারের কনজার্ভেটরের সহিত লাগানো থাকে, যার মাধ্যমেবাহির হতে ঠান্ডা বাতাস ফিল্টার হয়ে ট্যাংকে ঢুকে এবং গরম বাতাস ট্যাংক হতেবাহির হয়ে যায়।
৩২। বুকল্স রিলে কি ?
উ : ইহা এক প্রকার রিলে যাহা ট্রান্সফরমারের ট্যাংক ও কনজার্ভেটরেরসংযোগকারী পাইপের মধ্যে বসানো থাকে এবং ট্রান্সফরমারের ভিতরেত্রুটি দেখাদিলে সর্তক ঘন্টা বাজিয়ে থাকে।
৩৩। গার্ড ওয়্যার কি ?
উ : ট্রান্সমিশন লাইনের নীচে ব্যবহ্নত তার, যাহা আর্থের সহিত সংযোগ থাকে।
৩৪। ব্যাটারীর সলিউশন তৈরির সময় এসিড পানিতে না পানি এসিডে মিশাতে হয় ?
উ : এসিড পানিতে মিশাতে হয়।
৩৫। জাম্পার কি ?
উ : মেইন লাইন হতে বাসা বাড়ীতে সাপ্লাই লাইনের সংযোগ রক্ষাকারী তার।
৩৬। ডেম্পার ওয়্যাইন্ডিং কি ?
উ : সিনক্রোনাস মোটরকে র্স্টাট দেওয়ার জন্য ইহার পোলের উপর মোটাতারের ওয়্যাইন্ডিং দেওয়া হয় এবং ইহা অল্টারনেটরে ও ব্যবহ্নত হয় হান্টিং দোষ কমানোর জন্য।
৩৭। CB কি ?
উ : সার্কিট ব্রেকার যাহা ক্রটি প