পৃষ্ঠাসমূহ

এই ব্লগটি সন্ধান করুন

Follow Us @soratemplates

এই ব্লগটি সন্ধান করুন

অবদানকারী

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

Led কাকে বলে

৬:৩৮ PM 0 Comments

@@@@LED কাকে বলে ?

#LED পূর্ণ নাম হলো লাইট ইমিটিং ডায়োড। এটি একটি বিশেষ ধরনের ডিভাইস যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে আলো নির্গত হয়। এটি মূলত ফরওয়ার্ড বায়াসে কাজ কারে থাকে।

এই ধরণের ডায়োড ফরওয়ার্ড বায়াসে রেখে প্রয়োজনীয় ভোল্টেজ প্রধান করলেই কাজ করে থাকে। এর মধ্য দিয়ে ভোল্টেজের মান বাড়ালে আলোর তীব্রতা বেড়ে যায় কিন্তু তাই বলে বেশি ভোল্টেজ বাড়ানো যাবে না। এতে করে এটি গরম হয়ে নষ্ট হয়ে যাবে।

এই ধরণের ডায়োড মূলত ১ থেকে ২.৫ ভোল্টে কাজ করে থাকে। লাইট ইমিটিং ডায়োড থেকে বিভিন্ন ধরণের আলো পাওয়া যায়ঃ লাল, হলুদ, সবুজ ইত্যাদি। এগুলো দামে অনেক সস্তা এবং সহজেই পাওয়া যায়। ইলেকট্রনিক্স সার্কিটে এর ব্যবহার ব্যাপক।

#প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বাসাবাড়িতে ২৩০ ভোল্টেজ এর এল ই ডি ব্যাবহার করি?

নিয়ন টেস্টার কে নিয়ন টেস্টার বলে।

৮:১১ AM 0 Comments

নিয়ন টেস্টার এর ভিতরে যে বাল্ব টি আছে সেটির ভিতরে নিয়ন গ্যাস আছে। আর মানুষের শরিরের রেজিসটেন্স কারনে নিয়ন বাল্বটি জ্বলে উঠে তাই ইহাকে নিয়ন টেস্টার বলে।

বুধবার, ১৯ জুন, ২০১৯

সার্কিট ব্রেকার রেটিয় পয়েন্ট

১:৫৭ AM 0 Comments

একটি সার্কিট ব্রেকারের তিনটি  রেটিং পয়েন্ট থাকে।
১। ব্রেকিং ক্যাপাসিটি।
২। মেকিং ক্যাপাসিটি।
৩। শর্ট টাইম ক্যাপাসিটি।

১। ব্রেকিং ক্যাপাসিটিঃ
একটি প্রদও রিকোভারি ভোল্টেজ এবং বিভিন্ন অবস্থায় যে পরিমাণ আরএমএস কারেন্ট সার্কিট ব্রেকার ব্রেকিং করতে সনর্থ হয়।

২। মেকিং ক্যাপাসিটিঃ
রেটেড ভোল্টেজে সার্কিট ব্রেকার বন্ধ করার আগ মুহুর্তে প্রথম সাইকেলের কারেন্ট সর্বোচচ মানকে সারকিট ব্রেকারের মেকিং ক্যাপাসিটি বলে।

৩। শর্ট টাইম ক্যাপাসিটিঃ
এটি একটি সময়, যে সময়ে সার্কিট ব্রেকার সার্কিট কে বিচ্ছিন্ন না করে ফল্ট কারেন্ট প্রবাহিত করে দেওয়ার ক্ষমতা রাখে।

সার্কিট ব্রেকারের অপারেটিং টাইম -০.১-০.৫ সেকেন্ড।

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

১:৪৬ AM 0 Comments

PT-100 দ্বারা কি বুঝায়?
-PT বলতে আমরা বুঝি যে,সেন্সর টি প্লাটিনামের তৈরি। আর 100 বলতে বুঝায় যে 0°সেঃ এ সেন্সরের 100 ওহম রেজিসট্যানস।
এই সেন্সর এর প্রধান কাজ হলো প্লাটিনাম এলিমেটর রেজিসট্যানস পরিমাপ করা। অর্থাৎ টেম্পারেচার বাড়লে রেজিসট্যানস বাড়বে।
এটা সাধারণত চিলার বা যেখানে পানিয় জাতীয় গরম  ঠান্ডা বা আগুন ববা তাপমাত্রা মমাপার জন্য ব্যবহার করা হয়

সোমবার, ১৭ জুন, ২০১৯

স্টার ডেল্টা কেনো করা হয়

৫:০১ PM 0 Comments

💥আশা করি  নতুনদের উপকারে আসবে💥

"স্টার টু ডেল্টা" কানেকশন কেন করা হয়???

উঃএকটু পরে দেই।

তার আগে একটু ব্যাসিক নিয়ে আলোচনা করি।

লেখায় ভূল হলে নগদ সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ রইলো।

ব্যাসিক ১:
আমরা জানি কোন পরিবাহির মধ্যো দিয়ে ইলেকট্রোন/কারেন্ট প্রবাহিত হলে উক্ত পরিবাহির ধর্মের কারনে পরিবাহিটি গরম হবে।
তাই  যদি কোন পরিবাহির মধ্যো দিয়ে উক্ত পরিবাহির নির্ধারিত প্ররিবহন ক্ষমতার অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করা হয় তবে উক্ত পরিবাহিটি অনেক বেশি হিট উৎপাদন করার সক্ষমতার কারনে পরিবাহির ইন্সুলেশন পুরে যায়।

ব্যাসিক ২:আমরা জানি কোন স্থির বস্তুকে স্থানচুত্ত করার জন্য অনেক বেশি শক্তি বা বলের প্রয়োজন হয়।

ব্যাসিক ৩:

আমরা জানি স্টার সংযোগ অপেক্ষা ডেল্টা সংযোগে রুট থ্রিগুন কারেন্ট বেশি প্রবাহিত হয়।

উপরের লেখা যদি সঠিক হয় তবে ৩টি প্রশ্নের উত্তর দিন

💥১:মটরের কয়েল পুরে যাওয়ার কারন কি???

উঃ মটরের কয়েলের মধ্যো অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে।

💥২:মটরের স্টার্টিং কারেন্ট কম নাকি বেশি???

উঃ বেশি।

💥৩মটরের স্টার্টিং কারেন্ট কি পরিমাণ বেশি?

উঃ নরমাল কারেন্টের থেকে প্রায় ৫ থেকে ৭ গুন বেশি কারেন্ট নিয়ে মটর স্টাট হয়।

💥এবার মূল প্রশ্নের উ:-

মটরের স্টাটিং কারেন্ট কমানোর জন্য স্টার টু ডেল্টা কানেকশন করা হয়।

স্টার্টিং কারেন্ট কমাতে হবে কেন???

স্টার্টিং কারেন্ট কমাতে পারলেই মটর পুরে যার হাত থেকে রক্ষা পাবে  এজন্যই মূলত উপরের সমস্ত লেখাটা আপনি পড়েছেন

ধন্যবাদ।

ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন এবং একটি ফ্রি ক্লাস করুন

Ourse Facebook-https://www.facebook.com/UniqueAutomationTechnology/
Ourse Youtube-https://www.youtube.com/channel/UC7Zo71mase1fR3fsh9uKQWw
Thanking You,

আমাদের ঠিকানা:
ইউনিক অটোমেশন টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি সংলগ্ন ,খাগান বাজার, সাভার
01714345655

শনিবার, ১৫ জুন, ২০১৯

সাবস্টেসন এলাকয় পাথর ব্যবাহার করা হয় কেন?

৭:৩০ AM 0 Comments

কখনো কি ভেবেছেন,  sub-station এলাকায় পাথর কেন??
বালু, মাটি থাকতে এত টাকা খরচ করে পাথর কেন বিছাতে হবে??

কারণ:
- সাবস্টেশনে ব্যবহার করা হয় হাই রেটিং এর পাওয়ার ট্রান্সফর্মার, প্রায় কয়েক এমভিএ এর উপরে থেকে কয়েকশ এমভিএ পর্যন্ত,যেগুলো কুলিং করার জন্যে এবং ইন্সুলেশনের জন্যে ব্যবহার করা হয় তেল(পাইরানল ওয়েল)।  মাঝে মাঝে কিছুদিন পর-পর তেল পরিবর্তনের সময় কিছু তেল চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে, যেকোনোভাবে তাতে আগুন লেগে গেলে সাবস্টেশন পুড়ে ছাই হতে বেশি সময় লাগবে না, তাই পাথর ব্যবহার করা হয় যাতে তেল চুইয়ে চুইয়ে বেশীদূর যেতে না পারে।

- সাবস্টেশনে কর্মপরিবেশের উন্নতি ঘটায়

- বিভিন্ন ধরনের পোকামাকড়ের যেমন: টিকটিকি, গিরগিটী, ইঁদুর, সাপ ইত্যাদির অবাধ অনুপ্রবেশ এ বাধা দেয়।কারণ পাথরে চলাচল করা কষ্টসাধ্য।

- পানি বিদ্যুৎ পরিবাহী, তাই সাবস্টেশনের সাথে পানির সারফেস লেয়ার এর সংযোগ ব্যাহত করতে পাথর ব্যবহার করা হয় ফলে রেজিস্টেন্স অনেক পরিমানে বেড়ে গিয়ে কন্ডাক্টিভিটি কমিয়ে আনে।

- পাথরে ঘাস জন্মাতে পারে না, ফলে ট্রান্সমিশন লাইনে আর্দ্রতা সৃষ্টি হতে পারে না, ফলস্বরুপ লিকেজ কারেন্টের পরিমাণ বিপদজনক আকার ধারণ করতে পারে না। ছোটছোট গাছপালা জন্মাতে পারে না, ফলে পরিষ্কার থাকে।

- ট্রান্সফর্মারের রেডিয়েটর থেকে বের হওয়া উত্তাপ দ্রুত প্রশমিত করার জন্য, যেহেতু পাথর খুব দ্রুত হিট অ্যাবজর্ব করতে পারে।

- পানির জমাট বাধা ও কর্দমাক্ত পরিবেশের চান্স কমিয়ে আনে,ফলে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

- টাওয়ার ফুটিং রেজিস্টেন্স বাড়াতে সাহায্য  করে, মানে হল এর ফলে টাওয়ারের মেটাল পার্টসের ও গ্রাউন্ড রেজিস্টেন্সের সমষ্টি বেড়ে যায়, ফলে কারেন্ট প্রবাহের মান কমে যায়।

-ভারবহন ক্ষমতা অনেক বেশী

- টাচ এন্ড স্টেপ পটেনশিয়াল এর মান কমাতে সাহায্য করে যখন অপারেটর রা কাজ করে।

শুক্রবার, ৭ জুন, ২০১৯

PFI

৯:১৩ PM 0 Comments

আজ PFI কিছু ময়নাতদন্ত নিয়ে শুধু নবীনদের জন্য হাজির হলাম।

আজ আপনাদের মাঝে হাজির হয়েছি PFI এর আরেকটি ঈদ স্পেশাল topic নিয়ে ।

PFI plant মূল কাজ হলো voltage and current মাঝে যে চোর-পুলিশ খেলা হয়, তাদেরকে কাছাকাছি আনা অর্থাৎ voltage & current যে phase angle যতটুকু সম্ভব কমিয়ে আনা।

অর্থাৎ পুলিশ চোরকে ধরতে পারলেই সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ।

#কিন্তু এখানে কে চোর কে পুলিশ তা আপনাদের বলতে হবে voltage না current ?

For example
আমরা জানি Cos@ এর মান 0.8 অর্থাৎ এই মান কে উন্নতি করে 0.8 থেকে 0.97 বা 1 করা এটাই pfi plant মুখ্য কাজ।

PFI এর অনেকগুলো পোস্ট আছে আমার ।
আমি আমার মতো করে দিয়েছি । আমার নাম দিয়ে সার্চ দিন পোস্টগুলি পেয়ে যাবেন। তবে অনেকেরই কিছু কিছু ভালো পোস্ট আছে কিন্তু সম্পূর্ণ নয়। আমার পোস্ট গুলোর দিকে লক্ষ্য রাখবেন সম্পূর্ণ ব্যতিক্রম রেসিপি দেওয়ার চেষ্টা করি।

আমার এই ক্ষুদ্র জীবনে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার দের সাথে আলোচনা করেছি কিন্তু অনেকের কাছেই এই বস্তুটি অর্থাৎ Substation এর একটি আজব জিনিস হলো PFI। কারণ PFI কে বুঝতে না পারার কারণে অনেক ইন্জিনিয়ারের চাকরি চলে যায়।

যার বাস্তব প্রমাণ 95 শতাংশ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিভাবে C/K value বসাতে হয় সেটাই জানেনা।
আমিও অল্প অল্প বুঝি । ভালো বুঝেন Anamul Anam ভাই।

আজ আমি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় PFI module Mikro wiring নিয়ে আলোচনা করব।

তার আগে বলিনি পৃথিবীতে যত PFI plants আছে তা তিনটি step এ সাজানো হয়।
For example,,,,,,,

1.  200 KVAR এর নিচে হলে 6 step/stez
2. 200 KVAR এর উপরে কিন্তু 1600 KVAR এর
     নিচে  হলে 12 step &
3. 1600 KVAR উপরে হলে 24 step এ PFI plants সাজাতে হয় এই ছেলেটা সবার মনে রাখা দরকার। তা না হলে PFI এর কাঙ্ক্ষিত ফল পাবেন না।

এখানে একটি বিষয় উল্লেখ্য যে যখন আপনি কোন pfi plant step যখন সাজাবেন তখন যত ছোট থেকে সাজাবেন ততই আপনার রেজাল্ট ভাল পাবেন।

এখানে আমি 200 KVA Substation এর PFI plant
120 KVAR দেখালাম।

তাহলে PFI main circuit breaker কিভাবে নির্বাচন করতে হয় তার একটি অংক হয়ে যাক,,,,

120 KVAR
Main circuit breaker,,,. 

                         P = ✓3VISin@

                         I = P/ ✓3VI Sin@

                         I = 120*1000/1.732*400*1

                           = 166.94 A

                           = 400 Amperes.

তবে এখানে একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে

PFI plant main circuit breaker load এর সব সময় দ্বিগুণ হয়।

#কেন দ্বিগুণ হয় এটা আপনাদের কাছে প্রশ্ন রইল ?

তাহলে পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের 120 KVAR Six step/stez  হবে।

নিম্নে তা দেওয়া হইল,,,,,,,

1st stez 2.5 KVAR
2nd stez 5 KVAR
Direct 5 KVAR  Mccb & MC no need.
3rd  stez  7.5 KVAR
4th. stez 10+15 KVAR
5th  stez  15+15 KVAR
6th. stez.  25+25 KVAR.

Fixed capacitor loss for X-former.

চিত্রে যে CT দেখানো হয়েছে তা module এ ইন্ডিকেট করা টার্মিনালে লাগিয়ে দিবেন। এবং অবশ্যই CT X-former LT sate এর R phase এরমধ্যে লাগাবেন।

PFI এর MC সব সময় লোডের দ্বিগুণ হয়। কারণ এই MC এতবার ON Off হয় যে সাধারণ মানের/ Load এর সমান MC দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে তাই লোডের দ্বিগুণ দেওয়া হয়।

1 no stez এ module থেকে যে connection wire গিয়েছে তা অবশ্যই magnetic contactor সংযোগ হবে কারণ লোড এর চাহিদা অনুসারে . module প্রতিটা stez signal দেবে এবং সে অনুসারে 1st stez load count করবে ও ১ নং indicator light জ্বলে উঠবে।

এভাবে সবগুলি স্টেজ সাজিয়ে নিবেন।

এভাবে আপনার ইন্ডাস্ট্রির লোড অনুসারে বা তার চাহিদা অনুযায়ী প্রতিটি স্টেজ স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করবে  Microcontroller based PFC module signal অনুযায়ী।

সব সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন যখন আপনি একটি ইন্ডাস্ট্রিতে জব করবেন যদি আপনার হাতে দায়িত্ব থাকে তাহলে তো কথাই নেই আর যদি দায়িত্ব না থাকে তাহলে আপনার বসকে বলবেন pfi plant এ কখনোই যেন HRC fuse ব্যবহার না করে কারণ Mccb এর তুলনায় HRC fuse এ আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি।

HRC fuse একবার চলে গেলে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না কিন্তু Mccb একবার টিপ করলে আবার রিসেট করে বার বার চালানো যায়। আগুন লাগার সম্ভাবনা খুব কম।

PFI এর cable, mccb, magnetic contactor etc কিভাবে সিলেক্ট করতে হয় আরেকদিন আর একটি পোস্টে আলোচনা করব।
আমি আমার মত পোস্ট করলাম হয়তো অনেক ভালো জানেন। তাদের কাছ থেকে শিখার অপেক্ষায় রইলাম।

দয়া করে অনুমতি ব্যতীত কেউ কপি করবেন না।

Engr Rafikul Islam
Admin
EEE power bridge.

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

ট্রান্সফরমার এর বড়ি সব সময় আর্থ করা হয় কেন

৫:০৫ AM 0 Comments

ট্রানসফরমার এর বডি সব সময় আর্থ করতে হয়-
ট্রানসফরমারের সার্কুলেটিং কারেন্ট প্রবাহের জন্য।
ট্রান্সফরমারের কোরে কিছু ভোল্টেজ তৈরি হয় তা নিরাপদ ভাবে গ্রাউন্ড করা ও লাইটিং এরিস্টেটরে যদি বজ্রপাতের ফলে ভোল্টেজ আসে তা গ্রাউন্ড করার জন্য আর্থিং আবশ্যক

সার্কোলেটিং কেনো হয়

৫:০৪ AM 0 Comments

প্যারালাল অপারেশনের সময় উভয় ট্রানসফরমারের ট্রানসফরমেশন রেশিও একই না হলে সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হয়।

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

star Delta তে কি ভাবে Magnetic Contactor সিলেক্ট

১০:৪৮ PM 0 Comments

Star Deltaতে কিভাবে Magnetic Contactor সিলেক্ট
করব?
(শুধুমাত্র star delta-র জন্য প্রযোজ্য)
উত্তরঃ
আমরা জানি, পাওয়ারের সূত্রটি P=1.7321×V×I×cos(theta)
তাহলে আপনি এই সূত্র থেকেই বের করুন আপনার মটর কত এম্পিয়ার নিতে পারে। আবার চাইলে নেম প্লেট থেকেও দেখে নিতে পারেন। তবে মটর হাতে না থাকলে সূত্রটাই ভরসা।
যেমন, 37kw মটরের ক্ষেত্রে:
I=37000/(1.7321×380×0.80)
I=70 Amps
এখানে ভোল্টজ 380 এবং pf .8 ধরা হয়েছে কারণ যেকোন সময়ে যেকোনটা ফল করতে পারে।
তো যাই হোক মোট 70 amps নিতে পারে( প্রাকটিক্যালি হয়ত মটরটি ম্যাক্সিমাম 60amps নিতে পারে)
70 কে এবার 1.7321 দিয়ে ভাগ করে 1.5 দিয়ে গুন করে ম্যাগনেটিক কন্টাক্টর সিলেক্ট করবেন।
অর্থাত, (70/1.7321)×1.5=60Amps.
এখানে, 1.7321 দিয়ে ভাগ করার কারণ: যখন মোটরটি ডেল্টাতে চলবে তখন কারেন্ট প্রায় দুভাগে বিভক্ত হবে। আর 1.5 দিয়ে গুন করার কারন maximum যে Amp নিতে পারে তার সাথে সেফটি ফ্যাক্টর গুন করা হল। সেইফটি ফ্যাক্টর অনেকে কিছুটা কমও ধরতে পারেন ভোল্টজ এবং pf যদি ঠিক থাকে। এছাড়া ছোট মোটরগুলোতেও কিছুটা কম ধরা যায়।
এক্ষেত্রে খেয়াল রাখবেন, অনেকে কিন্তু Magnetic Contactor এর Ith Amp এবং Rated Amp গুলিয়ে ফেলেন। Ith Apm নরমালি Rated Amp থেকে অনেক বেশি হবে। আর আমরা এতক্ষণ যে calculation করলাম সেটি Rated Amps এর।
বি,দ্রঃ কারো কোন সাজেশন থাকলে জানাবেন please. পরবর্তিতে update করে দেব।

শনিবার, ২৫ মে, ২০১৯

রিভার্স পাওয়ার রীলে কোথায় ব্যবহার হয়

৮:৪০ AM 0 Comments

রিভার্স পাওয়ার রীলে কোথায় ব্যাবহার হয় ?

প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারণে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এরকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।

সোমবার, ২০ মে, ২০১৯

সিঙ্গেল ফেজ ২২০ আর ৩ ফেজ ৬৬০ কেনো নয়

৩:২৪ PM 0 Comments

ভোল্টেজ পরিমাপ করা হয় দুই টার্মিনাল এর মাঝে, তাই ফেজ তিনটা হইলেও দুই টা লাইনের ভোল্টেজ ডিফারেন্স টা মাপা হয়, এখন তাহলে প্রশ্ন হইল ভোল্টেজ সিংগেল ফেজ এ ২২০,  কিন্তু দুই ফেজ এর ভোল্টেজ ৪০০,  ৪৪০ না কেন?
উত্তর হলো, এইখানে বীজিগানিতিক যোগ না হয়ে ভেক্টর যোগ ( দিকনির্দেশক রাশি আকারে) হয়, ধরেন আপনি বাসা থেকে উত্তর দিকে হাটাদিয়ে ৬ কিলো গেলেন, তারপর পশ্চিমে ৮ কিলো গেলেন, তাহলে হাটলেন ১৪ কিলো, কিন্তু দুরত্ব হবে মাত্র ১০ কিলো, এইভাবে, দুই ফেজ এর ভোল্টেজ এর মধ্যে ১২০* ফারাক থাকে, তাই এদের মধ্যকার ভোল্টেজ ৪০০ হয় ( ১.৭৩ গুন),  ৪৪০ হয় না( ২ গুন না).

♥♥
৩ ফেজ সিস্টেম পাটিগণিত এর নিয়ম মেনে চলে না, এটা ফেজর অ্যালজাব্রা মেনে চলে।
এ কারণে ৩ ফেজের ভোল্টেজ এর যোগফল গাণিতিকভাবে ২২০*৩= ৬৬০ না হয়ে ভেক্টরীয় যোগফলের হিসাবে ২২০*১.৭৩~= ৪০০ ভোল্ট হয়
♥♥

আসলে 3phase এ 3টি phase difference তৈরি হয় যার ২টি ফেজ একই সময়ে line এবং ১টি negative হিসেবে wave তেরি করে চলে।।
যার কারনে আমরা line to line voltage হিসেবে ৪৪০ বা ৪১৫ ভোল্ট পেয়ে থাকি।।।
♥♥♥
সবচেয়ে ছোট এবং সহজ উত্তর হচ্ছে এই হিসাব সাধারণ নিয়মে করা হয় না (যেমন পাটিগণিত বা সাধারণ বীজগণিত এর নিয়মে) এটা যে একেবারেই বুঝেনা তাকে বুঝানোর জন্য সবচেয়ে সহজ উত্তর। আর একটা হবে সিঙ্গেল ফেজ এ ফেজ এবং নিউট্রাল এর মধ্যে মাপা হয় কিন্তু ৩ ফেজ সিস্টেমে ফেজ টু ফেজ এ মাপা হয় ভোল্টেজ।(এটা মোর টেকনিক্যাল সহজ উত্তর)  আর হ্যা... এ প্রশ্নটা করাই হয় কনফিউজ করে দেয়ার জন্য। আর ৩ ফেজে নেগেটিভ বলে কিছু নেই এবং দরকারও হয় না। কেননা দুটো ফেজ ফরোয়ার্ড এবং একটি ফেজ রিভার্স হিসেবে কাজ করে এবং এটা ৩ টি ফেজের মধ্যে পরিবর্তিত হতে থাকে।

রবিবার, ১৯ মে, ২০১৯

এম্পিয়ার ও ওয়াট ও মধ্যকার আলোচনা

১১:১৮ AM 0 Comments

মনে করেন ২২ ওয়াট এর বাতি জালাচ্ছেন।এখানে  কারেন্টের সাথে সম্পর্ক হল কারেন্ট =২২/২২০ এম্পিয়ার= ০.১ এম্পিয়ার। এখানে ২২০ লাইন ভোল্টেজ।

* কয়েকটা গ্রাম মিলে একটা ওয়ার্ড (W)।😛😜
* আর অ্যাম্পিয়ার ( A) হচ্ছে কারেন্টর একক।
* একটা আর একটার সাথে রাত দিন পার্থক্য।।

p=vi

১১:১৫ AM 0 Comments

ক্ষমতার একক ওয়াট, ওয়াট কে P দ্বারা প্রকাশ করা হয়। I হলো কারেন্ট , ওয়াট এবং কারেন্টের মধ্য সম্পর্ক দেখাতে ভোল্টেজ লাগে, V ভোল্টেজ।

অতএব P=VI

মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

এয়ারকন্ডিসন [AC কে KW প্রকাস না করে টনে প্রকাস করে কে।

৯:৪১ AM 0 Comments

Ac কে ton এ প্রকাশ করার কারন হল ঐ ac দারা কি পরিমান তাপ নিরগামন করা যাবে তা বুজানো হই।এই জন্য ac কে kw এ প্রকাশ না করে ton এ প্রকাশ করা হই। আর 1 ton ac =12000 btu/hr. অথবা 3517w / 3.517kw যা ঐ ac তাপ নিরগমন ক্ষমতাকে বুজাই।অই ac input power কত হবে তা নিরভর করে EER(electrical efficiency rating)  এর উপর। 5 star ac EER এর মান থাকে 3.5
So,
    Input power=3.518/3.5=1.005 kw
@♥
এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল
প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রোম থেকে
remove করতে পারে এর উপর ভিত্তি করে
এসিকে তৈরি করা হয়।তার মানে এটা তাপের
সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক।
কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিউ বা
১০০০ কিলোক্যালরি বা ৪১২০ কিলোজুল তাপ
remove করতে পারে তাকে এক টন এসি বলে।
এজন্ন এসিকে টন হিসাবে তৈরি হয়।

♥♥♥♥♥♥
AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW এ প্রকাশ করা হয় না, এর কারন হলো, আমরা সকলে জানি AC ব্যবহার করা হয় Cooling purpose এ। আর Cooling এর সাথে সুন্দর সম্পর্ক আছে বরফের। Cool কোন কিছু বললে আমাদের প্রথমে বরফরে কথা মনে আসে।
১ টন এসি বলতে ১০০০কেজির এসি বুঝায় না, এর দ্বারা বুঝানো হয়, ১টন বরফ গলতে যে পরিমাণ আপেক্ষিক সুপ্ততাপ প্রয়োজন হয়(Latent Specific Heat) সেই পরিমান তাপমাত্রা ১টন এসি কমাতে পারে।
আশাকরি বুঝতে পারছেন। আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন।
We are learners, we want to learn.

রবিবার, ১২ মে, ২০১৯

ইজ্ঞিনায়ারিং ড্রইং কাকে বলে?

৬:৪৭ PM 0 Comments

ইঞ্জিনিয়ারিং ড্রইং কাকে বলে ?

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইহা এমন একটি ভাষা যা কতগুলি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় এই ভাষা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা বুঝতে পারেন বলে এই ভাষাকে ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের ভাষা বলা হয়

আমাদের এই গ্রুপে সদ্য পাশ করা অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বুঝে কাজ করতে পারেন না আমি এই ঐ সমস্ত ইঞ্জিনিয়ার ভাইদের অনুরোধ করবো

আপনাদের মাঝে যাদের  ড্রয়িং বুঝে কাজ করতে অসুবিধা হয় আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসুন সময় ইনভেস্ট করুন ইনশাআল্লাহ অজানাকে জানতে পারবেন

কেন আমরা ইঞ্জিনিয়ারিং ড্রইং কে বেশি গুরুত্ব দিচ্ছি?

এর মূল কারণ হচ্ছে একটি ইন্ডাস্ট্রি তাদের মেশিন  মেনটেনেন্স বা সমস্যা হলে সমাধান করার জন্য আমাদের জন্য ড্রইং ব্যতীত অন্য কোন মাধ্যম রাখে নাই যে সেই মাধ্যম দেখে কাজ করতে সক্ষম হবো

সে জন্যই মূলত আমরা ড্রয়িং কে গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি

যে ব্যক্তি ড্রয়িং বুঝে তার কাছে ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং সহ মেশিনের সমস্যা সমাধান করা খুব সহজ হয়ে যায়

শনিবার, ১১ মে, ২০১৯

ইউটিলিটি ও পাওয়ার প্লান্ট

১:০১ AM 2 Comments

বিভাগঃ (ইউটিলিটি & পাওয়ার প্লান্ট)
বিষয়ঃ বয়লার

(১) বয়লারঃ যে আবদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগ করে স্টীম/ বাষ্প তৈরি করা হয়। তাকে বয়লার বলে।

(২) প্রকারভেদঃ সাধারনত দুই প্রকার।

(ক) ফায়ার টিউব বয়লারঃ
যে সকল বয়লারে ফুগ্যাস টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয়।এবং পানি টিউবের বাইর থাকে। তাকে ফায়ার টিউব বয়লার বলে।অর্থাৎ ফুগ্যাস টিউবের ভিতরে থাকে এবং পানি টিউবের বাইরে থাকে।এই ধরনের বয়লার সর্বোচ্চ ২৫ কেজি/সেমি^২ চাপে স্টীম তৈরী করতে পারে।

(খ)ওয়াটার টিউব বয়লারঃ
সকল বয়লারে ফুগ্যাস টিউবের বাইরে দিয়ে প্রবাহিত হয়।এবং পানি টিউবের ভিতরে থাকে। তাকে ওয়াটার টিউব বয়লার বলে।অর্থাৎ ফুগ্যাস টিউবের বাহিরে থাকে এবং পানি টিউবের ভিতরে থাকে।এই ধরনের বয়লার সর্বোচ্চ ১২৫ কেজি/সেমি^২  বা তার বেশি চাপে স্টীম তৈরী করতে পারে।

বয়লার অ্যাকসেসরিসঃ
বয়লারে সঠিকভাবে কাজ করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয়।তাদেরকে বয়লার অ্যাকসেসরিস বলে।
যেমনঃ
(ক) সেফটি ভালভঃ  বয়লারের উৎপাদিত স্টিমের চাপ নির্দিষ্টি স্টিমের চাপ (অপারেটিং চাপ)  অতিক্রম করলে সেফটি ভালভ স্বয়ংক্রিয়ভাবে খুলে কিছু স্টিম বের করে দিয়ে বয়লারকে নিরাপদ রাখে।প্রতিটি বয়লারে একের অধিক সেফটি ভালভ ব্যবহার করা হয়।

(খ) স্টিম স্টপ ভালভঃ যে ভালভের সাহায্যে বয়লার থেকে স্টিম পাইপে স্টিম প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজন বোধে স্টিম প্রবাহ বন্ধ করে দেয়।তাকে স্টিম স্টপ ভালভ বা জাংশন ভালভও বলে।
যখন এটি দুই পাইপের মাঝে সংযোগ করে স্টিম প্রবাহ নিয়ন্ত্রণ করে। তখন এটি কে স্টপ ভালভ বলে। এবং

যখন বয়লারের স্টিম প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য বয়লারের ওপরে স্থাপন করা হয়। তখনে থাকে জাংশন বলে।

(গ) ফিড চেক ভালভঃ এটি একটি নন- রিটার্ন ভালভ হিসেবে কাজ করে।
যে ভালভের সাহায্যে ফিড পাম্প বয়লারের পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাকে ফিড চেক ভালভ বলে।এই ভালভের মাধ্যমে ফিড পাম্প থেকে বয়লারের ভিতরে পানি প্রবাহ নিয়ন্ত্রণ এবং প্রবেশ করানো হয়।

(ঘ) প্রেসার গেজঃ বয়লারের স্টিমের চাপের পরিমান জানার জন্য বয়লােরের  শেলের উপরের অংশে প্রেজার গ্রেজ ব্যবহার করা হয়।

(ঙ) ব্লো-ডাউন ককঃ ব্লো-ডাউন কক এর সাহায্যে বয়লারের তলদেশে জমাকৃত কাদা, স্কেল বের দেওয়া এবং প্রয়োজনে বয়লার পরিষ্কার বা রিপিয়ারিং করার জন্য বয়লারকে খালি  হয়।

(চ) ওয়াটার লেভেল ইন্ডিকেটরঃ বয়লারের ভিতরের পানির পরিমান জানার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। পরবর্তী পোষ্টে নিম্নের প্রশ্নোত্তর গুলো ধারাবাহিক ভাবে দেওয়ার জন্য চেষ্টা করবে।

   প্রথম অধ্যায়ঃ
১, বয়লার কাকে বলে এবং শ্রেনি বিন্যাস ?
২. বয়লারের কাজ এবং প্রয়োগ ক্ষেত্র।
৩.বিভিন্ন ধরনের বয়লারের চিত্র সহ  বর্ননা।

  দ্বিতীয় অধ্যায়ঃ
১.বয়লার ড্রাফট কাকে বলে এবং শেনি বিন্যাস ?
২.বয়লার  ড্রাফটের কাজ।
৩.বিভিন্ন ধরনের বয়লার ড্রাফটের চিত্র সহ বর্ননা।

তৃতীয় অধ্যায়ঃ
১.বয়লার মাউন্টিং এবং বয়লার অ্যাকসেসরিস কাকে বলে?
২.বিভিন্ন ধরনের বয়লার  মাউন্টিং এর চিত্র সহ বর্ননা।
৩.বিভিন্ন ধরনের বয়লার   অ্যাকসেসরিসের চিত্র সহ বর্ননা।
৪.ইকোনমাইজারের কাজ এবং চিত্র সহ বর্ননা।
৫.সুপার হিটারের  কাজ এবং চিত্র সহ বর্ননা।
৬.এয়ার প্রি-হিটারের  কাজ এবং চিত্র সহ বর্ননা।

   চতুর্থ অধ্যায়ঃ
১.বয়লার পারফরমেন্স  কাকে বলে?
২.বাষ্পীভবনের তুল্যাংকের সমীকরণ সহ ব্যাখ্যা।
৩.বয়লারের হর্স পাওয়ারের সমীকরণ সহ ব্যাখ্যা।
৪. বয়লারের ক্যাপাসিটি কাকে বলে?
৫.হিট ব্যালেন্স শিটের টেবিলের হিসাব - নিকাশ।
পঞ্চম অধ্যায়ঃ
১.বয়লারে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম এবং  টুলস  সমুহের চিত্র এবং ব্যবহারের ক্ষেত্র।

   ষষ্ঠ  অধ্যায়ঃ
১.বয়লারে ব্যবহারিত ওয়াটারের ট্রিটমেন্ট এবং ওয়াটার টি.ডি.এস এর ছক সহ বর্ননা।
২. বয়লারের ব্যবহারিত রাসায়নিক পদ্ধতিের বর্ননা।

সপ্তম  অধ্যায়ঃ
১.বয়লারে ব্যবহারিত জ্বালানি পদ্ধতিের বর্ননা।
২. ইগনিশন সিস্টেমের বর্ননা।
৩.গ্যাস ফায়ারিং কন্ট্রোলের ব্যাখ্যা।

 
অষ্টম অধ্যায়ঃ
১. বয়লারের ব্যবহারিত মোটর কন্ট্রোলিং  ডায়াগ্রাম এবং ডায়াগামের চিত্র সহ ব্যাখ্যা।
২.অটোমেশন

দশম অধ্যায়ঃ
১. বয়লার চালু করার পূর্বে করনীয় বিষয় সমুহ ।
২.বয়লার চালু করার নিয়ম সমুহ।
৩. বয়লার চালু করার পরে করনীয় বিষয় সমুহ।
৪.বিভিন্ন চাকুরীর লিখিত এবং মৌখিক পরিক্ষার সাজেশন মুলক কিছু প্রশ্ন সহ উত্তর।
৫. শিফট বা প্লান্ট পরিচালনা করার জন্য কিছু করনীয় বিষয় সমুহ।

           লোকমান হোসেন 
ইঞ্জিনিয়ার (ইউটিলিটি & পাওয়ার প্লান্ট )।
      নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস।